আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) এবং সুনামগঞ্জ-৫( ছাতক ও দোয়ারাবাজার) আসনে দলীয় ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত দুইজন প্রার্থী।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুই প্রার্থীই জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ আসনের ভোটাররা লাঙ্গল প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের বিজয়ী করবেন। উল্লেখ্য আজকে পর্যন্ত সুনামগঞ্জ জেলার মোট ৫ টি আসনে বিএনপি,জামায়াত, স্বতন্ত্র এবং জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ও মো. জাহাঙ্গীর আলম তাদের বক্তব্যে আরও বলেন “জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে। আমরা নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের দোরগোড়ায় পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, যা কেবল লাঙ্গল প্রতীকের মাধ্যমেই সম্ভব। আমরা আশা করছি, নির্বাচন কমিশন একটি সুন্দর পরিবেশ বজায় রাখবে যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ায় তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে প্রস্তুত।
সুনামগঞ্জের এই দুটি আসনেই জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে উল্লেখ করে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু ভোট হলে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শত শত পর্যটক, তীর্থযাত্রী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। নিখোঁজদের মধ্যে রয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের নাগরিক। দুর্গম পাহাড়ি এলাকায় এখনও চলছে উদ্ধার অভিযান। বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ থেকে বরফ ও পাথরের ধস নেমে নদীর প্রবাহ আটকে যাওয়ার পর হঠাৎ পানির ঢল সৃষ্টি হতে পারে।
শুক্রবার সকালে সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে বাতেন খাঁ মোড়, শান্তি মোড় ও শিবতলা মোড় প্রদক্ষিণ করে রেহাইচর মোড়ে গিয়ে শেষ হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল— “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ।” র্যালি শেষে রেহাইচর মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, দেশের ছাত্রসমাজকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম এবং ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি ও পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শফিক এনায়েতুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, সম্পাদক মোহাম্মদ ইউসুফ আল গালিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রশিবিরের কর্মী অংশগ্রহণ করেন।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৫ নং পিংনা ইউনিয়নের বড়ইপটল নূরানী মাদরাসা প্রাঙ্গণে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল কবির তালুকদার শামিম, জামালপুর জেলা বিএনপির তিনবারের সভাপতি এবং সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। পথসভাটি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয়। ▶ এই ভিডিওতে দেখুন ধানের শীষের নির্বাচনী পথসভা এবং জনসমাগমের দৃশ্য। #জামালপুর #পিংনা #ধানের_শীষ #ফরিদুল_শামিম #নির্বাচন #BNP #নির্বাচনী_পথসভা #জনসভা #BangladeshPolitics #Election2026