সারা দেশ

জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
আগস্ট ৩১, ২০২৬
জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা
জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা
আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভায় শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে উৎসবকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, শোভাযাত্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আসন্ন শুভ জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র ও সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে কেউ যেন জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে। পুলিশ সুপার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব ও উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য পুলিশের সাইবার ইউনিট সার্বক্ষণিক অনলাইনে কঠোর নজরদারি রাখবে। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।” মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা। এছাড়া জন্মাষ্টমী উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। তারা উৎসবটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং পুলিশের আগাম নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ নেত্রকোনার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে এবারের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Tags: জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা সাম্প্রদায়িক

সারা দেশ

জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা জন্মাষ্টমী ঘিরে নেত্রকোনায় পুলিশের বিশেষ মতবিনিময় সভা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা

আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের বি...

আগস্ট ৩১, ২০২৬
দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য