রাজনীতি

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬
খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর জিয়া হল চত্বর (শিববাড়ি) এলাকায় খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা ওয়াসার চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল ইসলাম মনা এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অর্জনের কথা তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tags: খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সংগ্রাম ত্যাগ

রাজনীতি

খুলনায় ইসলামী আন্দোলনের ২৮ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত খুলনায় ইসলামী আন্দোলনের ২৮ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় ইসলামী আন্দোলন বা...

সেপ্টেম্বর ২, ২০২৬
প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক রাজনীতির লক্ষ্য: আরিফুজ্জামান অপু প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক রাজনীতির লক্ষ্য: আরিফুজ্জামান অপু

মোঃ আব্দুর রায়হান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি নিরাপদ, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জ...

আগস্ট ৩১, ২০২৬

0 মন্তব্য