All locations

রাজধানীতে নিখোঁজ হওয়া টাঙ্গাইলের ধনবাড়ীর শাকিলের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার
রাজধানীতে নিখোঁজ হওয়া টাঙ্গাইলের ধনবাড়ীর শাকিলের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার

তুরাগ নদী থেকে তিন দিন নিখোঁজ থাকা মমিন খান শাকিল (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের চোখে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখা গেলে তুরাগ থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। শাকিল ৩০ নভেম্বর (শনিবার) রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তার ফোন বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে তুরাগ নদীতে অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধারের পর আঙুলের ছাপ পরীক্ষা করে শাকিলের পরিচয় নিশ্চিত করে পুলিশ। ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহ বলেন, “তুরাগ থানা পুলিশ আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আমাদের জানায়। এরপর আমরা নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছি।” নিহত শাকিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে। দরিদ্র পরিবারের সন্তান শাকিল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার সংসারে রয়েছে স্ত্রী ও এক শিশু সন্তান।

নাদিম তালুকদার ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির নতুন ৭৫ সদস্যের কমিটি ঘোষণা
টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির নতুন ৭৫ সদস্যের কমিটি ঘোষণা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আউয়াল তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলআমিন হোসেন। গত ২৬ নভেম্বর টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করে। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহান আলী মীর, আবুল হোসেন, সামছুল হক মাস্টার, নূর আলী মেম্বার, খলিল ফরাজি ও আব্দুল মজিদ মিয়া। সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন লাল মাহমুদ, ফারুক তালুকদার ও বাদশা আলমগীর। দলের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কায়কোবাদ মিলনকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কায়সার মিয়া। এছাড়া প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুল বাতেন খান। অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে মোন্তাজ মিয়াকে এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিক খান। কমিটির অনুমোদনের পর গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দেলদুয়ার উপজেলা সদরের মৌলভীপাড়ায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আব্দুল আউয়াল তালুকদার। সভায় বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টি আরও সুসংগঠিত হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। তারা দলীয় আদর্শ বাস্তবায়ন ও জনসেবামূলক রাজনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরিচিতি সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। সভা শেষে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।

নাদিম তালুকদার ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইলের মাভাবিপ্রবি ক্যাম্পাসে পরকীয়া সন্দেহে দুইজন ধরে প্রক্টর অফিসে, শেষ পর্যন্ত পুলিশের হাতে
টাঙ্গাইলের মাভাবিপ্রবি ক্যাম্পাসে পরকীয়া সন্দেহে দুইজন ধরে প্রক্টর অফিসে, শেষ পর্যন্ত পুলিশের হাতে

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে সন্দেহজনক ও অপ্রীতিকর অবস্থায় দুই বহিরাগত—দুই সন্তানের মা এক নারী ও তার কথিত পরকীয়া সঙ্গী—কে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল টিম প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করে। আজ ৪ ই ডিসেম্বর সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের নিরিবিলি একটি স্পটে অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। আচরণ সন্দেহজনক মনে হলে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত আশপাশের শিক্ষার্থীদের ডাকেন। পরে শিক্ষার্থীরা দু’জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্য, অবস্থান, তাদের পারস্পরিক সম্পর্ক ও আচরণের ধরন সম্পর্কে জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আচরণ অসঙ্গত এবং ব্যাখ্যা অস্পষ্ট হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাদের স্থানীয় পুলিশে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক প্রক্টরিয়াল কর্মকর্তা বলেন, “ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সবসময়ই নিয়মের আওতায়। আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তাই শিক্ষার্থীদের সহযোগিতায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” আরেক শিক্ষার্থী জানান, “আমরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ রক্ষায় সতর্ক। সন্দেহজনক কিছু দেখলেই প্রক্টরিয়াল টিমকে জানাই। আজকেও তাই করেছি।” ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। বিশেষ করে বহিরাগত প্রবেশ, নির্জন এলাকাগুলোতে টহল এবং পরিচয় যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাদিম তালুকদার ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে ৭ হাজার শীতবস্ত্র বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়
টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে ৭ হাজার শীতবস্ত্র বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সমাজসেবক দানবীর সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে প্রায় ৭ হাজার পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চলমান শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্ত নারী-পুরুষের হাতে কম্বল, সুয়েটার ও টুপি তুলে দেওয়া হয়। প্রথম ধাপে গত ২৬ নভেম্বর থেকে ইউনিয়ন পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়। এরপর ধারাবাহিকভাবে সখীপুর উপজেলার গজারিয়া, বহেড়াতৈল, কালিয়া, কাকড়াজান, হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন ঘুরে এবার যাদবপুর ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি এলাকায় স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা করেন। আয়োজকরা জানান, শুধু একটি অঞ্চলে নয়—পুরো বাসাইল-সখীপুর উপজেলায় শীতার্ত মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল শীতবস্ত্র ভান্ডার। ধাপে ধাপে মোট দেড় লাখ শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে। শীতের তীব্রতা বাড়তে শুরু করায় বিতরণকৃত শীতবস্ত্র অনেক পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে জানান উপকারভোগীরা। তারা বলেন— “প্রতিবছর শীত এলেই সমস্যায় পড়ি। এবার আগেভাগে কম্বল পাওয়ায় খুব উপকার হলো।” অনেকে বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন সালাউদ্দিন আলমগীর। মানবিক এ উদ্যোগের বিষয়ে প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আলমগীর বলেন— “আমি এলাকার সন্তান। মানুষের কষ্টে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। যেকোনো সময় যে কোনো সাহায্য আপনাদের উপহার হিসেবে দিই—কখনো বিনিময়ে ভোট চাই না। আমার দেওয়া সামগ্রীর বিনিময়ে যদি কেউ ভোট চাইতে আসে, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন। ভোট আপনার—যাকে ভালো লাগে তাকে দেবেন।” তার এই বক্তব্য স্থানীয়দের মাঝে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিবেচনার বাইরে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাকে “ব্যতিক্রমী” ও “প্রশংসনীয়” বলে মত দিয়েছেন এলাকাবাসী। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও সালাউদ্দিন আলমগীরের এই শীতবস্ত্র উদ্যোগকে এলাকার মানুষ মানবিক সেবামূলক কাজ হিসেবে দেখছেন। বিশেষ করে সমাজের অসহায়, নিম্নআয়ের পরিবারগুলো তার এ ধরনের কর্মসূচিকে আশীর্বাদ বলে মনে করছেন। বিভিন্ন এলাকায় প্রাপ্ত প্রতিক্রিয়া অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে—যা স্থানীয় রাজনীতিতেও ইতিবাচক বার্তা রেখে যাচ্ছে।

নাদিম তালুকদার ডিসেম্বর ৪, ২০২৫ 0
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে ইমাম মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। তিনি তাঁর বক্তব্যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। দোয়া মাহফিলের আয়োজন করে টাঙ্গাইল শহর বিএনপি। নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আজও বাংলাদেশের রাজনীতিতে অবিস্মরণীয়। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সমাপনী মোনাজাত অনুষ্ঠিত হয়।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক শিক্ষকদের দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত

সাজিদ পিয়াল:টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক শিক্ষকদের দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষিকা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ।সহকারী শিক্ষকদের বেতন-ভাতা বৈষম্য দূরীকরণ। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন ও পদোন্নতির সুযোগ বৃদ্ধি-- শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার না পাওয়ায় আন্দোলন ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধন ও শাটডাউন কর্মসূচিতে বক্তব্য রাখেন— বিলকিস সুলতানা, সভাপতি, গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের নেতা-কর্মীরাও বক্তব্য দেন। বক্তারা বলেন— শিক্ষকদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায্য বেতনগ্রেড ও পদোন্নতি নিশ্চিত হলে শিক্ষাব্যবস্থার মান আরও উন্নত হবে।শটডাউন কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রেমী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্যরা সংহতি প্রকাশ করেন।তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ হলে দেশের প্রাথমিক শিক্ষা আরও শক্তিশালী হবে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইল সদর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন

টাঙ্গাইল সদর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল সদর-৫ আসনে অবশেষে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দলীয় মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন। বহুদিন ধরে দলীয় মনোনয়নের জন্য তার সক্রিয় প্রচেষ্টা, মাঠে কাজ করা এবং স্থানীয় নেতাকর্মীদের একযোগে সমর্থনের ফল হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুলতান সালাউদ্দিন বলেন— টাঙ্গাইল সদরবাসীর উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আমি মাঠে কাজ করব। জনগণই আমার শক্তি।” তার মনোনয়ন ঘোষণার পর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা ও নতুন আশার সঞ্চার দেখা গেছে। অনেকেই জানান, দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় ভূমিকা রাখায় তিনি এই মনোনয়নের যোগ্য দাবিদার ছিলেন। এদিকে মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে টাঙ্গাইল সদর-৫ আসনে নির্বাচনী হাওয়া আরও তীব্রতর হয়ে উঠেছে। বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এই আসনে এবার ভোটযুদ্ধ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইল-৫ এ সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির মনোনয়ন- টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকের) শুভেচ্ছা
টাঙ্গাইল-৫ এ সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির মনোনয়ন- টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকের) শুভেচ্ছা

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ প্রসঙ্গে, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকের) সভাপতি আবু ইউসুফ তালুকদার ও সাধারণ সম্পাদক শিবলী শহীদ খোশনবিশ মুক্তধ্বনি ডটকমকে জানান, “বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত যোগ্য একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আমরা আশা করি টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু বিজয়ী হবেন এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আমরা তার সর্বাঙ্গীন শুভকামনা জানাই।”

নাদিম তালুকদার ডিসেম্বর ৪, ২০২৫ 0
টাঙ্গাইল সদর-৫ আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সুলতান সালাউদ্দিন টুকু নাকি আহসান হাবীব মাসুদ ?

টাঙ্গাইল সদর-৫ আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সুলতান সালাউদ্দিন টুকু নাকি আহসান হাবীব মাসুদ ?টাঙ্গাইল সদর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। ধানের শীষে টুকু, দাঁড়িপাল্লায় মাসুদ টাঙ্গাইল সদর-৫ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে অবশেষে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় বিএনপি নেতা–কর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ, উৎসাহ ও নব উদ্দীপনা। এদিকে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আহসান হাবীব মাসুদ। ফলে দুই দলের প্রার্থীর মাঠে নামায় টাঙ্গাইল সদরের রাজনৈতিক পরিস্থিতি আরও চাঙ্গা হয়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন—টাঙ্গাইল সদর-৫ আসনটি বহুদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে দলের জনপ্রিয় ও অভিজ্ঞ নেতা সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন কর্মী–সমর্থকদের উত্তেজনা ও আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। অন্যদিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক এলাকায় গ্রহণযোগ্যতা থাকলেও বিএনপির সাংগঠনিক শক্তি ও জনভিত্তি তুলনামূলকভাবে বেশি বলেই মনে করছেন ধারণ ভোটাররা। বিএনপির প্রার্থী ঘোষণার পর স্থানীয় ভোটারদের মাঝে ধারণা—এই আসনে বিএনপির বিজয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে জামায়াত কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন ঘিরে উত্তাপ বাড়তে থাকলেও টাঙ্গাইল সদরের সাধারণ মানুষ শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন প্রত্যাশা করছেন। টাঙ্গাইল সদর-৫ আসনে অবশেষে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি তাকে এই আসনের প্রার্থী ঘোষণা করলে এলাকাজুড়ে নেতা–কর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। অন্যদিকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আহসান হাবীব মাসুদ। ফলে দুই দলীয় প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইল সদরের রাজনৈতিক মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা দীর্ঘদিনের। দলটি তাদের শক্ত ঘাঁটিতে যোগ্য প্রার্থী ঘোষণা করায় কর্মী–সমর্থকদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। পক্ষান্তরে, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক গ্রহণযোগ্যতা থাকলেও বিএনপির সংগঠন ও জনভিত্তি তুলনামূলক বেশি শক্তিশালী বলেই মনে করছেন অনেকে। বিএনপির প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়দের ধারণা—এই আসনে বিএনপি বিজয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল। এখন দেখার বিষয়, জামায়াতের দাঁড়িপাল্লা কতটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারে এবং ভোটের মাঠে কতটা জনসমর্থন টানতে পারে। নির্বাচন ঘিরে টাঙ্গাইল সদরে উত্তাপ বাড়তে থাকলেও ভোটাররা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের প্রত্যাশা করছেন।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৪, ২০২৫ 0
ইশ্বরদীতে সরকারি কর্মকর্তার স্ত্রীর হাতে ৮ কুকুরছানার নির্মম হত্যা

ইশ্বরদীতে সরকারি কর্মকর্তার স্ত্রীর হাতে ৮ কুকুরছানার নির্মম হত্যা পাবনার ইশ্বরদীতে ঘটে গেছে হৃদয়বিদারক ও নিন্দনীয় এক ঘটনা। অভিযোগ উঠেছে— এক সরকারি কর্মকর্তার স্ত্রী বস্তায় ভরে পানিতে ডুবিয়ে ৮টি কুকুরছানাকে হত্যা করেছেন। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের জানান, নিহত ছানাগুলোর মা কুকুরটি ছিল শান্ত, নিরীহ ও মিশুক স্বভাবের। মানুষের প্রতি ছিল তার গভীর বিশ্বাস। মা কুকুরটি কোয়ার্টার এলাকায় সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করত। কিন্তু তার সদ্যোজাত ছানাগুলোকে নিষ্ঠুরভাবে হত্যা করার পর দেখা যায়, মা কুকুরটি দিশেহারা হয়ে মানুষের কাছে গিয়ে করুণ স্বরে কান্না করছে— “কি দোষ ছিল আমার বাচ্চাদের?”— যেন এমনই প্রশ্ন তার চোখে-মুখে। খবর জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের প্রমাণের ভিত্তিতে ওই দম্পতিকে সরকারি কোয়ার্টার থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এলাকাবাসী মনে করছেন, এমন জঘন্য ঘটনার শাস্তি শুধু কোয়ার্টার থেকে বের করে দেওয়া— এটা অত্যন্ত সামান্য। “যে দেশে মানুষ হত্যার বিচার ঠিকমতো হয় না, প্রাণীর হত্যার বিচার আশা করাও যেন বোকামি”— এমন ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রাণী অধিকার activists ও সমাজকর্মীরা জানিয়েছেন, বাংলাদেশে প্রাণীকল্যাণ আইন ২০১৯ অনুযায়ী এ ধরনের প্রাণী হত্যা ও নির্যাতন স্পষ্টভাবে দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধীরা প্রায়ই শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। তাদের মতে— “মানুষ যে হারে অমানুষ হয়ে যাচ্ছে, প্রাণী হত্যা বন্ধে কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।” ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও নিন্দার জন্ম দিয়েছে। অনেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা করতে সাহস না পায়।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩, ২০২৫ 0
ন্যায় বিচারের দাবিতে ইউএনও অফিসে মা কুকুর- শাস্তির আওতায় সেই পাষন্ড নারী

ইশ্বরদীতে পুকুরে ডুবিয়ে আট কুকুরছানা হত্যা: সরকারি কর্মকর্তা বাসভবন ছাড়ার নির্দেশ। পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবিয়ে আটটি কুকুরছানাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এ নির্দেশ দেয়। অভিযুক্ত ব্যক্তি হাসানুল রহমান উপজেলা কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরত। স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে তার সরকারি বাসভবনের আঙিনায় কুকুরছানাগুলোর জন্ম হয়। গত সোমবার সকালে উপজেলা পরিষদের আবাসিক এলাকার একটি পুকুরে ভাসমান বস্তায় মৃত আটটি কুকুরছানা দেখতে পান স্থানীয়রা। এর আগে সকাল থেকে মা কুকুরটিকে পুকুরপাড়ে ছুটোছুটি করতে ও করুণভাবে আর্তনাদ করতে দেখা যায়। পরে সকাল সাড়ে ১১টার দিকে পুকুর থেকে বস্তাটি উদ্ধার করা হলে ভেতরে পাওয়া যায় ছানাগুলোর লাশ। স্থানীয়রা জানান, ঘটনার পরও মা কুকুরটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এসে সন্তানদের খুঁজতে থাকে এবং কান্না-চিৎকার করতে থাকে। কর্মচারীরা অনেক চেষ্টা করেও তাকে সরাতে ব্যর্থ হন। এ বিষয়ে ঈশ্বরদীর ইউএনও মো. মনিরুজ্জামান বলেন— “এভাবে ছানাগুলোকে হত্যা করা অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ অভিযুক্ত কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, প্রশাসন প্রাণী নির্যাতনের মতো জঘন্য ঘটনার বিরুদ্ধে শূন্য সহিষ্ণু নীতি অনুসরণ করছে। এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে। অনেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলছেন, প্রাণীকল্যাণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ঘটনা বাড়তেই থাকবে।

মো: সাজিদ পিয়াল ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলের বাসাইলে পুলিশের তাড়া খেয়ে জিপ গাড়ি ফেলে পালালো সংঘবদ্ধ ডাকাত দল
টাঙ্গাইলের বাসাইলে পুলিশের তাড়া খেয়ে জিপ গাড়ি ফেলে পালালো সংঘবদ্ধ ডাকাত দল

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাতদলের ৫-৭ জন সদস্য জিপ গাড়ি ফেলে পালিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতদলের তৎপরতা টের পেয়ে পুলিশ সিগন্যাল দিলে তারা গাড়িসহ পালানোর চেষ্টা করে। পরে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় জিপটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে থাকা বাসাইল থানার কনস্টেবল নুরুল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে দ্রুতগামী একটি জিপ গাড়িকে দাঁড়ানোর নির্দেশ দিলে চালক তাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে গাড়িটি তিন রাস্তার মোড় পেরিয়ে পাথরঘাটা সড়কের দিকে গতি বাড়ায়। পুলিশ পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়িটি ফেলে ডাকাতদল অন্ধকারে পালিয়ে যায়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পরিত্যক্ত জিপ গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাড়িটি টাঙ্গাইল সদর থানার মামলার অংশ হওয়ায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এদিকে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, রংপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই একটি ট্রাক আশেকপুর বাইপাসে পৌঁছালে ডাকাতদল ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। তারা দুই গরু ব্যবসায়ীকে জোরপূর্বক তাদের জিপ গাড়িতে তুলে নেয়। তবে আশেকপুর বাইপাসে কর্তব্যরত পুলিশের নজরে পড়লে ডাকাতরা তাদের গাড়ি নিয়ে দ্রুত পালাতে থাকে। একপর্যায়ে দুই ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে দিয়ে ডাকাতদল বাসাইলের দিকে গা ঢাকা দেয়। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, ডাকাত দলের পরিচয় শনাক্ত করতে জিপ গাড়িটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে কাজে লাগানো হবে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতারণা: আদম ব্যবসায়ী আশিক কারাগারে
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতারণা: আদম ব্যবসায়ী আশিক কারাগারে

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতারণার মামলায় আশিক (৩২) নামে এক আদম ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আশিক কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দ্বিমুখা গ্রামের আব্দুল খালেকের ছেলে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০২৪ সালের ৭ নভেম্বর আশিক, তার স্ত্রী সুমি আক্তার ও শ্বশুর সোহরাব আলীর নামে প্রতারণার মামলা করেন। অভিযুক্ত আশিক ওমানে অবস্থান করে স্ত্রী ও শ্বশুরের মাধ্যমে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় ওমানের বিজনেস ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন। নারান্দিয়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মাধ্যমে আশিকের স্ত্রী ও শ্বশুর বাদীর কাছ থেকে টাকা সংগ্রহ করেন। বাদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, “আশিক ওমানে থাকা অবস্থায় ৫ লাখ ৫০ হাজার টাকায় বিজনেস ভিসা দেওয়ার চুক্তি করেন। তার স্ত্রী ও শ্বশুরের মাধ্যমে আমি নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা প্রদান করি। কিন্তু নির্ধারিত সময়েও ভিসা না দিয়ে আশিক তালবাহানা শুরু করে। টাকা ফেরত চাইতে গেলে আমাকে মামলার ভয়ভীতি দেখানো হয়।” তিনি আরও বলেন, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা হলেও আশিক কোনোভাবে সমাধানে আসেনি; বরং হুমকি-ধামকি দিতে থাকে। বাধ্য হয়ে আমি আদালতে মামলা দায়ের করি।” মামলার পর আশিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে আশিকের প্রতারণার শিকার আরও কয়েকজন ভুক্তভোগী সাংবাদিকদের জানান, আশিক তাদের ওমানে নিয়ে সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে দেয়। ঘাটাইলের মাহবুব আলম, মকবুল হোসেন, উজ্জ্বল হোসেন এবং কালিহাতীর সাব্বির হোসেন বলেন, “আশিকের প্রতারণায় আমরা সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব। তার কঠোর শাস্তি চাই।” ওমান থেকে ভুক্তভোগী পারভেজ হোসেন জানান, “৫ লাখ ২০ হাজার টাকায় ভালো কাজের কথা বলে আমাকে ওমানে এনে সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে দেয় আশিক। পরে নিজে বাংলাদেশে পালিয়ে যায়। আমি এখন প্রচণ্ড কষ্টে আছি। দেশে ফেরার মতো সামর্থ্যও নেই। আশিকের সর্বোচ্চ শাস্তি চাই।” প্রতারণার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আশিকের বিরুদ্ধে আরও বিদেশগমন সংক্রান্ত প্রতারণার অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
টাঙ্গাইলে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার ঘটকবাড়ি সড়কে ‘মক্কা টাওয়ার’ নামে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের কয়েকশো বাসিন্দা। যথাযথ প্ল্যান, অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা ও রাস্তার চলাচল নিশ্চিত না করেই ভবন নির্মাণ করায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ, ভীতি ও ক্ষোভের পরিবেশ। স্থানীয় বাসিন্দা সারোয়ার আলম এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আব্দুল মান্নান ও তার সহযোগীরা অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় প্রতিদিন দুই থেকে তিনশ মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “ভবন নির্মাণের কারণে আমার বাড়ির সামনের মূল রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ভাড়াটিয়াদের যাতায়াতে সমস্যা, প্রচণ্ড শব্দদূষণ, বালু-ইটের স্তূপ, কাঁদামাটি—সব মিলিয়ে সাধারণ জীবনযাপনই অসম্ভব হয়ে গেছে। প্রায়ই পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে সড়কে জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে।” আরেক বাসিন্দা সাহানা আক্তার বেবি জানান, “এই ভবন নির্মাণের কারণে দিনের পর দিন রাস্তায় বের হওয়াই কঠিন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভীষণ বিপদে পড়ে। বালু-খোয়ার ধুলায় ঘরের দরজা-জানালা খুলে রাখা যায় না। আমাদের পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে।” এলাকাবাসীর অভিযোগ,ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই,নির্মাণসামগ্রী পুরো রাস্তাজুড়ে রাখা হয়,নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ চলায় যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে,রাস্তা বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, গাড়ি বা জরুরি যানবাহন প্রবেশ করতে পারে না,এমনকি হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এভাবে যত্রতত্র ও পরিকল্পনাহীনভাবে বহুতল ভবন নির্মাণ হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা অবকাঠামোগত বিপর্যয় ঘটতে পারে। তারা জানাচ্ছেন, রাস্তা বন্ধ করে নির্মাণকাজ পরিচালনা করা আইনগতভাবেও সম্পূর্ণ অপরাধ। একাধিক অভিযোগ সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় হতাশা বাড়ছে বলে জানান বাসিন্দারা। বিষয়টি জানতে চাইলে টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের অফিসে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি হননি। এদিকে অভিযুক্ত ভবন মালিক আব্দুল মান্নান ও তার সহযোগী ইউসুফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ভুক্তভোগীরা বলেন, “পৌরসভার দায়িত্ব হচ্ছে অনুমোদন ছাড়া কোনো বহুতল ভবন নির্মাণ বন্ধ করা। আমাদের অভিযোগগুলো দ্রুত তদন্ত করে রাস্তা খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।” এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, অনুমোদন যাচাই ও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
আধুনিক ফিল্টারেশন প্রযুক্তির শোধনাগার চালু—দূষণমুক্ত পানি পাবেন টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার জনগণ
আধুনিক ফিল্টারেশন প্রযুক্তির শোধনাগার চালু—দূষণমুক্ত পানি পাবেন টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার জনগণ

টাঙ্গাইলের কালিহাতী পৌরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) বাস্তবায়িত ‘৩২টি পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প’–এর আওতায় কালিহাতী পৌরসভায় নির্মিত ২০০ ঘনমিটার/ঘণ্টা ক্ষমতা সম্পন্ন আধুনিক ভূগর্ভস্থ পানি শোধনাগার ও পাইপড ওয়াটার সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নবনির্মিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন কালিহাতী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো কালিহাতী পৌরসভায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর পানি শোধন ব্যবস্থা যুক্ত হলো, যা নিরাপদ পানি সরবরাহে নতুন যুগের সূচনা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গাজিউর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পৌর পরিষদের সহায়তা কমিটির ওয়ার্ড সদস্য কুলসুম সোলায়মান, কালিহাতী থানার ওসি তদন্ত আব্দুস ছালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ওয়ার্ড সদস্য আশরাফ আলীসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার কর্মকর্তারা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন এই শোধনাগার প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ নিরাপদ পানি প্রক্রিয়াজাত করতে সক্ষম হবে। ধাপে ধাপে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সংযোগ লাইন স্থাপন করে পানি সরবরাহ করা হবে। উন্নতমানের ফিল্টারেশন, গুণগতমান পরীক্ষণ এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পানির নিরাপত্তা আরও নিশ্চিত হবে। দীর্ঘদিন ধরে পৌর এলাকার একটি বড় অংশ নিরাপদ পানির সংকটে ভুগছিল। অনেক এলাকার টিউবওয়েলের পানিতে অতিরিক্ত আয়রন, দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। নতুন ট্রিটমেন্ট প্লান্ট চালুর ফলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। নিরাপদ পানি ব্যবস্থাপনায় এই প্রকল্প ভবিষ্যতে পানি দূষণজনিত রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। পানি শোধনাগার নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, “কালিহাতী পৌরসভায় স্থাপিত এই ট্রিটমেন্ট প্লান্টটি সত্যিকারের একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ধাপে পানির গুণগতমান নিয়ন্ত্রণে রাখা হবে। যাতে পৌরবাসী নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বিশুদ্ধ পানি পান করতে পারে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, “পৌরবাসীকে নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এই ট্রিটমেন্ট প্লান্ট চালুর মাধ্যমে কালিহাতী পৌরসভা সেই লক্ষ্যে বড় একটি পদক্ষেপ নিল। আমরা সেবার মান বজায় রেখে ধীরে ধীরে পুরো পৌর এলাকায় নিরাপদ পানির আওতা নিশ্চিত করব।” পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ ও সাধারণ মানুষ এই প্রকল্পকে এলাকার উন্নয়ন ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্নফাঁস! অনুমোদন ছাড়াই ফি আদায়ে অভিভাবকদের ক্ষোভ
টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্নফাঁস! অনুমোদন ছাড়াই ফি আদায়ে অভিভাবকদের ক্ষোভ

নিয়ম বহির্ভূতভাবে আদায় করা হচ্ছে পরীক্ষার ফি, ক্ষুব্ধ অভিভাবকরা** টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কোনো লিখিত নির্দেশনা ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করায় অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, শিক্ষা কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিতেই এ টাকা আদায় করা হচ্ছে। অভিযোগ সত্ত্বেও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা দায় এড়িয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, প্রশ্নপত্র সিলগালা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় খামের সরকারি বরাদ্দ না থাকায় প্রশ্নের গোপনীয়তা রক্ষা করা যাচ্ছে না। জানা যায়, গত ২৮ অক্টোবর ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফি নির্ধারণে অনলাইনে মতামত চেয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণি – ২০ টাকা,তৃতীয় শ্রেণি – ৩০ টাকা,চতুর্থ শ্রেণি – ৪০ টাকা,পঞ্চম শ্রেণি – ৫০ টাকা ফি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। তবে লিখিত অনুমোদন বা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই বিদ্যালয়গুলোতে ফি আদায় শুরু হয়ে যায়, যা নিয়মবহির্ভূত। অভিভাবকদের প্রতিবাদেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান, আদায়কৃত টাকার মধ্য থেকে ১৫ টাকা করে শিক্ষা অফিসে জমা দিতে হচ্ছে। এছাড়া মডেল বৃত্তি পরীক্ষার OMR শিটের জন্যও প্রতি শিক্ষার্থীর কাছে থেকে ৩০ টাকা করে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনিয়ম। টাঙ্গাইল সদর উপজেলার রিকশাচালক লাল চান বলেন, “গরিব বলেই ছেলেকে সরকারি স্কুলে দিয়েছি। আগে কোনো পরীক্ষার ফি লাগত না। কিন্তু এবার ফি না দিলে ছেলেকে পরীক্ষায় বসতে দেবে না বলে হুমকি দিয়েছে। তাই বাধ্য হয়ে ৫০ টাকা দিয়েছি।” সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকারিয়া হায়দার বলেন, “পরীক্ষার ফি নেওয়ার বিষয়ে কোনো লিখিত আদেশ পাইনি, তবে মৌখিক অনুমতি পেয়েছি। আর প্রশ্নপত্র সিলগালা করার জন্য বরাদ্দ না থাকায় গোপনীয়তা রক্ষা করা কঠিন। প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়লে করার কিছু থাকে না।” জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিনও ২৪ নভেম্বর পরীক্ষার সময়সূচিসহ বিভিন্ন নির্দেশনা জারি করলেও প্রশ্নপত্র নিরাপত্তা বা ফি আদায়ের বিষয়ে কোনো পরিষ্কার নির্দেশনা দেননি। অভিভাবকরা বলছেন, পরীক্ষার আগে প্রশ্নফাঁস, আবার কোনো অনুমোদন ছাড়াই ফি আদায়—এসব ঘটনায় তারা হতাশ ও উদ্বিগ্ন। তাঁরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলের মধুপুরে সুদের টাকা কে 'কেন্দ্র' করে মারধর–লুটপাটের অভিযোগ
টাঙ্গাইলের মধুপুরে সুদের টাকা কে 'কেন্দ্র' করে মারধর–লুটপাটের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেলচুঙ্গি এলাকায় সুদে লাগানো টাকা আদায়কে কেন্দ্র করে এক ঋণগ্রহীতার বাড়িতে হামলা, লুটপাট, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর একই গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে সুদখোর ভোলা মিয়ার (ভোলা) বিরুদ্ধে। ভুক্তভোগী হলেন হবিবুর রহমান, মৃত আরফান আলীর ছেলে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে। স্থানীয়ভাবে একে ‘সুদের টাকার জের ধরে সংঘটিত হামলা’ হিসেবেই দেখা হচ্ছে। হবিবুর রহমান জানান, দুই বছর আগে সাংসারিক প্রয়োজনে প্রতিবেশী ভোলার কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী প্রতি বছর ২৭ হাজার টাকা সুদ পরিশোধের কথা ছিল। দুই বছর ধরে তিনি নিয়মিতভাবে মোট ৫৪ হাজার টাকা সুদ দিয়েছেন। চলতি বছরে কিছুটা বিলম্ব হওয়ায় ভোলা মূলধনসহ সুদ ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। “টাকা দিতে না পারায় প্রায় ১০-১২ দিন আগে চাষের জন্য ভোলাকে কিছু জমি বুঝিয়ে দিই। এরপরও তিনি বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। হঠাৎ মঙ্গলবার সকালে ভোলা–মিন্টু, হানিফ, সিদ্দিক ড্রাইভারসহ ৮-১০ জন আমাদের বাড়িতে হামলা চালায়। ট্রাঙ্ক ভেঙে ১৬ শতাংশ জমি বিক্রি করে রাখা নগদ টাকা লুট করে নেয়। দুটি গরুও নিয়ে যায়। বাধা দিতে গেলে আমাকে ও পরিবারের সদস্যদের লাঠি ও প্লাস্টিকের চেয়ার দিয়ে মারধর করে।”তার দাবি, এ ঘটনায় পরিবারের অন্তত ৩জন আহত হয়েছেন। অভিযোগ অস্বীকার করে ঋণদাতা ভোলা মিয়া জানান, “হবিবুর চার বছর আগে আমার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে ধানের উপর। জমি দেয়ার কথাও বলেছিল। সময় পার হলেও টাকা–জমি কিছুই দেয়নি। মীমাংসার সিদ্ধান্তও মানে না। থানায় অভিযোগ দিয়েও টাকা পাইনি। ক্ষুব্ধ হয়ে কয়েকজনকে নিয়ে তার বাড়ি থেকে দুটি গরু আনা হয়েছে। পরে সেগুলো ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।” তবে হামলা, লুটপাট বা মারধরের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। হবিবুরের দাবি, ঘটনার পর মধুপুর থানায় অভিযোগ দিতে গেলে থানায় অভিযোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, “নাগরিকের যেকোনো আইনি সমস্যায় অভিযোগ দিলে থানা অবশ্যই গ্রহণ করবে। যদি অভিযোগ নিয়ে না থাকে, তাহলে আবার অভিযোগ নিয়ে থানায় আসার অনুরোধ করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলের সখীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা- ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা- ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে জিহাদ (১০) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার বেতুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি স্থানীয়ভাবে চরম শোক ও হতবাকের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ ওই এলাকার প্রবাসী আনিস মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের দাবি, তুচ্ছ একটি বিষয় নিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমানে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহতের চাচাত ভাই জনি জানান, সন্ধ্যায় একই বয়সী চাচাতো ভাইয়ের সঙ্গে জিহাদের ঝগড়া হয়। এ ঘটনায় মা তাকে বকাঝকা করেন। পরে অভিমান করে জিহাদ নিজের ঘরে চলে যায়। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরে প্রবেশ করলে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।” সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁঞা জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হঠাৎ এ মৃত্যুতে জিহাদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীও এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলে শিশুদের বিনোদনে নতুন দিগন্ত—বাসাইলে উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন
টাঙ্গাইলে শিশুদের বিনোদনে নতুন দিগন্ত—বাসাইলে উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন

টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ চত্বরে শিশুদের বিনোদনের জন্য নির্মিত উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ পার্কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগম। ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে শিশুদের জন্য আনন্দ ও বিনোদনের নতুন এই কেন্দ্রটি উন্মুক্ত করা হয়। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আকলিমা বেগম বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত বিনোদন কেন্দ্র তৈরি করা ছিল সময়ের দাবি। শিশু পার্কটি শুধু বিনোদন নয়, সুস্থ-সবল মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” শিশুদের খেলাধুলা ও আনন্দের জন্য নির্মিত এ পার্কটিতে বিভিন্ন রাইড, দোলনা, স্লাইড, বসার ব্যবস্থা ও সবুজ পরিবেশ রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্কটি শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় অভিভাবক ও উপস্থিত অতিথিরা শিশুদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, আব্দুল্লাহ মামুন, এছাড়াও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন বলেন, “আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতা কামনায় আমরা কোরআন খতম, দোয়া মাহফিল এবং কোরআন শরিফ বিতরণের আয়োজন করেছি। আমরা আশা করি, আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন।”

নাদিম তালুকদার ডিসেম্বর ৩, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
রাজধানীতে নিখোঁজ হওয়া টাঙ্গাইলের ধনবাড়ীর শাকিলের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার

তুরাগ নদী থেকে তিন দিন নিখোঁজ থাকা মমিন খান শাকিল (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের চোখে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখা গেলে তুরাগ থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। শাকিল ৩০ নভেম্বর (শনিবার) রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তার ফোন বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে তুরাগ নদীতে অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধারের পর আঙুলের ছাপ পরীক্ষা করে শাকিলের পরিচয় নিশ্চিত করে পুলিশ। ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহ বলেন, “তুরাগ থানা পুলিশ আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আমাদের জানায়। এরপর আমরা নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছি।” নিহত শাকিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে। দরিদ্র পরিবারের সন্তান শাকিল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার সংসারে রয়েছে স্ত্রী ও এক শিশু সন্তান।

টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির নতুন ৭৫ সদস্যের কমিটি ঘোষণা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আউয়াল তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলআমিন হোসেন। গত ২৬ নভেম্বর টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করে। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহান আলী মীর, আবুল হোসেন, সামছুল হক মাস্টার, নূর আলী মেম্বার, খলিল ফরাজি ও আব্দুল মজিদ মিয়া। সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন লাল মাহমুদ, ফারুক তালুকদার ও বাদশা আলমগীর। দলের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কায়কোবাদ মিলনকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কায়সার মিয়া। এছাড়া প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুল বাতেন খান। অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে মোন্তাজ মিয়াকে এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিক খান। কমিটির অনুমোদনের পর গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দেলদুয়ার উপজেলা সদরের মৌলভীপাড়ায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আব্দুল আউয়াল তালুকদার। সভায় বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টি আরও সুসংগঠিত হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। তারা দলীয় আদর্শ বাস্তবায়ন ও জনসেবামূলক রাজনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরিচিতি সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। সভা শেষে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।

টাঙ্গাইলের মাভাবিপ্রবি ক্যাম্পাসে পরকীয়া সন্দেহে দুইজন ধরে প্রক্টর অফিসে, শেষ পর্যন্ত পুলিশের হাতে

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে সন্দেহজনক ও অপ্রীতিকর অবস্থায় দুই বহিরাগত—দুই সন্তানের মা এক নারী ও তার কথিত পরকীয়া সঙ্গী—কে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল টিম প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করে। আজ ৪ ই ডিসেম্বর সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের নিরিবিলি একটি স্পটে অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। আচরণ সন্দেহজনক মনে হলে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত আশপাশের শিক্ষার্থীদের ডাকেন। পরে শিক্ষার্থীরা দু’জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্য, অবস্থান, তাদের পারস্পরিক সম্পর্ক ও আচরণের ধরন সম্পর্কে জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আচরণ অসঙ্গত এবং ব্যাখ্যা অস্পষ্ট হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাদের স্থানীয় পুলিশে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক প্রক্টরিয়াল কর্মকর্তা বলেন, “ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সবসময়ই নিয়মের আওতায়। আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তাই শিক্ষার্থীদের সহযোগিতায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” আরেক শিক্ষার্থী জানান, “আমরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ রক্ষায় সতর্ক। সন্দেহজনক কিছু দেখলেই প্রক্টরিয়াল টিমকে জানাই। আজকেও তাই করেছি।” ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। বিশেষ করে বহিরাগত প্রবেশ, নির্জন এলাকাগুলোতে টহল এবং পরিচয় যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে ৭ হাজার শীতবস্ত্র বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সমাজসেবক দানবীর সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে প্রায় ৭ হাজার পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চলমান শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্ত নারী-পুরুষের হাতে কম্বল, সুয়েটার ও টুপি তুলে দেওয়া হয়। প্রথম ধাপে গত ২৬ নভেম্বর থেকে ইউনিয়ন পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়। এরপর ধারাবাহিকভাবে সখীপুর উপজেলার গজারিয়া, বহেড়াতৈল, কালিয়া, কাকড়াজান, হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন ঘুরে এবার যাদবপুর ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি এলাকায় স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা করেন। আয়োজকরা জানান, শুধু একটি অঞ্চলে নয়—পুরো বাসাইল-সখীপুর উপজেলায় শীতার্ত মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল শীতবস্ত্র ভান্ডার। ধাপে ধাপে মোট দেড় লাখ শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে সালাউদ্দিন আলমগীরের পক্ষ থেকে। শীতের তীব্রতা বাড়তে শুরু করায় বিতরণকৃত শীতবস্ত্র অনেক পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে জানান উপকারভোগীরা। তারা বলেন— “প্রতিবছর শীত এলেই সমস্যায় পড়ি। এবার আগেভাগে কম্বল পাওয়ায় খুব উপকার হলো।” অনেকে বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন সালাউদ্দিন আলমগীর। মানবিক এ উদ্যোগের বিষয়ে প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আলমগীর বলেন— “আমি এলাকার সন্তান। মানুষের কষ্টে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। যেকোনো সময় যে কোনো সাহায্য আপনাদের উপহার হিসেবে দিই—কখনো বিনিময়ে ভোট চাই না। আমার দেওয়া সামগ্রীর বিনিময়ে যদি কেউ ভোট চাইতে আসে, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন। ভোট আপনার—যাকে ভালো লাগে তাকে দেবেন।” তার এই বক্তব্য স্থানীয়দের মাঝে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিবেচনার বাইরে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাকে “ব্যতিক্রমী” ও “প্রশংসনীয়” বলে মত দিয়েছেন এলাকাবাসী। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও সালাউদ্দিন আলমগীরের এই শীতবস্ত্র উদ্যোগকে এলাকার মানুষ মানবিক সেবামূলক কাজ হিসেবে দেখছেন। বিশেষ করে সমাজের অসহায়, নিম্নআয়ের পরিবারগুলো তার এ ধরনের কর্মসূচিকে আশীর্বাদ বলে মনে করছেন। বিভিন্ন এলাকায় প্রাপ্ত প্রতিক্রিয়া অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে—যা স্থানীয় রাজনীতিতেও ইতিবাচক বার্তা রেখে যাচ্ছে।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে ইমাম মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। তিনি তাঁর বক্তব্যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। দোয়া মাহফিলের আয়োজন করে টাঙ্গাইল শহর বিএনপি। নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আজও বাংলাদেশের রাজনীতিতে অবিস্মরণীয়। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সমাপনী মোনাজাত অনুষ্ঠিত হয়।

শীর্ষ সপ্তাহ

রাজধানীতে নিখোঁজ হওয়া টাঙ্গাইলের ধনবাড়ীর শাকিলের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার
সারা দেশ

রাজধানীতে নিখোঁজ হওয়া টাঙ্গাইলের ধনবাড়ীর শাকিলের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার

ডিসেম্বর ৪, ২০২৫