All locations

লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভায় যোগদিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ১৫ বাসের বিশাল বহর।
লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভায় যোগদিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ১৫ বাসের বিশাল বহর।

১৩৩,টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভাকে সফল করতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ১৫টি বাসের বহর নিয়ে মহাসমারোহে জনসভায় যোগ দেন। মিছিলটির নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিউল আলম তালুকদার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব, ইউনিয়ন বিএনপির নেতা আতিকুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা ও ৪নং ওয়ার্ডের মেম্বার বাবলু তালুকদার, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ইমরান হোসেন তালুকদার, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল নেতা আল-আমিন শিকদারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের অসংখ্য নেতা-কর্মী। নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয় এবং এলাকায় উৎসব মুখর অবস্থা তৈরি হয়।

নাদিম তালুকদার নভেম্বর ২৭, ২০২৫ 0
বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য " নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে।  মঙ্গলবার বিকেলে চৌমুহনী শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন ( রেজিঃ নং কুমি- ০৩০)  নির্বাচিত সদস্যদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসার মোস্তাফিজুর রহমান,  বেগমগঞ্জ উপজেলা লোডআনলোড শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং কুমি- ১০১) নির্বাচিত সদস্যদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার নুর হোসেন।  লোডআনলোড শ্রমিক ইউনিয়ন নির্বাচিত সদস্যরা  সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক জাকের হোসেন (নিশান), সহ-সাধারণ সম্পাদক মো: ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, অর্থ সম্পাদক আক্তার হোসেন, অফিস ও প্রচার সম্পাদক মো: জাকের হোসেন, কার্যকরী সদস্য আবুল কাশেম। দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি মো: ফয়েজ, সহ-সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক আবু ছায়েদ, সহ-সাধারণ সম্পাদক মো: নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: শহীদুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সমাজকল্যাণ সম্পাদক দেলোওয়ার হোসেন, কার্যকরী সদস্য: মোয়াজ্জেম হোসেন, মো: নাঈম, মো: রফিক, মো: রবিউল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়।  পরে নির্বাচিত সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী জেলা উপদেষ্টা বোরহান উদ্দিন, আলা উদ্দিন ও এডভোকেট মিজানুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার সভাপতি ও জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক অলি উল্ল্যা ইয়াসিন  

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ২৭, ২০২৫ 0
মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মতিনের পক্ষে বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত

মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে  বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভা ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে শ্রীপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর উক্ত স্টেডিয়ামে জনসভা শেষে সুশৃঙ্খল বিশাল গণমিছিল শ্রীপুর ও খামারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর মিনি স্টেডিয়ামে এসে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে জামায়াত নেতা আব্দুল মতিন নেতাকর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী  অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক  নেতা মোঃ আনিস উদ্দিন, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি আমিন উদ্দিন আশিকসহ অন্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর,সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম,সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলীসহজেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের  নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের সমর্থন অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ২৭, ২০২৫ 0
টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মুহম্মদ শামসুল আলম সরকার

সাজিদ পিয়াল:টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মুহম্মদ শামসুল আলম সরকার বদলি জনিত আদেশে মুহম্মদ শামসুল আলম সরকার টাঙ্গাইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে তাঁর দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক সক্ষমতা, মানবিক পুলিশিং এবং জনবান্ধব সেবা জনপ্রশংসা অর্জন করে। দায়িত্ব গ্রহণের পর মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।” জেলার সচেতন মহল মনে করছে, তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা টাঙ্গাইলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করবে। স্থানীয়দের বিশ্বাস, নাগরিকবান্ধব পুলিশিং, অপরাধ দমন, শৃঙ্খলা রক্ষা ও সেবার মান বৃদ্ধি—সবক্ষেত্রেই নতুন এসপি ইতিবাচক ভূমিকা রাখবেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৭, ২০২৫ 0
টাঙ্গাইলের গোপালপুরের  কাহেতা  ইউনিয়নে মাদকাসক্ত যুবককে গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ
টাঙ্গাইলের গোপালপুরেরের কাহেতা গ্রামে মাদকাসক্ত যুবককে গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কাহেতা গ্রামে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে মোঃ ফেরদৌস (২০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। তিনি একই এলাকার আব্দুল হালিম ও বানেছা বেগমের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, ফেরদৌস দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে জড়িত থেকে এলাকায় ইভটিজিংসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জমে ওঠে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে একই গ্রামের মোঃ লুৎফর রহমান (৩০), পিতা—নুর হোসেন, মাদকসেবী ফেরদৌসের অপকর্মে বাধা দিলে ফেরদৌস তাকে প্রাণনাশের হুমকি দেন এবং শারীরিকভাবে প্রহার করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ফেরদৌস কিশোর গ্যাংয়ের কয়েকজনকে সঙ্গে নিয়ে লুৎফর রহমানের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ফেরদৌসকে আটক করে গণধোলাই দেন এবং পরে তাকে হেমনগর ফাঁড়ির পুলিশ সদস্যদের হাতে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় জনগণ মাদকসেবী ও অপকর্মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত টহল জোরদার করার আহ্বান জানান তারা।

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক
টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এসময় তিনি বলেন, শিক্ষা বিস্তারে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম প্রমুখ। আলোচনা পর্ব শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
সখীপুর উপজেলা বিএনপির একাধিক নেতা পদত্যাগ

টাঙ্গাইল-৮ (সখীপুর‑বাসাইল) আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান–এর সঙ্গে বিরোধের ফলে সখীপুর উপজেলা বিএনপির একাধিক নেতা পদত্যাগ করেছেন। অমর সংবাদ অনুসারে, একযোগে ১১ জন উপ‌জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতারা পদত্যাগ করেছেন। আরও আশঙ্কা করা হচ্ছে যে দুইশোরও বেশি পদাধিকাৰী নেতা পদত্যাগ করবেন। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন যে আযম খান তার ভোট শক্তি বাড়ানোর আশায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন এবং তাদের গুরুত্ব দিচ্ছেন দলীয় কার্যক্রমে। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডারের অবমূল্যায়ন, নেতাকর্মীদের অবমাননা ইত্যাদি অভিযোগ উঠেছে। পদত্যাগকারীদের বক্তব্যে, আযম খানের আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থি এবং তাদের অবস্থা “বহু ত্যাগী নেতার অবমূল্যায়ন”।একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আযম খান allegedly একটি মুক্তিযোদ্ধাকে গালাগাল ও হুমকি দিচ্ছেন বলে দাবি করা হয়েছে। আযম খান এ অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন অডিও “এডিট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে” ভাইরাল করা হয়েছে।এর আগে আযম খান বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগও উঠেছিল, যা কিছু নেতারা ষড়যন্ত্র বলছেন। এছাড়া, টাঙ্গাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভও হয়েছে তার বিরুদ্ধে। এই পদত্যাগের ঘটনা শুধু কিছু সাংগঠনিক অসন্তুষ্টি নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক বিভাজনকে ইঙ্গিত দিচ্ছে — বিশেষ করে স্থানীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতা (আযম খান)–এর মধ্যে।যেহেতু পদত্যাগকারীরা “আওয়ামী লীগ পুনর্বাসন”–এর অভিযোগ তুলছেন, এটি নির্বাচনী কৌশল হিসেবে সম্ভাব্য বিরোধ সৃষ্টি করতে পারেঅডিও ফাঁস এবং ব্যক্তিগত বিরোধ আরও একটি মাত্রা যোগ করছে — এটি শুধু রাজনৈতিক না, ব্যক্তির প্রতি আস্থাহীনতার ইস্যু তোলে।দুইশোর পর্যন্ত নেতার পদত্যাগের সম্ভাবনা যদি সত্য হয়, তাহলে টাঙ্গাইল-৮ এলাকায় বিএনপির একক তার শক্তি হুমকির মুখে পড়তে পারে।এই সংকট যদি অব্যাহত থাকে, তাহলে বিএনপির আসন‑প্রার্থিতা দুর্বল হতে পারে কারণ দলের অভ্যন্তরীণ ঐক্য কমে যাবে।আযম খান প্রশাসন বা কেন্দ্রীয় কমিটির কাছ থেকে প্রতিক্রিয়া পেতে পারেন — হয় ব্যাখ্যা দিতে হবে, হয় পদত্যাগ বা মনোনয়ন বাতিলের দাবি উঠতে পারে।সাধারণ দলের কর্মীদের মধ্যে আস্থা ব্যাহত হলে, নির্বাচন‑প্রচারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।এ পরিস্থিতি মিডিয়া ও ভোটারদের মধ্যে দৃষ্টিনন্দন ইমেজ তৈরি করতে পারে, বিশেষত যদি পদত্যাগ ও অভিযোগগুলো বড় আকার নিতে থাকে।সখিপুরে বিএনপি মনোনীত প্রার্থী এড. আহমেদ আযম খানের বিরুদ্ধে আ.লীগ পূর্ণবাসনের অভিযোগ এনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ এবং বহুরিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের অন্তত ২৭০ জন নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৬, ২০২৫ 0
ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ আগুন: অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই, বহু হতাহত

ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ আগুন: অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই, বহু হতাহত (২৫ নভেম্বর ২০২৫) সকালে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং বহু মানুষ দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। স্থানীয়রা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতই বেশি যে অনেক মানুষ নিজের ঘর ও মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জরুরি প্রয়োজনে অথবা নিখোঁজ ব্যক্তির খোঁজ জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হটলাইন নম্বর ব্যবহার করতে পারেন।স্থানীয় থানা বা ওয়ার্ড কমিশনারের অফিসের সাথে যোগাযোগ করে ত্রাণ কার্যক্রম বা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেন।দগ্ধ বা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতাল যেমন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (Sheikh Hasina National Burn and Plastic Surgery Institute) বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিতে পারেন। যেভাবে সাহায্য করতে ।স্থানীয় প্রশাসন বা রেড ক্রিসেন্টের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করে ত্রাণ বিতরণে বা তথ্য সংগ্রহে সাহায্য করতে পারেন। দান: স্থানীয় দাতব্য সংস্থাগুলো সাধারণত এমন জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে। নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে দান করতে পারেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হতে পারে আগুনের কারণ। দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ত্রাণ বিতরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৬, ২০২৫ 0
সাতক্ষীরা কালীগঞ্জ- আশাশুনিতে সন্ত্রাস ও দখলবাজির স্থান হবে না: সাবেক এমপি, বর্তমান মনোনয়ন প্রাপ্ত কাজী আলাউদ্দিন

মোস্তফা মাসুদ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, আশাশুনি–কালীগঞ্জে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির কোনো স্থান হবে না। জনগণের অধিকার, সম্পদ ও সম্মান রক্ষায় আমি সব সময় দৃঢ় অবস্থানে ছিলাম, আগামীতেও থাকব। চম্পাফুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কাজী আলাউদ্দিন আরও বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পূজা–পার্বণে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা আমি অতীতেও করেছি, ভবিষ্যতেও এটিই হবে আমার প্রথম দায়িত্ব। এ সময় তিনি বলেন, আমি এই দূর্গত থালনায় একটি সাইক্লোন সেল্টার করে দিয়েছি, নির্বাচিত হলে আরও ২টি সাইক্লোন সেল্টার করার ব্যবস্থা করবো, শিক্ষার মান উন্নয়নে কাজ করব।তিনি দাবি করেন, তার তৎকালীন নির্বাচনী এলাকার ১৭টি ইউনিয়নের প্রতিটি মন্দিরে তিনি নিয়মিত অনুদান দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। দখল ও চাঁদাবাজি রোধে অতীতের মতো ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।উঠান বৈঠক শেষে কাজী আলাউদ্দিনের একক প্রচেষ্টায় ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ চম্পাফুল ইউনিয়নের থালনা মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। সভায় ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কৃষ্ণপদ সেনের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম (বাবু), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান (বাপ্পী), চম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম গাজী প্রমুখ।এতে জেলা উপজেলা, ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোস্তফা মাসুদ নভেম্বর ২৬, ২০২৫ 0
১৩৩,টাঙ্গাইল-৪ এ বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের পক্ষে পাইকরা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৩৩,টাঙ্গাইল-৪ এ বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের পক্ষে পাইকরা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩৩,টাঙ্গাইল ৪ (কালিহাতি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব লুৎফর রহমান মতিন ভাইয়ের পক্ষে- ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানিয়ে পাইকরা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কালিহাতী উপজেলার বিএনপির সাবেক আহব্বায়ক শুকুর মাহমুদ, টাংগাইল জেলা শহীদ জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আউয়াল ,কালিহাতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কৃষিবিদ খালিদ মাহমুদ, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিক কালিহাতী ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা শেখ আমিনুর ইসলাম। এছাড়াও কালিহাতী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান!
টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান!

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাধীন ডুবাইল ইউনিয়নের ধানকী মহেড়া এলাকায় নদীর পাড় থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ২৬ নভেম্বর ২০২৫ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ঘটনাস্থলে একটি ভেকু পাওয়া যায়। তবে কোনো ব্যক্তি এর মালিকানা দাবি না করায় ভেকুটিকে সাময়িকভাবে কাজের অযোগ্য করে দেওয়া হয়। এতে ঐ এলাকায় অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একই অভিযাত্রী দল এলাসিন ইউনিয়নের বারপাখিয়া এলাকাতেও অভিযান পরিচালনা করে। অবৈধ মাটি কাটাসহ পরিবেশ ও নদী তীর রক্ষায় এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারী এবং দেলদুয়ার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মুহাম্মদ শামসুল আলম সরকার
টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মুহাম্মদ শামসুল আলম সরকার

বদলি জনিত আদেশে মুহম্মদ শামসুল আলম সরকার টাঙ্গাইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানে নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও মানবিক পুলিশিং-এর জন্য প্রশংসা অর্জন করেন। দায়িত্বপ্রাপ্ত নতুন কর্মস্থল টাঙ্গাইলে তার অভিজ্ঞতা, কর্মযোগ্যো ও নেতৃত্ব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবে বলে প্রত্যাশা করছে জেলার সচেতন মহল। নাগরিকবান্ধব পুলিশিং, সেবার মান বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষায় তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন বিশ্বাস স্থানীয়দের।

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সাজিদ পিয়াল:টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন। আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) সকালে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে র‍্যালি,আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান।আলোচনা শেষে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০টি স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। সেটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথভাবে এ সভার আয়োজিত করে। সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারিরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়াসহ অতিথিরা।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ড্রেজার নষ্ট করলেন এসিল্যান্ড
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ড্রেজার বিনষ্ট করলেন এসিল্যান্ড

টাঙ্গাইলের ঘাটাইলে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুনডালী ঝিনাই নদীতে এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। জানা গেছে, বাগুনডালী ঝিনাই নদীতে অবৈধ ড্রেজারের মেশিন বসিয়ে একটি চক্র বালু উত্তোলন করে আসছিল। এতে করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়াসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) জাহিদুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার ও পাইপের মালিক-দাবিদার কাউকে পাওয়া যায়নি। স্থানীয় জনগণও কারো নাম বলেননি। দাবিদার না থাকায় অবৈধ ড্রেজার বিনষ্ট করে ডুবিয়ে দেওয়া হয়। এছাড়াও আনুমানিক ৫৫০ ফুট পাইপ ধ্বংস করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, “অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ড্রেজার মেশিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক বাসাইল উপজেলা বিএনপির ৪নেতার পদত্যাগ পত্র গ্রহণ
টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক বাসাইল উপজেলা বিএনপির ৪নেতার পদত্যাগ পত্র গ্রহণ

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ পুনর্বাসনের’ অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে সখীপুর উপজেলা বিএনপির চারজন নেতা যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত পৃথক চারটি পত্রে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। সবগুলো পত্রই ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ইস্যু করা হয়েছে। জেলা বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, যাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তারা হলেন— সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার, সহ-সভাপতি আব্দুল মান্নান এবং সখীপুরের গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ। প্রতিটি পত্রেই উল্লেখ ছিল— “এই মর্মে জানানো যাচ্ছে যে আপনার পদত্যাগপত্র গ্রহণ করা হলো।” পদত্যাগপত্রগুলোর অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের কাছে এবং সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির কাছে। গত কয়েকদিনে আহমেদ আযম খানের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে ‘আওয়ামী লীগপন্থীদের পুনর্বাসন’ এবং সাংগঠনিকভাবে স্বেচ্ছাচারের অভিযোগ তুলে সখীপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেন। জেলা বিএনপি তাদের মধ্যে চারজনের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ কাঠসহ পাঁচ ট্রাক আটক
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ কাঠসহ পাঁচ ট্রাক আটক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অলাপাড়া রেঞ্জ কর্মকর্তার আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে পরিবহনকৃত বিপুল পরিমাণ কাঠ (লাকড়ি) বোঝাই পাঁচটি ট্রাক আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযানে এসব ট্রাক আটক করা হয়। অলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি—বিনা অনুমতিতে বিপুল পরিমাণ লাকড়ি পরিবহন করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাড়িগুলোর কোনো ট্রানজিট পারমিশন (টিপি) বা বৈধ নথি নেই। পরে পাঁচটি ট্রাকসহ সব লাকড়ি জব্দ করে সাগরদীঘি বিট কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।” তিনি আরও বলেন, “লাকড়ির মালিকেরা নাকি বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) স্যারের কাছে অনুমোদনপত্র নেওয়ার চেষ্টা করছেন। যদি বৈধ টিপি দেখাতে পারে, তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” টাঙ্গাইল বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “যেহেতু অভিযান পরিচালনা করেছেন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা, তিনিই আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। তবে আটককৃত কোনো মালামালের জন্য পরবর্তীতে ট্রানজিট পারমিশন বা অনুমোদন দেওয়া হবে না। বন আইনে স্পষ্টভাবে বলা আছে—মালামাল লোড করার আগেই টিপি নিতে হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাতের আঁধারে অবৈধ কাঠ পরিবহনের অভিযোগ ছিল। অভিযান চলমান থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। বন বিভাগ বলছে, নিয়ম ভেঙে কাঠ পাচার বা পরিবহনের বিরুদ্ধে তাদের অপারেশন আরও জোরদার করা হবে।

নাদিম তালুকদার নভেম্বর ২৬, ২০২৫ 0
ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করা যাবে না-টাঙ্গাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করা যাবে না-টাঙ্গাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না। ভূমিকম্প যেকোনো সময় হতে পারে, তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে। রবিবার (২৩ নভোম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ পদোন্নতি দীর্ঘদিন আটকে রয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যেসব পদ শূন্য হবে, সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষক সংকট দূর করতে ইতোমধ্যে বড় আকারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে দেশে প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইল-৪ এ বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল
টাঙ্গাইল-৪ এ বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী হাবিবুর সিদ্দিকী লিটনের উদ্যোগে উপজেলার শামছুল হক কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠ এসে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন প্রমুখ। এসময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী হাবিবুর সিদ্দিক লিটন বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু মনোনয়ন পাওয়ার পরও মতিন কোনো গণসংযোগ কিংবা সভা করেনি। যার ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে।এ ছাড়া দীর্ঘদিনের ত্যাগী নেতা বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন না দেওয়ায় আমরা ক্ষুব্ধ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে টিটোকে দেয়ার দাবি করছি।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছাত্রীর যৌন নিগ্রহের ঘটনা ধামাচাপার চেষ্টা কৃষকদল নেতার!
টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছাত্রীর যৌন নিগ্রহের ঘটনা ধামাচাপার চেষ্টা কৃষকদল নেতার!

টাঙ্গাইলের কালিহাতীতে মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর মা। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘড়িয়া এলাকায় সংঘটিত বিষয়টি নিয়ে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করলেও কৃষক দলের এক নেতা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রী ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং অভিযুক্ত মানিক মিয়া একই এলাকার আব্দুল আজিজের ছেলে। যৌন নিগ্রহের শিকার ওই স্কুলছাত্রী ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, তার ভ্যানচালক বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তার মা অতি কষ্টে ধার-দেনা করে তার বাবার চিকিৎসা ও মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে ওই শিক্ষার্থী বাড়ির পাশে পূর্বচড়ায় (ক্ষেতে) শাক তুলতে গেলে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের ডিপ মেশিন ঘরে নিয়ে যায় এবং তার উপর যৌন নিগ্রহ চালায়। পরে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। অসহায় অবস্থায় ওই স্কুলছাত্রী বাড়িতে গিয়ে জানালে মা তাকে নিয়ে অভিযুক্তের বাড়িতে অভিযোগ দিতে যায়। ওই সময় মানিকের ছেলে ও পরিবারের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেয়। পরে থানায় অভিযোগ দিতে যাওয়ার সময় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা চালককে ফোন দিয়ে অটোরিকশা ঘুরিয়ে থানায় না গিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার আদেশ দেন। এদিকে নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাসুম। তিনি অভিযুক্তের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করে ভুক্তভোগী। পরে স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাংবাদিকদের জানানোর পর গ্রাম্যসালিশী বৈঠক পন্ড হয়ে যায়। ওই ছাত্রী আরো অভিযোগ করেন, তার সাথে যা হয়েছে তা যেনো আর অন্য কারো সাথে না হয়- এজন্য তিনি যৌন নিগ্রহকারী মানিক মিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ভুক্তভোগীর মা জানান, যৌন নিগ্রহের ঘটনা জানাতে গেলে অভিযুক্ত ও তার সহযোগীরা তাদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। পরে থানায় গিয়ে মামলা দায়ের করেছেন। নারান্দিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (ঘড়িয়া) সাবেক সদস্য মোহাম্মদ আলীর ছেলে ও নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাসুম সিএনজি চালকের মাধ্যমে তাদেরকে ‘দরবার’ করে বিষয়টি সমাধানের জন্য ডেকে আনেন। পরে সাবেক মেম্বার ও তার ছেলে কৌশলে অভিযুক্ত মানিক মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করে। নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাসুম জানান, সামাজিকভাবে তাদের অনেক দ্বায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে তিনি ফোন দিয়ে তাদেরকে থানায় না যাওয়ার পরামর্শ দিয়েছি। সামাজিকভাবে অনেক কিছুরই মিমাংসা হয়ে থাকে। পরে তিনি বিভিন্ন মহল থেকে সাংবাদিকদের সংবাদ না করার অনুরোধ জানান। এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই স্কুলছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
উপজেলা বিএনপির শীর্ষ ৪ নেতা সহ ২৭০ জনের পদত্যাগ || ভঙ্গুর হয়ে পড়েছে সখীপুর উপজেলা বিএনপি
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির শীর্ষ ৪ নেতা সহ ২৭০ জনের পদত্যাগ || ভঙ্গুর হয়ে পড়েছে সখীপুর উপজেলা বিএনপি

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ সংকট হঠাৎই তীব্র আকার ধারণ করেছে। দল পুনর্গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে ‘আওয়ামী লীগকে পুনর্বাসন’ এবং ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ’-এর অভিযোগ এনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চারজন জ্যেষ্ঠ নেতা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন— সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহসভাপতি আঃ মান্নান, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ এবং ৮নং বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া। পদত্যাগপত্রে নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার পর অ্যাডভোকেট আহমেদ আযম খান তাঁদের প্রতি ‘বিমাতা সুলভ অনাকাঙ্ক্ষিত আচরণ’ করেছেন। পাশাপাশি ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত এবং অনুপ্রবেশকারী ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে—যা দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী। উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, পুনর্গঠন নিয়ে প্রশ্ন তোলায় তাকে অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে। সহসভাপতি আঃ মান্নান, আব্দুর রউফ এবং আব্দুল লতিফ মিয়াও একই ধরনের অভিযোগ পেশ করেছেন। এদিকে, ফেসবুকে এই চার নেতার পদত্যাগপত্র ভাইরাল হয়েছে, যা সখীপুর উপজেলা বিএনপির রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল পোস্টগুলোতে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা ও বিতর্ক লক্ষ্য করা গেছে। এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কারো প্রতিক্রিয়া জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগমুহূর্তে এমন গণপদত্যাগ সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যকে মারাত্মকভাবে দুর্বল করতে পারে।

নাদিম তালুকদার নভেম্বর ২৫, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভায় যোগদিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ১৫ বাসের বিশাল বহর।

১৩৩,টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভাকে সফল করতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ১৫টি বাসের বহর নিয়ে মহাসমারোহে জনসভায় যোগ দেন। মিছিলটির নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিউল আলম তালুকদার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব, ইউনিয়ন বিএনপির নেতা আতিকুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা ও ৪নং ওয়ার্ডের মেম্বার বাবলু তালুকদার, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ইমরান হোসেন তালুকদার, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল নেতা আল-আমিন শিকদারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের অসংখ্য নেতা-কর্মী। নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয় এবং এলাকায় উৎসব মুখর অবস্থা তৈরি হয়।

বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য " নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে।  মঙ্গলবার বিকেলে চৌমুহনী শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে বেগমগঞ্জ উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন ( রেজিঃ নং কুমি- ০৩০)  নির্বাচিত সদস্যদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসার মোস্তাফিজুর রহমান,  বেগমগঞ্জ উপজেলা লোডআনলোড শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং কুমি- ১০১) নির্বাচিত সদস্যদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার নুর হোসেন।  লোডআনলোড শ্রমিক ইউনিয়ন নির্বাচিত সদস্যরা  সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক জাকের হোসেন (নিশান), সহ-সাধারণ সম্পাদক মো: ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, অর্থ সম্পাদক আক্তার হোসেন, অফিস ও প্রচার সম্পাদক মো: জাকের হোসেন, কার্যকরী সদস্য আবুল কাশেম। দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি মো: ফয়েজ, সহ-সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক আবু ছায়েদ, সহ-সাধারণ সম্পাদক মো: নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: শহীদুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সমাজকল্যাণ সম্পাদক দেলোওয়ার হোসেন, কার্যকরী সদস্য: মোয়াজ্জেম হোসেন, মো: নাঈম, মো: রফিক, মো: রবিউল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়।  পরে নির্বাচিত সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী জেলা উপদেষ্টা বোরহান উদ্দিন, আলা উদ্দিন ও এডভোকেট মিজানুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার সভাপতি ও জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক অলি উল্ল্যা ইয়াসিন  

মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মতিনের পক্ষে বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত

মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে  বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভা ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে শ্রীপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর উক্ত স্টেডিয়ামে জনসভা শেষে সুশৃঙ্খল বিশাল গণমিছিল শ্রীপুর ও খামারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর মিনি স্টেডিয়ামে এসে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে জামায়াত নেতা আব্দুল মতিন নেতাকর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী  অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক  নেতা মোঃ আনিস উদ্দিন, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি আমিন উদ্দিন আশিকসহ অন্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর,সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম,সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলীসহজেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের  নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের সমর্থন অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান

টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মুহম্মদ শামসুল আলম সরকার

সাজিদ পিয়াল:টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মুহম্মদ শামসুল আলম সরকার বদলি জনিত আদেশে মুহম্মদ শামসুল আলম সরকার টাঙ্গাইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে তাঁর দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক সক্ষমতা, মানবিক পুলিশিং এবং জনবান্ধব সেবা জনপ্রশংসা অর্জন করে। দায়িত্ব গ্রহণের পর মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।” জেলার সচেতন মহল মনে করছে, তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা টাঙ্গাইলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করবে। স্থানীয়দের বিশ্বাস, নাগরিকবান্ধব পুলিশিং, অপরাধ দমন, শৃঙ্খলা রক্ষা ও সেবার মান বৃদ্ধি—সবক্ষেত্রেই নতুন এসপি ইতিবাচক ভূমিকা রাখবেন।

টাঙ্গাইলের গোপালপুরেরের কাহেতা গ্রামে মাদকাসক্ত যুবককে গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কাহেতা গ্রামে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে মোঃ ফেরদৌস (২০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। তিনি একই এলাকার আব্দুল হালিম ও বানেছা বেগমের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, ফেরদৌস দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে জড়িত থেকে এলাকায় ইভটিজিংসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জমে ওঠে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে একই গ্রামের মোঃ লুৎফর রহমান (৩০), পিতা—নুর হোসেন, মাদকসেবী ফেরদৌসের অপকর্মে বাধা দিলে ফেরদৌস তাকে প্রাণনাশের হুমকি দেন এবং শারীরিকভাবে প্রহার করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ফেরদৌস কিশোর গ্যাংয়ের কয়েকজনকে সঙ্গে নিয়ে লুৎফর রহমানের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ফেরদৌসকে আটক করে গণধোলাই দেন এবং পরে তাকে হেমনগর ফাঁড়ির পুলিশ সদস্যদের হাতে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় জনগণ মাদকসেবী ও অপকর্মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত টহল জোরদার করার আহ্বান জানান তারা।

শীর্ষ সপ্তাহ

লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভায় যোগদিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ১৫ বাসের বিশাল বহর।
রাজনীতি

লুৎফর রহমান মতিনের এলেঙ্গা জনসভায় যোগদিতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ১৫ বাসের বিশাল বহর।

নভেম্বর ২৭, ২০২৫