All locations

টাঙ্গাইল-৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ১৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন সমর্থকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার থেকে দেওলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত এ মানববন্ধন হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মঞ্জুরল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপির ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল-৩ আসন থেকে কেন্দ্রীয় বিএনপি ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেয়। কিন্তু নাসিরের বাসা ঘাটাইলে নয়। ঘাটাইলের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন৷ কিন্তু আজাদকে মনোনয়ন না দিয়ে নাসিরকে দেওয়া হয়েছে। তারা অতিদ্রুত নাসিরের মনোনয়ন বাতিল করে আজাদকে দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলের কালিহাতীতে পিতা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন ৪ কন্যার

পিতা হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে অবশেষে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন চার কন্যা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আব্দুল আজিজের মেয়ে আনিকা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা নয়াপাড়া গ্রামের আনিকা লিখিত বক্তব্যে জানান, তাদের পিতাকে হত্যার নেপথ্যে কাজ করেছেন তাদের চাচাতো ভাই রুবেল, উজ্জল ও তাদের চাচা কাজিম উদ্দিন। তাদের কারসাজিতে সেচ স্কীম বেদখলের উদ্দেশ্যে এই হত্যার ঘটনাটি ঘটায়। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলেন, গত (১২ জানুয়ারী) দিবাগত রাত ১১ টার দিকে মাইস্তা নয়াপাড়া গ্রামে আমাদের সেচ প্রকল্পের পাশে আবাদী জমিতে আমাদের পিতা আব্দুল আজিজকে হত্যার উদ্দেশ্যে মামলার বিবাদীরা বেপরোয়াভাবে মারপিট করে রক্তাক্ত করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরদিন সকাল ৮টার দিকে বিবাদীরা মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা দেখার জন্য এবং পুণরায় হত্যার উদ্দেশ্যে পিতাকে মারতে থাকে। এ সময়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই বিবাদী আসাদুল, রাজু, দুলালসহ অজ্ঞাতনামা ৬/৭ জন দৌড়ে পালিয়ে যায়। আমাদের পিতা আব্দুল আজিজকে জিজ্ঞাসা করলে তিনি উজ্জল, আসাদুল ও রাজুর নাম বলেন। এ সময় বাবাকে দ্রুত কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। এরপর সেখানেও চিকিৎসার উন্নতি না হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। আমাদের চাচাতো ভাই রুবেল চালাকি ও চতুরতার আশ্রয় নিলে তার বন্ধু ও বাহামভুক্ত পুলিশের সহযোগিতায় নিউরোসায়েন্স এর স্টোক ইউনিটে ভর্তি করে। সেখা বাবার মৃত্যু হলে চাচাতো ভাই রুবেল মোটা অংকের অর্থ দিয়ে ময়নাতদন্তের রিপোর্ট তৈরী করে। আমরা আইন প্রয়োগকারী সংস্থা হতে কোন সক্রিয় ভূমিকা না পেয়ে অসহায় বোধ করছি। এ অবস্থায় কালিহাতী থানায় মামলা হলে বিবাদী পক্ষের কারসাজিতে থানা কর্তৃপক্ষ আমাদের কোনরূপ সহযোগিতা করে নাই। আমরা আসামীদের বিচার দাবি করছি। সেই সাথে নিজেরা জীবনের নিরাপত্তা হীনতায় আছি।

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
সরকারি সাদ'ত কলেজ ডিবেটিং ক্লাবের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান ২০২৪–২৫ | ২০২৫–২৬

১৮ নভেম্বর, মঙ্গলবার আমাদের ডিবেটিং ক্লাবে অনুষ্ঠিত হলো ২০২৪–২৫ সেশনের বিদায়ী কমিটির সভাপতি সানজিদা মেহের নাহিদা ও সাধারণ সম্পাদক শাহারিয়ার রাহমান সাজিদ এর বিদায় এবং নতুন কমিটি (২০২৫–২৬) ও নতুন তার্কিকদের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, উৎসবমুখর এবং আবেগঘন। ক্লাবের পুরনো ও নতুন প্রজন্ম একসাথে মিলিত হয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়া, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত কুমার সাহা ও সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃদুনচন্দ্র ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আব্দুল্যাহ তালুকদার সাধারণ -সম্পাদক, সরকারি সাদ'ত কলেজ শিক্ষক পরিষদ, ড. আরমান হোসেন আজম সহকারি অধ্যাপক, বাংলা ও শিক্ষক উপদেষ্টা, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব,মো. নাইমুল হাসান সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা ও শিক্ষক উপদেষ্টা, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব, সাইফুল মালেক আনসারি, বিভাগীয় প্রধান অর্থনীতি, আবেদ আহাদ, বিভাগীয় প্রধান, সমাজকর্ম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু হানিফ, সভাপতি সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব। সাথে উপস্থিত ছিলেন ক্লাবের গর্ব, সম্মানিত সাবেকরা: প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন,সাবেক সভাপতি মিজানুর রহমান রুবেল,সাবেক সভাপতি রুহুল আমিন,সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,সাবেক সভাপতি আবু আহমেদ শেরশাহ,সাধারণ সম্পাদক মাহতাব হাসান ও এছাড়াও সরকারি সা'দত কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি সা'দত কলেজ ছাত্রদলের সদস্য , সরকারি সা'দত কলেজ ছাত্রশিবির। এসময় বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয় এবং নতুন কমিটি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়। আলোচনা পর্বে ক্লাবের অর্জন, অতীত ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্লাবের সম্ভাবনা, বর্তমান কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সম্মানিত অতিথিবৃন্দ। ক্লাবের সদস্যরা রম্য বিতর্ক, গান, ম্যাজিক ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিলো। অংশগ্রহণকারী সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সমর্থন প্রত্যাশা করি। বিদায়ী কমিটির দায়িত্বশীল নেতৃত্ব আমাদের ক্লাবকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। আর নতুন কমিটি ও নতুন তার্কিকরা ক্লাবকে আরও এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা সবসময় ক্লাবের পাশে থেকেছেন। তাদের দিকনির্দেশনা, সহযোগিতা এবং একান্ত সমর্থনই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে আয়োজন করতে সাহায্য করেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মনিরুজ্জামান মিয়া স্যারকে, তার সহযোগিতা ও সমর্থনের কারণে আয়োজন সফল হয়েছে। ডিবেটিং ক্লাব সবসময় যুক্তি, সত্য ও সুন্দর মত প্রকাশের জায়গা। পুরানোদের অভিজ্ঞতা আর নতুনদের স্বপ্ন এক হয়ে ক্লাবকে এগিয়ে নেবে আরও অনেক দূর।

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কেচলন্ত বাসে আগুনের ঘটনায় : চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তরুণীর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ এক তরুণী ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তাঁর নাম মীম (২২)। মঙ্গলবার(১৮ নভেম্বর )সকাল ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১২ নভেম্বর দিবাগত রাত একটার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ জানিয়েছিল, এ ঘটনায় কেউ হতাহত হননি। নিহত মীমের স্বামী মোহাম্মদ আলী জানান, তাঁরা ঢাকার তুরাগ এলাকায় থাকেন। মীমের দাদার মৃত্যুর খবর পেয়ে ১২ নভেম্বর রাতে তাঁরা পাবনার বেড়া উপজেলায় যাচ্ছিলেন। তাঁদের বাস টাঙ্গাইলের বাসাইল এলাকায় আসার পর বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে তিনি সামান্য দগ্ধ হলেও মীমের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মীমকে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মঙ্গলবার(১৮ নভেম্বর) রাতে টাঙ্গাইলের বাসাইল থানার অফিসার ইনচার্জ ওসি) জালালউদ্দিন জানান, ঘটনার পর তাঁরা জানতেন না কেউ আহত হয়েছেন। ঘটনার পরপর সব যাত্রী চলে যান। দুই দিন পর জানতে পারেন মীম নামের একজন আহত হয়েছেন। তিনি পাবনার বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে চিকিৎসা নেন। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেন। আগুনের ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মারুফা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠান। বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনেরা মৃতদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যান। মীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার চর প্যাচাকোলা গ্রামে। মীমের চাচা সাইদুল ইসলাম বলেন, গত তিন মাস আগে মীমের বিয়ে হয়। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা কোর্স করছিলেন।

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত" তারুণ্যের উৎসব ২০২৫"উদযাপন

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের জনসেবা চত্বরে শুরু হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক তরুণ-তরুণী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “তারুণ্যের শক্তি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এমন উদ্যোগ তরুণদের দক্ষতা বিকাশ, মেধা চর্চা ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করে। পাশাপাশি স্থানীয় খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মেলা প্রাঙ্গণটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ফুটিয়ে তোলা ব্যানার-ফেস্টুন দিয়ে। মেলায় অংশগ্রহণ করেছে প্রায় অর্ধশতাধিক উদ্যোক্তা স্টল, যার মধ্যে রয়েছে— নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, মাটি ও কাঠের কাজ স্থানীয় উৎপাদিত কৃষিপণ্য ও ভ্যালু-অ্যাডেড সামগ্রী বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, গৃহস্থালি পণ্য দেশীয় খাবার, গ্রামীণ ঐতিহ্যের পিঠা-পুলি এবং স্থানীয় মিষ্টান্ন দর্শনার্থীদের জন্য রয়েছে পারিবারিক বিশ্রামকেন্দ্র, শিশুদের বিনোদন কর্নার এবং ক্রেতা-উদ্যোক্তা পরামর্শ বুথ। আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং ক্ষুদ্র ব্যবসায়ে সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় এ মেলা তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাবে। একইভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়ন ও বাজার সংযোগে সহায়তা দিচ্ছে। দুই দিনব্যাপী এই উৎসবে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা, যেখানে সফল উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তরুণদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। সন্ধ্যায় থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, কবিতা আবৃত্তি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা। এছাড়া উৎকৃষ্ট পণ্যের ভিত্তিতে কয়েকটি শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার প্রদান করা হবে। উদ্বোধনের পর থেকেই জনসেবা চত্বরে ছিল উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন, তরুণ-তরুণী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন। নানা স্বাদের পিঠা ও স্থানীয় খাবারের স্টলে বেড়েছে কেনাকাটার চাপ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ দুই দিনব্যাপী আয়োজন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ধানের শীর্ষে প্রতীকের লুৎফর রহমান মতিনের বক্তব্য: বল্লভ বাড়ি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিনের বক্তব্য: বল্লভ বাড়ি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব লুৎফর রহমান মতিন বল্লভ বাড়ি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে মাহফিলটি ধর্মীয় আবহ ও উপদেশপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান মতিন বলেন, “ধর্মীয় শিক্ষা একটি জাতিকে নৈতিক, মানবিক ও আলোচিত পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কুরআনের হাফেজ হয়ে সমাজে আলোর পথ দেখাবে—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন যে, মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ ভবিষ্যতের সকল প্রকল্পে তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সার্বিক সহযোগিতা করে যাবেন। বল্লভ বাড়ি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা মাদ্রাসার বিভিন্ন চাহিদা ও উন্নয়ন পরিকল্পনা প্রধান অতিথিকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে জনাব মতিন প্রতিটি বিষয়ে ইতিবাচক ভূমিকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “মাদ্রাসার উন্নয়নে যা যা প্রয়োজন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা হবে।” ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার ছাত্র, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামি আদর্শ, মানবিক মূল্যবোধ, নৈতিকতার গুরুত্বসহ বহু গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আয়োজকরা বলেন, জনাব লুৎফর রহমান মতিনের উপস্থিতি মাদ্রাসার জন্য অনুপ্রেরণাদায়ক। তাঁর সহযোগিতার আশ্বাস ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশা প্রকাশ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ, মাদ্রাসার সমৃদ্ধি এবং সকল অতিথির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলে বাবা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে চার কন্যা

টাঙ্গাইলে বাবা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে চার কন্যা টাঙ্গাইলে নিজ বাবার হত্যার সুষ্ঠু বিচার ও মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের চার কন্যা। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তারা হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিবরণ তুলে ধরে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানবাবা হত্যার বিচার চেয়ে দ্বারেদ্বারে ঘুরে অবশেষে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেল করলেন চার কন্যা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বাবা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আঃ আজিজের চার কন্যার এক কন্যা আনিকা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়ার মাইস্তানয়া পাড়া গ্রামের আনিকা তিনি লিখিত বক্তব্যে জানান যে, তাদের বাবা হত্যার নেপথ্যে কাজ করেছেন তাদের চাচাতো ভাই রুবেল, উজ্জল ও তাদের চাচা কাজিম উদ্দিন। তাহাদের কার সাজিতে সেচ স্কীম বেদখলের উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটায়। ধনবাড়ীতে গাছ কেটে জমি দখলের চেষ্টা প্রতিপক্ষরা টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, “বিগত ১২ জানুয়ারী ২০২৫ দিবাগত রাতে আনুমানিক ১১ ঘটিকায় মাইস্তানয়া পাড়া গ্রামে আমাদের সেচ প্রকল্পের পাশে আবাদী জমিতে আমাদের পিতা আঃ আজিজকে হত্যার উদ্দেশ্যে বিবাদীগন বেপরোয়া ভাবে মাইরপিট, নিলাফোলা রক্তাক্ত জখম করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। পরদিন সকাল আনুমানিক ৮ ঘটিকার দিকে বিবাদীগন মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা দেখার জন্য এবং পুনরায় হত্যার উদ্দেশ্যে পিতাকে মারতে থাকে। উক্ত সময়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পাই বিবাদী আসাদুল, রাজু, দুলাল সহ অজ্ঞাতনামা ৬/৭ জন দৌড়ে পালিয়ে যায়। আমাদের বাবা আঃ আজিজকে জিজ্ঞাসা করলে তিনি উজ্জল, আসাদুল ও রাজু নাম বলে যান। বাবাকে তাৎক্ষনিক স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বাবা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে চার কন্যা এরপর সেখানেও চিকিৎসার উন্নতি না হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। আমাদের চাচাতো ভাই রুবেল চালাকি ও চতুরতার আশ্রয় নিলে তাহার বন্ধু ও বাহাম ভুক্ত পুলিশের সহযোগিতায় নিউরোসায়েন্স এরস্টোক ইউনিটে ভর্তি করে। উক্ত চিকিৎসালয়ে বাবা মৃত্যুবরণ করলে চাচাতো ভাই রুবেল মোটা অংকের অর্থ দিয়ে ময়না তদন্তের রিপোর্ট তৈরীকরে। আমরা আইন প্রয়োগকারী সংস্থা হতে কোন সক্রিয় ভূমিকা না পেয়ে অতিশয় অসহায় বোধ করছি। কালিহাতী থানায় মামলা হলে বিবাদী পক্ষের কারসাজিতে থানা কর্তৃপক্ষ আমাদের কোনরূপ সহযোগিতা করেনাই। আমরা আসামীদের বিচার চেয়ে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় মেয়ে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের বাবাকে হত্যা করা হলেও মূলহোতারা এখনও আইনের আওতার বাইরে রয়েছে। তিনি আরও বলেন, “আমাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু মামলার তদন্ত অগ্রগতি চোখে পড়ার মতো নয়। আমরা চার বোন বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরব না।” এ সময় অন্যান্য কন্যারা কান্নাজড়িত কণ্ঠে জানান, হত্যার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের ওপর চাপ ও হুমকির কথাও তুলে ধরেন তারা। ন্যায়বিচারের স্বার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নিহতের সন্তানরা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল তৎপর। তারা তদন্ত সংস্থাকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৯, ২০২৫ 0
সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও নোট বিনিময় চলবে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত

সকলের সদয় অবগতির জন্য।বাংলাদেশ ব্যাংকের সেবা কার্যক্রম স্থগিত। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও নোট বিনিময় চলবে২০ নভেম্বর ২০২৫: সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া–ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ সংশ্লিষ্ট সকল সেবা কার্যক্রম আগামী ২০ নভেম্বর ২০২৫ থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে সাধারণ জনগণ এসব সেবা দেশের সকল তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পূর্বের মতোই গ্রহণ করতে পারবেন। এতে জনগণের আর্থিক লেনদেন ও প্রয়োজনীয় সেবা গ্রহণে কোনো বিঘ্ন ঘটবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, সে লক্ষ্যে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ তৎসংশ্লিষ্ট সেবা বন্ধ থাকবে। তবে, জনসাধারণ উল্লিখিত সেবাসমূহ তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। বাণিজ্যিক ব্যাংকগুলো যেনো নির্বিঘ্নে জনসাধারণকে এসব সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতাল-দোকানপাট ভাঙচুর

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বেসরকারি ক্লিনিক ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আনারস চত্বর এলাকায় বিএনপির মনোনয়ন না পাওয়া মোহাম্মদ আলীর সমর্থকরা সমাবেশ করছিলেন। এ সময় দলটির মনোনীত প্রার্থী মাহবুব আনাম স্বপন সমর্থকরা মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে। এতে দুইপক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ হয়। এ সময় একটি ক্লিনিকসহ সাত থেকে আটটি দোকান ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির জানান, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে বাসে অগ্নিসংযোগে দগ্ধ সেই তরুণীর মৃত্যু

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে বাসে অগ্নিসংযোগে দগ্ধ সেই তরুণীর মৃত্যু ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা তরুণী মীম (২২) ছয় দিন পর মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনাটি ঘটে ১২ নভেম্বর দিবাগত রাত একটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায়। যাত্রীবাহী একটি বাস চলন্ত অবস্থায় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। ঘটনাৎক্ষণাৎ পুলিশ জানায়—এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পরবর্তীতে জানা যায়, মীম নামে এক তরুণী গুরুতর দগ্ধ হয়েছেন। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালালউদ্দিন জানান, ঘটনার পরপরই বাসের সব যাত্রী বিভিন্ন দিকে চলে যাওয়ায় তারা প্রথমে আহত হওয়ার কথা জানতে পারেননি। দুই দিন পর স্থানীয় সূত্রে জানতে পারেন মীম নামে এক নারীর দগ্ধ হওয়ার ঘটনা। প্রথমে তিনি পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে অগ্নিসন্ত্রাসের অভিযোগে মামলা দায়ের করেন। নিহত মীমের স্বামী মোহাম্মদ আলী জানান, তারা ঢাকার তুরাগ এলাকায় বসবাস করতেন। মীমের দাদার মৃত্যু সংবাদ পেয়ে সেদিন রাতে পাবনার বেড়া উপজেলার পথে রওনা হন। টাঙ্গাইলের বাসাইল এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনিও সামান্য দগ্ধ হন, তবে মীমের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে ঢাকায় এনে তাঁর উন্নত চিকিৎসা চলছিল। অগ্নিসংযোগের ঘটনার কারণ, পরিকল্পনা ও দায়ীদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ এক তরুণী ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তাঁর নাম মীম (২২)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১২ নভেম্বর দিবাগত রাত একটার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে টাঙ্গাইলের বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালালউদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার পর তাঁরা জানতেন না কেউ আহত হয়েছেন। ঘটনার পরপর সব যাত্রী চলে যান। দুই দিন পর জানতে পারেন মীম নামের একজন আহত হয়েছেন। তিনি পাবনার বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে চিকিৎসা নেন। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেন। আগুনের ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নিহত মীমের স্বামী মোহাম্মদ আলী জানান, তাঁরা ঢাকার তুরাগ এলাকায় থাকেন। মীমের দাদার মৃত্যুর খবর পেয়ে ১২ নভেম্বর রাতে তাঁরা পাবনার বেড়া উপজেলায় যাচ্ছিলেন। তাঁদের বাস টাঙ্গাইলের বাসাইল এলাকায় আসার পর বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে তিনি সামান্য দগ্ধ হলেও মীমের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মীমকে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলের দেলদুয়ারে কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর মুন্না খুন

টাঙ্গাইলের দেলদুয়ারে কিশোর গ্যাংয়ের হামলায় মুন্না দেওয়ান (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। মুন্না মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের হাসু দেওয়ানের ছেলে। হামলার ঘটনা রবিবার (১৬ নভেম্বর) রাতে ঘটলেও মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে মুন্না মারা যান। এ ঘটনায় মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতেই দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের কুমারজানী গ্রামে আজিজুল মেম্বারের বাড়ীতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে কয়েকজন কিশোর ওই ওয়াজ মাহফিলে আসেন। ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে শাহদারীপাড়া মাদরাসার পেছনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দলবদ্ধ কয়েকজন কিশোর তাদের উপর হামলা চালিয়ে প্রথমে মারধর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে আটকে রাখে। পরে হামলাকারীরা তাদের উদ্দেশ্য করে বলে “তোদের গ্রামে খবর দে, সাহস থাকলে ছাড়িয়ে নিয়ে যাক”। মোবাইলে এমন ম্যাসেস পেয়ে পাইকপাড়া গ্রামের মুন্নাসহ আরও কয়েকজন কিশোর ছোট ভাইদের ছাড়িয়ে নিতে মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌছালে তারা হামলার শিকার হন। হামলায় মুন্না ও অপর কিশোর জিয়ন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামুর্কীতে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজে অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় মুন্নাকে। পরে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে চিকিৎসারত অবস্থায় মুন্না মারা যান। এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান বলেন, রোববার (১৬ নভেম্বর) ফাজিলহাটী ইউনিয়নের শাহদারীপাড়ায় মারামারির ঘটনায় আহত মুন্না নামের কিশোর মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর রেল লাইনের পাশে নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে শ্যামলী বেগম নামে এক নারী নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্যামলী বেগম (৫০) উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগর পাড়ার ঠান্ডু সওদাগরের মেয়ে। নিহত শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার (১৭ নভেম্বর) শ্যামলী বেগম ভিক্ষবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ধেরুয়া রেললাইনের পাশে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে শ্যামলী বেগমের ছোট ভাই রাজু আহমেদ রাজ্জাক মির্জাপুর থানায় গিয়ে বোনের লাশ শনাক্ত করেন। নিহতের ভাই রাজু আহমেদ রাজ্জাক জানান, তার বোনের তিন মেয়ের মধ্যে দুইজনই প্রতিবন্ধি। তারাও ভিক্ষবৃত্তির সঙ্গে জড়িত। এদিকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনের কোন এক সময় শ্যামলী বেগমের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারনা করছেন। এ বিষয়ে মির্জাপুর উপজেলার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলের কালিহাতীতে শিল্পপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা মৌজায় লায়ন ফেরদৌস আলম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে জোরপূর্বক ২২ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রাজু আহম্মেদ ভুইয়া কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাজু আহম্মেদ ভুইয়া (পিতা: মৃত হাসান আলী ভুইয়া) ওয়ারিশ সূত্রে গান্ধিনা মৌজার এসএ খতিয়ান নং ৬৫০-এর দাগ নং ১২৪৭, ১২৪৮ ও ১২৪৯—এই তিনটি দাগে মোট ৬৬ শতক জমির মধ্যে ২২ শতাংশ জমির মালিক হন। অভিযোগকারী জানান, উক্ত জমির ২০২৫-২৬ অর্থবছরের খাজনাও তিনি পরিশোধ করেছেন। রাজুর অভিযোগ, শিল্পপতি লায়ন ফেরদৌস আলম ফিরোজ প্রভাব খাটিয়ে তার মালিকানাধীন ২২ শতাংশ জমিতে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ করে দোকান হিসেবে ভাড়া দিয়েছেন। বিষয়টিকে তিনি সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক দাবি করেছেন। প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে তিনি এসিল্যান্ডের কাছে অভিযোগ করতে বাধ্য হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ফেরদৌস আলম ফিরোজ এলাকার একজন শিল্পপতি ও বিত্তশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও মাত্র ২২ শতাংশ জমি দখলের ঘটনাটি তাদের অবাক করেছে। তাদের মতে, দখলকৃত জমির প্রকৃত মূল্য পরিশোধ করে সমঝোতায় আসাই তার জন্য মঙ্গলজনক হবে। অভিযোগকারী রাজু আহম্মেদ ভুইয়া বলেন, আমার ২২ শতাংশ পৈত্রিক সম্পত্তি তিনি জোর করে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। প্রতিকার চেয়ে এসিল্যান্ড মহোদয়ের কাছে অভিযোগ করেছি। অভিযোগের বিষয়ে লায়ন ফেরদৌস আলম ফিরোজের সঙ্গে সরেজমিন ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাগবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. কামরুজ্জামান জানান, এসিল্যান্ড অফিস থেকে অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সরেজমিন তদন্ত করেছি। খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন। বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নয়। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইনের পাশে বৃদ্ধার লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইনের পাশে বৃদ্ধার লাশ উদ্ধার এলাকায় শোকের ছায়া। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রেল লাইনের পাশ থেকে শ্যামলী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইনের পাশে স্থানীয়দের নজরে এলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে রেল লাইনের পাশে এক বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শ্যামলী বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। গত সোমবার সকালেই তিনি ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। মঙ্গলবার দিনের কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশ শনাক্ত করতে থানায় যান শ্যামলী বেগমের ছোট ভাই রাজু আহমেদ রাজ্জাক। তিনি জানান, তার বোনের তিন মেয়ের মধ্যে দুইজনই প্রতিবন্ধী এবং অসহায় অবস্থায় তারা-ও ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। “বোনটি প্রতিদিনই ভোরে বের হতো। আজ এভাবে তাকে পাওয়া যাবে—কখনো ভাবিনি,” বলেন তিনি। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, “মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে মানবিক সংকটে থাকা পরিবারটিকে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, প্রতিবন্ধী দুই মেয়েসহ পরিবারের সদস্যরা বর্তমানে চরম অসহায় পরিস্থিতিতে রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে শ্যামলী বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্যামলী বেগম উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ার ঠান্ডু সওদাগরের মেয়ে। শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বুধবার দুপুরে ধেরুয়া রেল লাইনের পাশে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে শ্যামলী বেগমের ছোট ভাই রাজু আহমেদ রাজ্জাক থানায় গিয়ে বোনের লাশ শনাক্ত করেন। রাজু আহমেদ রাজ্জাক জানান, তার বোনের তিন মেয়ের মধ্যে দুইজনই প্রতিবন্ধী। তারাও ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। মঙ্গলবার দিনের কোন এক সময় শ্যামলী বেগমের মৃত্যু হয় বলে পুলিশ ধারনা করছেন। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানিয়েছেন লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৯, ২০২৫ 0
শেখ হাসিনার ফাঁসির রায়ে পীর গঞ্জ আনন্দ মিছিল

চব্বিশের গনঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এ রায়ের খবরে ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল । সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পূর্ব চৌরাস্তা থেকে  পশ্চিম চৌরাস্তা  নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। এখন শুধু বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রশিদ  ,স্বেচ্ছাসেবক দল , সাধারণ সম্পাদক মোঃ হাসানুল আল, বান্না উপজেলা  জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সভাপতি নুর আলম সিদ্দিক  কনক, উপজেলা  জাতীয়তাবাদী যুবদল  যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা , উপজেলা জিয়া সাইবার ফোর্স, আহবায়ক,  বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ঠাকুর গাঁও জেলা, ও পীর গঞ্জ, সভাপতি  ও  উপজেলা প্রেস ক্লাব, সহ সভাপতি, মোঃ মাহফুজুর রহমান  , সাবেক পীরগঞ্জ  সরকারি কলেজ ছাত্রদল  সভাপতি  ও উপজেলা  জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব মোঃ শরীফ, সাবেক উপজেলা  ছাত্রদল আহবায়ক মোঃ  মেজবাউল পারভেজ সূর্য, সহ আরও অনেকে ও প্রমুখ 

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

নাদিম তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো. শরীফ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। ঘাটাইল প্রতিনিধি সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ঘাটাইল থানা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর দুটি টহল গাড়ির ফৌর্স অফিসার কর্তৃক বলাৎকারকারী শিক্ষককে মধুপুর থেকে আটক করে ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। এই বিষয়ে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শরীফ হোসেন উপজেলার বাইচাইল গ্রামের দাওয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি পার্শ্ববর্তী মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের আমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসার শিক্ষক শরীফ হোসেন গত রাতে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী সোয়াইদ আল হাসান (০৯)-কে বলাৎকার করেছেন বলে স্বীকার করেছেন। তিনি আরও স্বীকার করেছেন যে, তিনি ইতিপূর্বেও ওই মাদ্রাসার অন্যান্য ছাত্রকে বলাৎকার করেছেন এবং গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থাতেও একই ধরনের অপরাধ করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের পিতা একটি লিখিত এজাহার দায়ের করেছেন এবং এ বিষয়ে পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি

১৬ নভেম্বর, ২০২৫ স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর প্রতিনিধি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় শনিবার (১৫ নভেম্বর) একটি পরিপত্র জারি করেছে। ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে পরিপত্রটি জারি হয়। পরিপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং ১৬৭৫৭/২০১৫ মামলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ৮ সেপ্টেম্বর যে পরিপত্রের মাধ্যমে এডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল, তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব ইউএনও বা ডিসি পালন করবেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর থানার তিন বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত শিশু রায়হান (১৫) গ্রেফতার হয়েছে। র‌্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ অক্টোবর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন বছরের শিশু কন্যাকে বাড়ির পাশে প্রতিবেশী শিশু রায়হান (১৫) ধর্ষণ করে। র্ধষনের সময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে ধর্ষক রায়হান পালিয়ে যায়। পরে শিশুটিকে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ধর্ষিত শিশুর মা গত ১১ নভেম্বর বাদী হয়ে মির্জাপুর থানায় ধর্ষণ মামলা করেন। র‌্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রায়হান (১৫)কে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃতকে টাঙ্গাইল মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ ২০২৫ পরীক্ষা শুরু

টাঙ্গাইল জেলা নূরানী  শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী স্কলারশিপ ২০২৫ পরীক্ষার কার্যক্রম আজ(১৮নভেম্বর)  থেকে শুরু হয়েছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের আংশিক মিলিয়ে মোট ২৫টি উপজেলায় ধাপে ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ মঙ্গলবার  প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় ভূঞাপুর উপজেলার আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে। সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। উপজেলার বিভিন্ন নূরানী মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা মাহফুজ রহমান, সভাপতি শেখ মাহদী হাসান শিবলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি রবিউল ইসলাম ও গোপালপুর উপজেলার জিম্মাদার মাওলানা নোমান আহমেদ। তারা পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পরিদর্শন করেন। উপদেষ্টা হাফেজ মাওলানা মাহফুজ রহমান বলেন, “২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, “মানসম্মত পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও আত্মবিশ্বাস বৃদ্ধি আমাদের লক্ষ্য। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ধন্যবাদ।” এক অভিভাবক জানান, স্কলারশিপ পরীক্ষা শিশুদের পড়াশোনায় উৎসাহ তৈরি করছে। ২০১৭ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দিয়ে আসছে ফাউন্ডেশন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৮, ২০২৫ 0
সরকারি সাদ'ত কলেজের উপাধ্যক্ষর অবসরজনিত বিদায় ও মিলন মেলার আয়োজন

সরকারি সা'দত কলেজ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কর্তৃক "উপাধ্যক্ষ (সাবেক বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ) প্রফেসর সুব্রত কুমার সাহা স্যারের অবসরজনিত বিদায় ও মিলনমেলা"-র আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি সাদ'ত কলেজের অধ্যক্ষ জনাব, মো: মনিরুজ্জামান মিঞা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি সাদ'ত কলেজ শিক্ষক সমিতির সাধারণ-সম্পাদক জনাব, মো: আব্দুলাহ তালুকদার, হিসাব বিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান জনাব,এস এম গিয়াস উদ্দিন । এ ছাড়াও হিসাব বিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থী এ "বিদায় ও মিলন" মেলায় অংশ নিয়ে সফল ভাবে সম্পন্ন করেন।

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইল-৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ১৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন সমর্থকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার থেকে দেওলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত এ মানববন্ধন হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মঞ্জুরল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপির ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল-৩ আসন থেকে কেন্দ্রীয় বিএনপি ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেয়। কিন্তু নাসিরের বাসা ঘাটাইলে নয়। ঘাটাইলের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন৷ কিন্তু আজাদকে মনোনয়ন না দিয়ে নাসিরকে দেওয়া হয়েছে। তারা অতিদ্রুত নাসিরের মনোনয়ন বাতিল করে আজাদকে দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

টাঙ্গাইলের কালিহাতীতে পিতা হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন ৪ কন্যার

পিতা হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে অবশেষে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন চার কন্যা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আব্দুল আজিজের মেয়ে আনিকা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা নয়াপাড়া গ্রামের আনিকা লিখিত বক্তব্যে জানান, তাদের পিতাকে হত্যার নেপথ্যে কাজ করেছেন তাদের চাচাতো ভাই রুবেল, উজ্জল ও তাদের চাচা কাজিম উদ্দিন। তাদের কারসাজিতে সেচ স্কীম বেদখলের উদ্দেশ্যে এই হত্যার ঘটনাটি ঘটায়। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলেন, গত (১২ জানুয়ারী) দিবাগত রাত ১১ টার দিকে মাইস্তা নয়াপাড়া গ্রামে আমাদের সেচ প্রকল্পের পাশে আবাদী জমিতে আমাদের পিতা আব্দুল আজিজকে হত্যার উদ্দেশ্যে মামলার বিবাদীরা বেপরোয়াভাবে মারপিট করে রক্তাক্ত করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরদিন সকাল ৮টার দিকে বিবাদীরা মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা দেখার জন্য এবং পুণরায় হত্যার উদ্দেশ্যে পিতাকে মারতে থাকে। এ সময়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই বিবাদী আসাদুল, রাজু, দুলালসহ অজ্ঞাতনামা ৬/৭ জন দৌড়ে পালিয়ে যায়। আমাদের পিতা আব্দুল আজিজকে জিজ্ঞাসা করলে তিনি উজ্জল, আসাদুল ও রাজুর নাম বলেন। এ সময় বাবাকে দ্রুত কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। এরপর সেখানেও চিকিৎসার উন্নতি না হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। আমাদের চাচাতো ভাই রুবেল চালাকি ও চতুরতার আশ্রয় নিলে তার বন্ধু ও বাহামভুক্ত পুলিশের সহযোগিতায় নিউরোসায়েন্স এর স্টোক ইউনিটে ভর্তি করে। সেখা বাবার মৃত্যু হলে চাচাতো ভাই রুবেল মোটা অংকের অর্থ দিয়ে ময়নাতদন্তের রিপোর্ট তৈরী করে। আমরা আইন প্রয়োগকারী সংস্থা হতে কোন সক্রিয় ভূমিকা না পেয়ে অসহায় বোধ করছি। এ অবস্থায় কালিহাতী থানায় মামলা হলে বিবাদী পক্ষের কারসাজিতে থানা কর্তৃপক্ষ আমাদের কোনরূপ সহযোগিতা করে নাই। আমরা আসামীদের বিচার দাবি করছি। সেই সাথে নিজেরা জীবনের নিরাপত্তা হীনতায় আছি।

সরকারি সাদ'ত কলেজ ডিবেটিং ক্লাবের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান ২০২৪–২৫ | ২০২৫–২৬

১৮ নভেম্বর, মঙ্গলবার আমাদের ডিবেটিং ক্লাবে অনুষ্ঠিত হলো ২০২৪–২৫ সেশনের বিদায়ী কমিটির সভাপতি সানজিদা মেহের নাহিদা ও সাধারণ সম্পাদক শাহারিয়ার রাহমান সাজিদ এর বিদায় এবং নতুন কমিটি (২০২৫–২৬) ও নতুন তার্কিকদের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, উৎসবমুখর এবং আবেগঘন। ক্লাবের পুরনো ও নতুন প্রজন্ম একসাথে মিলিত হয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়া, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত কুমার সাহা ও সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃদুনচন্দ্র ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আব্দুল্যাহ তালুকদার সাধারণ -সম্পাদক, সরকারি সাদ'ত কলেজ শিক্ষক পরিষদ, ড. আরমান হোসেন আজম সহকারি অধ্যাপক, বাংলা ও শিক্ষক উপদেষ্টা, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব,মো. নাইমুল হাসান সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা ও শিক্ষক উপদেষ্টা, সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব, সাইফুল মালেক আনসারি, বিভাগীয় প্রধান অর্থনীতি, আবেদ আহাদ, বিভাগীয় প্রধান, সমাজকর্ম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু হানিফ, সভাপতি সরকারি সা'দত কলেজ ডিবেটিং ক্লাব। সাথে উপস্থিত ছিলেন ক্লাবের গর্ব, সম্মানিত সাবেকরা: প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন,সাবেক সভাপতি মিজানুর রহমান রুবেল,সাবেক সভাপতি রুহুল আমিন,সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,সাবেক সভাপতি আবু আহমেদ শেরশাহ,সাধারণ সম্পাদক মাহতাব হাসান ও এছাড়াও সরকারি সা'দত কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি সা'দত কলেজ ছাত্রদলের সদস্য , সরকারি সা'দত কলেজ ছাত্রশিবির। এসময় বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয় এবং নতুন কমিটি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়। আলোচনা পর্বে ক্লাবের অর্জন, অতীত ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্লাবের সম্ভাবনা, বর্তমান কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সম্মানিত অতিথিবৃন্দ। ক্লাবের সদস্যরা রম্য বিতর্ক, গান, ম্যাজিক ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিলো। অংশগ্রহণকারী সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সমর্থন প্রত্যাশা করি। বিদায়ী কমিটির দায়িত্বশীল নেতৃত্ব আমাদের ক্লাবকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। আর নতুন কমিটি ও নতুন তার্কিকরা ক্লাবকে আরও এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা সবসময় ক্লাবের পাশে থেকেছেন। তাদের দিকনির্দেশনা, সহযোগিতা এবং একান্ত সমর্থনই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে আয়োজন করতে সাহায্য করেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মনিরুজ্জামান মিয়া স্যারকে, তার সহযোগিতা ও সমর্থনের কারণে আয়োজন সফল হয়েছে। ডিবেটিং ক্লাব সবসময় যুক্তি, সত্য ও সুন্দর মত প্রকাশের জায়গা। পুরানোদের অভিজ্ঞতা আর নতুনদের স্বপ্ন এক হয়ে ক্লাবকে এগিয়ে নেবে আরও অনেক দূর।

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কেচলন্ত বাসে আগুনের ঘটনায় : চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তরুণীর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ এক তরুণী ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তাঁর নাম মীম (২২)। মঙ্গলবার(১৮ নভেম্বর )সকাল ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১২ নভেম্বর দিবাগত রাত একটার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ জানিয়েছিল, এ ঘটনায় কেউ হতাহত হননি। নিহত মীমের স্বামী মোহাম্মদ আলী জানান, তাঁরা ঢাকার তুরাগ এলাকায় থাকেন। মীমের দাদার মৃত্যুর খবর পেয়ে ১২ নভেম্বর রাতে তাঁরা পাবনার বেড়া উপজেলায় যাচ্ছিলেন। তাঁদের বাস টাঙ্গাইলের বাসাইল এলাকায় আসার পর বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে তিনি সামান্য দগ্ধ হলেও মীমের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মীমকে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মঙ্গলবার(১৮ নভেম্বর) রাতে টাঙ্গাইলের বাসাইল থানার অফিসার ইনচার্জ ওসি) জালালউদ্দিন জানান, ঘটনার পর তাঁরা জানতেন না কেউ আহত হয়েছেন। ঘটনার পরপর সব যাত্রী চলে যান। দুই দিন পর জানতে পারেন মীম নামের একজন আহত হয়েছেন। তিনি পাবনার বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে চিকিৎসা নেন। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেন। আগুনের ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মারুফা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠান। বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনেরা মৃতদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যান। মীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার চর প্যাচাকোলা গ্রামে। মীমের চাচা সাইদুল ইসলাম বলেন, গত তিন মাস আগে মীমের বিয়ে হয়। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা কোর্স করছিলেন।

টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত" তারুণ্যের উৎসব ২০২৫"উদযাপন

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের জনসেবা চত্বরে শুরু হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক তরুণ-তরুণী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “তারুণ্যের শক্তি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এমন উদ্যোগ তরুণদের দক্ষতা বিকাশ, মেধা চর্চা ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করে। পাশাপাশি স্থানীয় খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মেলা প্রাঙ্গণটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ফুটিয়ে তোলা ব্যানার-ফেস্টুন দিয়ে। মেলায় অংশগ্রহণ করেছে প্রায় অর্ধশতাধিক উদ্যোক্তা স্টল, যার মধ্যে রয়েছে— নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, মাটি ও কাঠের কাজ স্থানীয় উৎপাদিত কৃষিপণ্য ও ভ্যালু-অ্যাডেড সামগ্রী বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, গৃহস্থালি পণ্য দেশীয় খাবার, গ্রামীণ ঐতিহ্যের পিঠা-পুলি এবং স্থানীয় মিষ্টান্ন দর্শনার্থীদের জন্য রয়েছে পারিবারিক বিশ্রামকেন্দ্র, শিশুদের বিনোদন কর্নার এবং ক্রেতা-উদ্যোক্তা পরামর্শ বুথ। আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং ক্ষুদ্র ব্যবসায়ে সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় এ মেলা তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাবে। একইভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়ন ও বাজার সংযোগে সহায়তা দিচ্ছে। দুই দিনব্যাপী এই উৎসবে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা, যেখানে সফল উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তরুণদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। সন্ধ্যায় থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, কবিতা আবৃত্তি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা। এছাড়া উৎকৃষ্ট পণ্যের ভিত্তিতে কয়েকটি শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার প্রদান করা হবে। উদ্বোধনের পর থেকেই জনসেবা চত্বরে ছিল উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন, তরুণ-তরুণী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন। নানা স্বাদের পিঠা ও স্থানীয় খাবারের স্টলে বেড়েছে কেনাকাটার চাপ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ দুই দিনব্যাপী আয়োজন।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

টাঙ্গাইল-৩ এ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ১৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন

নভেম্বর ১৯, ২০২৫