All locations

টাঙ্গাইলের কালিহাতীতে শিল্পপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা মৌজায় লায়ন ফেরদৌস আলম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে জোরপূর্বক ২২ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রাজু আহম্মেদ ভুইয়া কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাজু আহম্মেদ ভুইয়া (পিতা: মৃত হাসান আলী ভুইয়া) ওয়ারিশ সূত্রে গান্ধিনা মৌজার এসএ খতিয়ান নং ৬৫০-এর দাগ নং ১২৪৭, ১২৪৮ ও ১২৪৯—এই তিনটি দাগে মোট ৬৬ শতক জমির মধ্যে ২২ শতাংশ জমির মালিক হন। অভিযোগকারী জানান, উক্ত জমির ২০২৫-২৬ অর্থবছরের খাজনাও তিনি পরিশোধ করেছেন। রাজুর অভিযোগ, শিল্পপতি লায়ন ফেরদৌস আলম ফিরোজ প্রভাব খাটিয়ে তার মালিকানাধীন ২২ শতাংশ জমিতে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ করে দোকান হিসেবে ভাড়া দিয়েছেন। বিষয়টিকে তিনি সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক দাবি করেছেন। প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে তিনি এসিল্যান্ডের কাছে অভিযোগ করতে বাধ্য হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ফেরদৌস আলম ফিরোজ এলাকার একজন শিল্পপতি ও বিত্তশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও মাত্র ২২ শতাংশ জমি দখলের ঘটনাটি তাদের অবাক করেছে। তাদের মতে, দখলকৃত জমির প্রকৃত মূল্য পরিশোধ করে সমঝোতায় আসাই তার জন্য মঙ্গলজনক হবে। অভিযোগকারী রাজু আহম্মেদ ভুইয়া বলেন, আমার ২২ শতাংশ পৈত্রিক সম্পত্তি তিনি জোর করে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। প্রতিকার চেয়ে এসিল্যান্ড মহোদয়ের কাছে অভিযোগ করেছি। অভিযোগের বিষয়ে লায়ন ফেরদৌস আলম ফিরোজের সঙ্গে সরেজমিন ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাগবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. কামরুজ্জামান জানান, এসিল্যান্ড অফিস থেকে অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সরেজমিন তদন্ত করেছি। খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন। বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নয়। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাদিম তালুকদার নভেম্বর ১৯, ২০২৫ 0
টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইনের পাশে বৃদ্ধার লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইনের পাশে বৃদ্ধার লাশ উদ্ধার এলাকায় শোকের ছায়া। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রেল লাইনের পাশ থেকে শ্যামলী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইনের পাশে স্থানীয়দের নজরে এলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে রেল লাইনের পাশে এক বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শ্যামলী বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। গত সোমবার সকালেই তিনি ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। মঙ্গলবার দিনের কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশ শনাক্ত করতে থানায় যান শ্যামলী বেগমের ছোট ভাই রাজু আহমেদ রাজ্জাক। তিনি জানান, তার বোনের তিন মেয়ের মধ্যে দুইজনই প্রতিবন্ধী এবং অসহায় অবস্থায় তারা-ও ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। “বোনটি প্রতিদিনই ভোরে বের হতো। আজ এভাবে তাকে পাওয়া যাবে—কখনো ভাবিনি,” বলেন তিনি। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, “মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে মানবিক সংকটে থাকা পরিবারটিকে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, প্রতিবন্ধী দুই মেয়েসহ পরিবারের সদস্যরা বর্তমানে চরম অসহায় পরিস্থিতিতে রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে শ্যামলী বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্যামলী বেগম উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ার ঠান্ডু সওদাগরের মেয়ে। শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বুধবার দুপুরে ধেরুয়া রেল লাইনের পাশে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে শ্যামলী বেগমের ছোট ভাই রাজু আহমেদ রাজ্জাক থানায় গিয়ে বোনের লাশ শনাক্ত করেন। রাজু আহমেদ রাজ্জাক জানান, তার বোনের তিন মেয়ের মধ্যে দুইজনই প্রতিবন্ধী। তারাও ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। মঙ্গলবার দিনের কোন এক সময় শ্যামলী বেগমের মৃত্যু হয় বলে পুলিশ ধারনা করছেন। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানিয়েছেন লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৯, ২০২৫ 0
শেখ হাসিনার ফাঁসির রায়ে পীর গঞ্জ আনন্দ মিছিল

চব্বিশের গনঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এ রায়ের খবরে ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল । সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পূর্ব চৌরাস্তা থেকে  পশ্চিম চৌরাস্তা  নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। এখন শুধু বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রশিদ  ,স্বেচ্ছাসেবক দল , সাধারণ সম্পাদক মোঃ হাসানুল আল, বান্না উপজেলা  জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সভাপতি নুর আলম সিদ্দিক  কনক, উপজেলা  জাতীয়তাবাদী যুবদল  যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা , উপজেলা জিয়া সাইবার ফোর্স, আহবায়ক,  বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ঠাকুর গাঁও জেলা, ও পীর গঞ্জ, সভাপতি  ও  উপজেলা প্রেস ক্লাব, সহ সভাপতি, মোঃ মাহফুজুর রহমান  , সাবেক পীরগঞ্জ  সরকারি কলেজ ছাত্রদল  সভাপতি  ও উপজেলা  জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব মোঃ শরীফ, সাবেক উপজেলা  ছাত্রদল আহবায়ক মোঃ  মেজবাউল পারভেজ সূর্য, সহ আরও অনেকে ও প্রমুখ 

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

নাদিম তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো. শরীফ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। ঘাটাইল প্রতিনিধি সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ঘাটাইল থানা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর দুটি টহল গাড়ির ফৌর্স অফিসার কর্তৃক বলাৎকারকারী শিক্ষককে মধুপুর থেকে আটক করে ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। এই বিষয়ে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শরীফ হোসেন উপজেলার বাইচাইল গ্রামের দাওয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি পার্শ্ববর্তী মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের আমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসার শিক্ষক শরীফ হোসেন গত রাতে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী সোয়াইদ আল হাসান (০৯)-কে বলাৎকার করেছেন বলে স্বীকার করেছেন। তিনি আরও স্বীকার করেছেন যে, তিনি ইতিপূর্বেও ওই মাদ্রাসার অন্যান্য ছাত্রকে বলাৎকার করেছেন এবং গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থাতেও একই ধরনের অপরাধ করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের পিতা একটি লিখিত এজাহার দায়ের করেছেন এবং এ বিষয়ে পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি

১৬ নভেম্বর, ২০২৫ স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর প্রতিনিধি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় শনিবার (১৫ নভেম্বর) একটি পরিপত্র জারি করেছে। ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে পরিপত্রটি জারি হয়। পরিপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং ১৬৭৫৭/২০১৫ মামলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ৮ সেপ্টেম্বর যে পরিপত্রের মাধ্যমে এডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল, তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব ইউএনও বা ডিসি পালন করবেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর থানার তিন বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত শিশু রায়হান (১৫) গ্রেফতার হয়েছে। র‌্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ অক্টোবর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন বছরের শিশু কন্যাকে বাড়ির পাশে প্রতিবেশী শিশু রায়হান (১৫) ধর্ষণ করে। র্ধষনের সময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে ধর্ষক রায়হান পালিয়ে যায়। পরে শিশুটিকে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ধর্ষিত শিশুর মা গত ১১ নভেম্বর বাদী হয়ে মির্জাপুর থানায় ধর্ষণ মামলা করেন। র‌্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রায়হান (১৫)কে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃতকে টাঙ্গাইল মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ ২০২৫ পরীক্ষা শুরু

টাঙ্গাইল জেলা নূরানী  শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী স্কলারশিপ ২০২৫ পরীক্ষার কার্যক্রম আজ(১৮নভেম্বর)  থেকে শুরু হয়েছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের আংশিক মিলিয়ে মোট ২৫টি উপজেলায় ধাপে ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ মঙ্গলবার  প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় ভূঞাপুর উপজেলার আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে। সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। উপজেলার বিভিন্ন নূরানী মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা মাহফুজ রহমান, সভাপতি শেখ মাহদী হাসান শিবলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি রবিউল ইসলাম ও গোপালপুর উপজেলার জিম্মাদার মাওলানা নোমান আহমেদ। তারা পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পরিদর্শন করেন। উপদেষ্টা হাফেজ মাওলানা মাহফুজ রহমান বলেন, “২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, “মানসম্মত পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও আত্মবিশ্বাস বৃদ্ধি আমাদের লক্ষ্য। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ধন্যবাদ।” এক অভিভাবক জানান, স্কলারশিপ পরীক্ষা শিশুদের পড়াশোনায় উৎসাহ তৈরি করছে। ২০১৭ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দিয়ে আসছে ফাউন্ডেশন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৮, ২০২৫ 0
সরকারি সাদ'ত কলেজের উপাধ্যক্ষর অবসরজনিত বিদায় ও মিলন মেলার আয়োজন

সরকারি সা'দত কলেজ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কর্তৃক "উপাধ্যক্ষ (সাবেক বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ) প্রফেসর সুব্রত কুমার সাহা স্যারের অবসরজনিত বিদায় ও মিলনমেলা"-র আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি সাদ'ত কলেজের অধ্যক্ষ জনাব, মো: মনিরুজ্জামান মিঞা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি সাদ'ত কলেজ শিক্ষক সমিতির সাধারণ-সম্পাদক জনাব, মো: আব্দুলাহ তালুকদার, হিসাব বিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান জনাব,এস এম গিয়াস উদ্দিন । এ ছাড়াও হিসাব বিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থী এ "বিদায় ও মিলন" মেলায় অংশ নিয়ে সফল ভাবে সম্পন্ন করেন।

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

টাঙ্গাইলের গোপালপুরে চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে এমন ফলনে কৃষক-কৃষাণীদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। স্বপ্ন পূরণের আশায় তারা দিন গুনেছেন। সেই সোনালি ধান কেটে ঘরে তোলা শুরু করেছেন। আর সেই ধান বাজারে বিক্রি করে পরিবারের চাহিদা মেটাবেন। ছেলে-মেয়েদের জন্য নতুন জামাকাপড়, পরিবারের সকল চাহিদা মেটানোর নতুন স্বপ্ন বুনছেন কৃষকেরা। ইতোমধ্যে অনেক কৃষক নতুন ধান বিক্রি করে বাজার থেকে গরম জিলাপি ও মিষ্টি কিনে বাড়ি ফিরতে দেখা গেছে। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ের যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হতো নবান্ন তার মধ্যে অন্যতম। ঋতু চক্রের পথ পরিক্রমায় হেমন্ত কালের অগ্রহায়ণ মাসের যাত্রা শুরু। অগ্রহায়ণকে ঘিরে নবান্নের ঘ্রাণে ভরে উঠছে কৃষকের আঙ্গিনা। এ অঞ্চলে কৃষকদের ঘরে ঘরে আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে। গ্রামীণ জীবন থেকে নবান্ন উৎসব হারিয়ে যেতে বসলেও অনেকে বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। বাজারে ধানের দাম ভাল এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ভালভাবে ফসল ঘরে তুলতে পারায় কৃষকরা খুবই খুশি। বাংলার প্রকৃতিতে অগ্রহায়ণ এলেই কৃষককেরা দিগন্ত জুড়ে ধানকাটা মাড়াই উৎসবে মেতে উঠেন কৃষক। ব্যস্ত সময় কাটান কৃষক-কৃষাণীরা। ধান তোলার সুভাস ভেসে বেড়ায় বাতাসে বাতাসে। কৃষকের বাড়ির আঙ্গিনা ভরে উঠছে সোনালী ধানে। নতুন চালের ভাতে ভিন্ন এক আমেজ এনে দেয় কৃষক পরিবারে। অনেক পরিবারে তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর, পায়েসসহ নানা উপাদেয় খাদ্য। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবকেই নবান্ন উৎসব বলা হলেও বাস্তব জীবন থেকে এই উৎসবটি অচেনা এক দূরে চলে যেতে বসলেও কেউ কেউ ধরে রেখেছেন পূর্বপুরুষের ঐতিহ্য। সরজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, হেমন্তের হালকা বাতাসে দুলছে পাকা ও আধাপাকা ধানের স্বর্ণালি শীষ। মাঠজুড়ে ধানের সমারোহ যেন সৌন্দর্যের উৎসব। পাকা ধানের মিষ্টি গন্ধে ভরে উঠেছে বাংলার মাঠ-ঘাট। কোনো কোনো জায়গায় শুরু হয়েছে ধান কাটার মহোৎসব। কৃষকের উঠোনে ইতোমধ্যে জমতে শুরু করেছে নতুন ধান। ব্যস্ত সময়ের মাঝে কৃষাণীরাও দম ফেলার ফুসরত পাচ্ছেন না। ধান কাটার পর দ্রুত জমি প্রস্তুত করে সরিষা চাষের পরিকল্পনায় ব্যস্ত সবাই। নতুন করে পাইজাম ধান চাষে রেকর্ড গত কয়েক বছর অতিরিক্ত বন্যার কারণে যেসব জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি। এবার সেসব জমিতে পানির পরিমাণ কম থাকায় রেকর্ড পরিমাণ পাইজাম জাতের ধান চাষ হয়েছে। ফলে আমন উৎপাদন আরও বেড়েছে। স্থানীয় কৃষক আলম মিয়া বলেন, আমি তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। গত বছরের তুলনায় এবার বন্যার পানি কম থাকায় ফলন অনেক ভালো হয়েছে। ধানের দাম কিছুটা কম হলেও খড়ের দাম বেশি। সব মিলিয়ে খরচ মিটিয়ে ভালোই লাভ হবে আশা করছি। কৃষক আব্দুল মতিন বলেন, আগে নবান্ন উৎসব ধুমধাম করে পালিত হতো। এখন ধুমধাম না থাকলেও বাপ-দাদার ঐতিহ্যটি ধরে রেখেছে তার পরিবার। কৃষক নজরুল ইসলাম জানান, ১০ বছর আগেও ধুমধাম করে পহেলা অগ্রহায়ণে তিনি নবান্ন পালন করতেন। নবান্নে তিনি আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে খাওয়াতেন। নবান্ন উপলক্ষে ২ দিন আগে সকাল বেলা গোসল সেরে পবিত্র হয়ে বাম হাত দিয়ে এক মুঠি ধান কর্তন করে নবান্নের আনুষ্ঠানিকতা শুরু করতাম। গত বেশকয়েক বছর থেকে তার বাড়িতে এসব অনুষ্ঠান অনুপস্থিত। চাকরিজীবী তরুন আসাদুজ্জামান মিলন বলেন, আমি ছোট বেলায় গ্রামে দেখেছি, দাদা-দাদী নানা-নানি আত্মীয়-স্বজন সকলে মিলে নবান্ন উৎসব পালন করত। ধান ঘরে তোলার দিন মসজিদের ইমামকে ডেকে দোয়া পড়িয়ে নবান্ন উৎসব শুরু করা হতো। সবাই মিলে এক সাথে দুপুরের খাবার খেতাম। ইতিহাস লেখক জুবায়ের আলী বলেন, গ্রামেগঞ্জে আবহমানকাল ধরে নবান্ন উৎসব অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে এলেও বর্তমান আধুনিকতার ছোঁয়ায় এই উৎসবে ভাটা পড়েছে। এ বিষয়ে গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, এবার আমনে আমাদের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে অর্জন হয়েছে ১২ হাজার ৯০০ হেক্টর। প্রতিবারের মতো এবারও কৃষি বিভাগ থেকে কৃষকদের পর্যাপ্ত সহযোগিতা করা হয়েছে। গোপালপুরে ইউনিয়ন ও পৌর শহরের আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তাই কৃষকের মুখে হাসি। এবারের আমন মৌসুমে এমন অপ্রত্যাশিত বাম্পার ফলন কৃষকদের নতুন আশার সঞ্চার করেছে। কৃষকের মাঠ এখন সোনালি শস্যে ভরে উঠেছে।

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
পদোন্নতির দাবিতে টানা ৩য় দিনের মতো কর্মবিরতিতে সরকারি সাদ'ত কলেজের প্রভাষকবৃন্দ

১৬,১৭,১৮ নভেম্বর টানা তৃতীয় দিনের মত সরকারি সা'দত কলেজ প্রভাষকবৃন্দ কর্মবিরতি পালন করলো। তাদের দাবি ৩ টিঃ- ১।শিক্ষা মন্ত্রণালয় কতৃক যোগ্য সকলের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা। ২.শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২০০০ বিধির কলেজসমূহে জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিত করণের সকল অবৈধ প্রজ্ঞাপন সমূহ বাতিল করতে হবে। ৩. শিক্ষা মন্ত্রণালয় কতৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা। "No promotion, No work" কর্মসূচি চলমান থাকবে। ১৯/১১/২৫ তারিখ মাউশিতেও অবস্থান কর্মসূচি পালিত হবে।

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলের সখীপুরে চোরাই বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের সরঞ্জামসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে চোরাই বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের সরঞ্জামসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।টাঙ্গাইলের সখিপুরে চোরাই বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের সরঞ্জামসহ এক ব্যবসায়ী আটক ট্রান্সফরমারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। এ ঘটনায় আল মামুন নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার হেফাজত থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান—রুবেল ও অন্তর নামের দু’জন ব্যক্তি নিয়মিত তার কাছে এসব মালামাল সরবরাহ করত। পুলিশ বলেছে, ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনাটি টাঙ্গাইলের সখীপুরে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনার একটি অংশ, যেখানে গত দুই মাসে অন্তত চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে পুলিশ বিষয়টি তদন্ত করে উল্লেখ করেছে। চোরাই বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের সরঞ্জামসহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।সম্প্রতি গভীর নলকূপের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির হিড়িক পড়েছে বলে দেশ রূপান্তর করেছে।এই পরিস্থিতিতে চোরদের ধরতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নাগরপুর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা চত্বরে জেলা ক্রীড়া অফিস ফাইনাল খেলার আয়োজন করে। টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক. উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু, জাহিদ হাসান, এরশাদ মিয়া, রাজীব মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে ব্যাডমিন্টন ও ভলিবল ফাইনালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ

নাদিম তালুকদার নভেম্বর ১৮, ২০২৫ 0
টাঙ্গাইলের সখিপুরে সিগার্ল রিসোর্ট থেকে কর্মরত ওয়েল্ডিং কর্মী সনজিৎ মোহন্তের লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখিপুরে সিগার্ল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ, কামালিয়াচালা থেকে কর্মরত ওয়েল্ডিং কর্মী সনজিৎ মোহন্তের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে মৃত অবস্থায় তাঁকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরি বিভাগের ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে লা*শটি সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৮, ২০২৫ 0
প্রসিকিউটর তাজুল শিবির-কর্মী ও খুন মামলার আসামি ছিলেন: ফজলুর রহমান

ঢাকার এক আলোচনায় মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী ফজলুর রহমান পরিষ্কার ভাষায় বললেন, শেখ হাসিনার বিচার নিয়ে তার কোনও ব্যক্তিগত আপত্তি নেই, কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মতো কাঠামোতে এ বিচার হওয়া তিনি গ্রহণ করতে পারছেন না। তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে—গণতন্ত্রহীনতা, গুম, হত্যা, মিথ্যা মামলা—এসবের জন্য কঠোর শাস্তি প্রাপ্য। “তার ফাঁসি হোক, আমার আপত্তি নেই,”—এ কথা বললেও তিনি জোর দিয়ে বলেন—“কিন্তু এই ট্রাইব্যুনালে বিচার টিকবে না।” তার মতে, ১৯৭৩ সালের যে আইনে রাজাকার, আলবদর, আলশামসদের বিচার হয়েছে, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হওয়া আইনি দৃষ্টিতে ভুল। এটি যুদ্ধাপরাধের কোর্ট, রাজনৈতিক অপরাধের নয়। ফজলুর রহমান অভিযোগ করেন, বর্তমান ট্রাইবুনালের প্রসিকিউশন টিম নিরপেক্ষ নয়। তিনি উল্লেখ করেন, প্রধান প্রসিকিউটর অতীতে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং খুনের মামলারও আসামি ছিলেন। “বরের পিশি, কনের মাসি হয়ে বিচার হয় না”—বলে তিনি প্রসিকিউটরদের নিরপেক্ষতার প্রশ্ন তোলেন। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনও গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে উচ্চ আদালত এ ট্রাইবুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তখন দেওয়া রায়ও চ্যালেঞ্জের মুখে পড়বে। “যদি কোর্টই ঠিকভাবে গঠিত না হয়—তাহলে তার দেওয়া ফাঁসির রায়ের মূল্য কী?”—তিনি বলেন। নিজ দলের অবস্থান থেকেও ভিন্ন মত প্রকাশ করে তিনি জানান, দল তাকে অভিনন্দন জানালেও তিনি কেবল একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে নিজের বিবেক অনুযায়ী কথা বলছেন। শেষে তিনি আবারও স্পষ্ট করেন—“ভারত থেকে ধরে এনে হাসিনাকে ফাঁসি দিলেও আমার আপত্তি নেই। কিন্তু ভুল কোর্টে বিচার হলে সেটা আমি মানতে পারি না।”

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৮, ২০২৫ 0
মধুপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

সাজিদ পিয়াল: মধুপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানি টাঙ্গাইল, ১৬ নভেম্বর, ২০২৫ টাঙ্গাইলের মধুপুরে শনিবার সন্ধ্যায় বাসচাপায় মো. জিহাদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, মধুপুর পৌর এলাকার একটি ব্যস্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, মো. জিহাদ মোটরসাইকেলে যাচ্ছিলেন, তখন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুপুর থানা পুলিশ বাসটি জব্দ করেছে এবং দুর্ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালকের দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, জিহাদ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুপুর থানার পুলিশ বাসটি জব্দ করে এবং দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালকের দায়িত্বহীনতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তায় যানবাহনের দ্রুতগতি ও অযত্নসহ চালনার কারণে এলাকায় দুর্ঘটনার ঘটনা ক্রমেই বাড়ছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৭, ২০২৫ 0
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাওয়া গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি এক আইনি নোটিশের মুখোমুখি হয়েছে। জানা যায়, এক ব্যক্তি বা সংস্থা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নির্দিষ্ট দাবিসহ আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় কিছু নির্দিষ্ট কাজ বা দাবির ক্ষেত্রে গাফিলতি করেছে, যা আইনি পথে সমাধান দাবি করছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, নোটিশটি প্রাপ্তির পর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করছে এবং আইনগত পরামর্শ গ্রহণের প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় এই ধরনের অভিযোগের দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য। আইনজীবীরা মনে করছেন, সময়মতো লিখিত প্রতিউত্তর এবং প্রমাণাদি সংগ্রহের মাধ্যমে এই ধরণের নোটিশের যথাযথ মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে যে, কোনোরকম মামলা এড়িয়ে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা যায়। বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী ও জনসাধারণকে আশ্বস্ত করেছে যে, শিক্ষাব্যবস্থা বা সেবা কোনোভাবেই ব্যাহত হবে না এবং এই আইনি প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখা হবে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৭, ২০২৫ 0
২০২৪ সালের জুলাই গণহত্যা মামলায় আগামীকাল রায়: পাঁচ প্রধান অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা

২০২৪ সালের উত্তাল জুলাই—সেই সময়কার ছাত্র আন্দোলনে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষের মৃত্যু ও পঙ্গুত্বের ঘটনার বিচার এখন শেষ প্রান্তে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার প্রথম রায়ের কাউন্টডাউন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রায় ৪০০ দিনের টানা শুনানি, সাক্ষ্য, প্রমাণ উপস্থাপন আর আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল দেওয়া হবে রায়। মামলার কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ইন্টারপোল জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে কনভিকশন ওয়ারেন্ট ও রেড নোটিসের আবেদন পাঠানো হবে। পাঁচটি অভিযোগের সারসংক্ষেপ ১. উসকানিমূলক মন্তব্য ও রাষ্ট্রীয় দমন অভিযান ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পর আন্দোলন আরও বিস্তৃত হয়। অভিযোগে বলা হয়েছে, সেই বক্তব্যের পর উচ্চপর্যায়ের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দেশজুড়ে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালায়। ২. হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে, আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। সেই নির্দেশ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আইজিপি বিশেষ নির্দেশনা দেন। তদন্ত সংস্থা হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলিবর্ষণের প্রমাণ আদালতে জমা দিয়েছে। ৩. রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনাটিও এই মামলার অংশ। অভিযোগে বলা হয়েছে, এটি ছিল সরকারের দমননীতির ধারাবাহিকতা। ঘটনার পর এটিকে ভিন্ন খাতে নিতে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়। ৪. পুরান ঢাকার চাঁখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা ৫ আগস্ট চাঁখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়। ট্রাইব্যুনালের নথিতে বলা হয়েছে, এটি ছিল সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে পরিচালিত এক অভিযান। ৫. আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলা সবচেয়ে নৃশংস অভিযোগ—আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা, পাঁচজনের লাশ পুড়িয়ে ফেলা এবং আহত একজনকে জীবিত অবস্থায় আগুনে নিক্ষেপের ঘটনা। আদালতে এই ঘটনাকে জুলাইয়ের সহিংসতার সবচেয়ে ভয়াবহ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। মামলায় মোট ৫৪ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। উপস্থাপন করা হয়েছে অডিও-ভিডিও ফুটেজ, গণমাধ্যমের প্রতিবেদন, জব্দ করা গুলি ও ফরেনসিক রিপোর্ট। রায়ের অপেক্ষায় এখন পুরো দেশ—কী সিদ্ধান্ত আসে, সেটিই নির্ধারণ করবে মামলার পরবর্তী গতি।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৭, ২০২৫ 0
মজলুম জননেতা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা: মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী ও লেখক, ‘ফটোজিয়াম’–এর প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষ থেকে তাঁর কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। স্বাগত বক্তব্য দেন সেমিনার ও উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নাদিম তালুকদার নভেম্বর ১৭, ২০২৫ 0
আজ মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁকে দাফন করা হয় টাঙ্গাইলের সন্তোষে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভক্ত, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। এ ছাড়া মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী মেলা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল রবিবার ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেছেন, ‘ভাসানী সব সময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।’ আবদুল হামিদ খান ভাসানী অধিকারবঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন। তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন। ক্ষমতার কাছে থাকলেও তাঁকে কখনো ক্ষমতার মোহ আবিষ্ট করেনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধা। তাঁর সাধারণ জীবনযাপন দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন। বাঙালি জাতিসত্তা বিকাশে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আবদুল হামিদ খানের জন্ম ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সয়াধানগড়া গ্রামে। তিনি ছিলেন হাজী শরাফত আলী ও মজিরন বিবির ছোট সন্তান। তাঁকে ছোটবেলায় ‘চেগা মিয়া’ নামে ডাকা হত।তিনি জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তাঁর কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি লাইন প্রথা উচ্ছেদ, জমিদারদের নির্যাতনবিরোধী আন্দোলন করেছেন। তাঁর উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলের উপদেষ্টা ছিলেন। স্বাধীনতার পর তাঁর সর্বশেষ কীর্তি ছিল ফারাক্কা লং মার্চ। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে তাঁর মাজারে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পুষ্পস্তবক অর্পণ করবেন। তাঁর ভক্ত-অনুসারী ও মুরিদানরা সন্তোষে এসেছেন। সন্তোষ তাঁর মাজার প্রাঙ্গণে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ চলছে।

নাদিম তালুকদার নভেম্বর ১৭, ২০২৫ 0
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক নির্মাণে ধীর গতি

ধীর গতিতে এগিয়ে চলছে টাঙ্গাইল সড়ক বিভাগাধীন আরিচা-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক নির্মাণ যজ্ঞ । যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প শুরু হয় ১ লা জানুয়ারী ২০২২ সালে।চুক্তি অনুযায়ী নির্মাণ কাজ চলতি বছরেরই শেষ হবার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতা , এলাইমেন্ট নকশা প্রনয়ণে জটিলতা ,বনবিভাগ কর্তৃক গাছপালার মূল্য নির্ধারণে অসহযোগিতা ও পল্লীবিদ্যুতের অসহযোগিতায় থমকে আছে আঞ্চলিক এ মহাসড়কের কাজ। এরই মধ্যে মহাসড়কের বিভিন্ন অংশে মাটি ভরাট, পুরাতন রাস্তায় খানাখন্দের সৃষ্টি ও নির্মাণ সামগ্রী ফেলে রাখায় জনদূর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে।টাঙ্গাইল জেলার সাথে সদর উপজেলাসহ দেলদুয়ার ও নাগরপুরের একমাত্র এ আঞ্চলিক মহাসড়কটি ব্যবহার অনুপযোগী হওয়ায় জরুরি স্বাস্থ্য সেবা প্রত্যাশী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন জরুরি কাজে জেলা শহরে আসা হাজার হাজার নাগরিক ভোগান্তিতে পড়ছেন প্রতিনিয়ত। খানাখন্দভরা এ আঞ্চলিক মহাসড়কের গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের মেইনটেইন খরচ বেড়েছে বহুগুণ। টাঙ্গাইল জেলা ভূমি অধিগ্রহণ শাখা হতে জানা যায়, আঞ্চলিক এ মহাসড়কের ভূমি অধিগ্রহণে জেলার টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ৪৬ টি মৌজায় ২৪৫.৫৫৭৭ একর জমি ২০ টি এলএ কেস পর্যবেক্ষণ পূর্বক জমির সঠিক মালিকানা নিশ্চিতে কাজ করছে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয়। এর মধ্যে বিভিন্ন জটিলতা কাটিয়ে কেস নং ৩২,৩৩ ও ৩৪ এর অন্তর্ভুক্ত মৌজা সূমহের সঠিক জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণ কার্যক্রম চলমান আছে । কেস নং ৩১ অলোয়া,বরটিয়া ও ভবানী অংশে ৮ ধারা নোটিশ প্রদানের কার্যক্রম চলমান। শীঘ্রই জমির মালিকদের মধ্যে প্রাপ্ত টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। বাকী ১৬ টির মধ্যে কেস নং ২৮, গোমজানী,বান্ধাবাড়ি ও ভুড়ভূড়িয়ায় মৌজায় ৭(১) ধারা নোটিশ প্রস্তুত ও কেস নং ২২, ২৩, ২৫,২৬ ও ৩০ সহবতপুর, নলসন্ধ্যা,ভাটপাড়া,বাদে নলসন্ধ্যা, সানবাড়ি,পাছ এলাসিন সাকোইজোড়া, বিন্যাওরী ও সন্তোষ মৌজাসূসহে আপত্তি সমূহ সরেজমিনে তদন্ত পূর্বক আপত্তি নিস্পত্তি কল্পে কাজ করছে জেলা প্রশাসন। অপরদিকে সংশ্লিষ্ট সাব- রেজিস্ট্রি অফিস হতে জমির মূল্যহার পাওয়া যায়নি চাষাভাদ্রা, সাটিয়াগাজী, আররা কুমেদ, ভাদ্রা, টেংরীপাড়া মৌজার। সড়ক বিভাগ টাঙ্গাইলের এলাইমেন্ট নকশা জটিলতায় আটকে আছে দুয়াজানি,বাড়াপুষা, কাঠুরি,বাবনাপাড়া, ঘিওরকোল ও ডাঙ্গা মৌজার ভূমি অধিগ্রহণ । কেস নং ১৫ ও ২৪ মৌজা চাষাভাদ্রা,সাটিয়াগাজী, লক্ষিকোট ও আগ এলাসিন মৌজায় বন বিভাগ কর্তৃক গাছপালার মূল্য নির্ধারনের কার্যক্রমে ধীরগতিতে ভূমি অধিগ্রহণ কার্যক্রম স্থবির হয়ে গেছে। কেস নং ১৬, ১৭ ও ১৯ আররা কুমেদ,ভাদ্রা, ভাদ্রা বিকন,টেংরীপাড়া,ধুবড়িয়া,মাইঝাল,অলোয়াতারিনী,বান্ধাবাড়ি ও ভুড়ভুড়িয়া মৌজা সূমহে প্রাক্কলন প্রস্তুতি ও প্রেরণের কার্যক্রম চলমান আছে। তবে সম্প্রতি সড়ক বিভাগ টাঙ্গাইল অতিরিক্ত প্রধান প্রকৌশলী সওজ ঢাকা জোন বরাবর প্রকল্পের ব্যায় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ আগামী দুই বছর বৃদ্ধির প্রস্তাব প্রেরণ করেছে। এর ফলে আগামী দুই বছরের মধ্যে আঞ্চলিক এ মহাসড়কের নির্মাণ কাজ সমাপ্ত হতে পারে। এ প্রকল্পের মোট ব্যয় নির্ধারন করা হয় ১৬৩৫ কোটি ১০ লক্ষ টাকা। এর মধ্যে টাঙ্গাইল অংশে ১১৩৫ কোটি ৭৫ লক্ষ টাকা প্রকল্পের ব্যয় নির্ধারন করা হয়েছে।এতে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকো, হাসান টেকনো,মীর ব্রাদার্স ও এনডিই প্রকল্প কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। এ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা যাত্রী জাহানারা আক্তার বলেন, প্রায় ৫ বছর ধরে আমরা এ পথে বিভিন্ন কাজে জেলা শহরে যাতায়াত করি। আমাদের ভোগান্তির শেষ নাই। সুস্থ মানুষ এ পথে গাড়ির ঝাকুনিতে অসুস্থ হয়ে যায়। খানাখন্দভরা এ পথে সময়ের অনেক অপচয় হয়। খুব বিপদে না পড়লে আমরা টাঙ্গাইল শহরে যাতায়াত করি না। দ্রুত রাস্তাটি চলাচল উপযোগী করার অনুরোধ করছি। নাগরপুর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক শহীদ মিয়া বলেন, এ রাস্তায় চললে গাড়ির হায়াত কমে। বড় বড় গর্তে ভরা এ সড়ক। এতে দূর্ঘটনা যেমন বেড়েছে তেমনি বেড়েছে গাড়ির মেইনটেইন খরচও। দ্রুত এ রাস্তাটি চলাচলের উপযোগী করার জোর দাবি জানাই। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আবু তালিব ফাহমিদুর রহমান জানান, ভূমি অধিগ্রহণ জটিলতায় শুধু সাধারণ মানুষের দূর্ভোগ হয়নি বরং আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রমিকের মজুরি, যানবাহনের মেরামত ও ভাড়াসহ বিভিন্ন ভাবেই ক্ষতির সম্মুখীন ঠিকাদারি প্রতিষ্ঠান। এখনো পুরোদমে কাজ শুরু করতে পারলে ক্ষতি কিছুটা লাঘব হয়। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান,ডিসি স্যারের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত সময়ে সকল জটিলতা কাটিয়ে উঠে ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা প্রদান করা সম্ভব হবে। টাঙ্গাইল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান জানান ,দেশের পট পরিবর্তন, ভূমি অধিগ্রহণ জটিলতা সহ বিভিন্ন কারনে এ আঞ্চলিক মহাসড়কের কাজ কিছুটা স্থবির এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বাঁধাগ্রস্ত হয়েছে। এতদ কারনে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে কাজের মেয়াদ আরো দুই বছর বৃদ্ধির প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। আশা করছি, এ সময়ে মধ্যে সকল সমস্যার সমাধান করে আমরা অত্র এলাকাবাসীকে চলাচল উপযোগী ও নিরাপদ একটি আঞ্চলিক মহাসড়ক উপহার দিতে পারবো।

নাদিম তালুকদার নভেম্বর ১৭, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে শিল্পপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা মৌজায় লায়ন ফেরদৌস আলম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে জোরপূর্বক ২২ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রাজু আহম্মেদ ভুইয়া কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাজু আহম্মেদ ভুইয়া (পিতা: মৃত হাসান আলী ভুইয়া) ওয়ারিশ সূত্রে গান্ধিনা মৌজার এসএ খতিয়ান নং ৬৫০-এর দাগ নং ১২৪৭, ১২৪৮ ও ১২৪৯—এই তিনটি দাগে মোট ৬৬ শতক জমির মধ্যে ২২ শতাংশ জমির মালিক হন। অভিযোগকারী জানান, উক্ত জমির ২০২৫-২৬ অর্থবছরের খাজনাও তিনি পরিশোধ করেছেন। রাজুর অভিযোগ, শিল্পপতি লায়ন ফেরদৌস আলম ফিরোজ প্রভাব খাটিয়ে তার মালিকানাধীন ২২ শতাংশ জমিতে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ করে দোকান হিসেবে ভাড়া দিয়েছেন। বিষয়টিকে তিনি সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক দাবি করেছেন। প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে তিনি এসিল্যান্ডের কাছে অভিযোগ করতে বাধ্য হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ফেরদৌস আলম ফিরোজ এলাকার একজন শিল্পপতি ও বিত্তশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও মাত্র ২২ শতাংশ জমি দখলের ঘটনাটি তাদের অবাক করেছে। তাদের মতে, দখলকৃত জমির প্রকৃত মূল্য পরিশোধ করে সমঝোতায় আসাই তার জন্য মঙ্গলজনক হবে। অভিযোগকারী রাজু আহম্মেদ ভুইয়া বলেন, আমার ২২ শতাংশ পৈত্রিক সম্পত্তি তিনি জোর করে দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। প্রতিকার চেয়ে এসিল্যান্ড মহোদয়ের কাছে অভিযোগ করেছি। অভিযোগের বিষয়ে লায়ন ফেরদৌস আলম ফিরোজের সঙ্গে সরেজমিন ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাগবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. কামরুজ্জামান জানান, এসিল্যান্ড অফিস থেকে অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সরেজমিন তদন্ত করেছি। খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন। বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নয়। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইনের পাশে বৃদ্ধার লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইনের পাশে বৃদ্ধার লাশ উদ্ধার এলাকায় শোকের ছায়া। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রেল লাইনের পাশ থেকে শ্যামলী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইনের পাশে স্থানীয়দের নজরে এলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে রেল লাইনের পাশে এক বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শ্যামলী বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। গত সোমবার সকালেই তিনি ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। মঙ্গলবার দিনের কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশ শনাক্ত করতে থানায় যান শ্যামলী বেগমের ছোট ভাই রাজু আহমেদ রাজ্জাক। তিনি জানান, তার বোনের তিন মেয়ের মধ্যে দুইজনই প্রতিবন্ধী এবং অসহায় অবস্থায় তারা-ও ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। “বোনটি প্রতিদিনই ভোরে বের হতো। আজ এভাবে তাকে পাওয়া যাবে—কখনো ভাবিনি,” বলেন তিনি। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, “মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে মানবিক সংকটে থাকা পরিবারটিকে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, প্রতিবন্ধী দুই মেয়েসহ পরিবারের সদস্যরা বর্তমানে চরম অসহায় পরিস্থিতিতে রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে শ্যামলী বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্যামলী বেগম উপজেলা সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ার ঠান্ডু সওদাগরের মেয়ে। শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত সোমবার শ্যামলী বেগম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বুধবার দুপুরে ধেরুয়া রেল লাইনের পাশে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে শ্যামলী বেগমের ছোট ভাই রাজু আহমেদ রাজ্জাক থানায় গিয়ে বোনের লাশ শনাক্ত করেন। রাজু আহমেদ রাজ্জাক জানান, তার বোনের তিন মেয়ের মধ্যে দুইজনই প্রতিবন্ধী। তারাও ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। মঙ্গলবার দিনের কোন এক সময় শ্যামলী বেগমের মৃত্যু হয় বলে পুলিশ ধারনা করছেন। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানিয়েছেন লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

শেখ হাসিনার ফাঁসির রায়ে পীর গঞ্জ আনন্দ মিছিল

চব্বিশের গনঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এ রায়ের খবরে ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল । সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পূর্ব চৌরাস্তা থেকে  পশ্চিম চৌরাস্তা  নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। এখন শুধু বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রশিদ  ,স্বেচ্ছাসেবক দল , সাধারণ সম্পাদক মোঃ হাসানুল আল, বান্না উপজেলা  জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সভাপতি নুর আলম সিদ্দিক  কনক, উপজেলা  জাতীয়তাবাদী যুবদল  যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা , উপজেলা জিয়া সাইবার ফোর্স, আহবায়ক,  বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ঠাকুর গাঁও জেলা, ও পীর গঞ্জ, সভাপতি  ও  উপজেলা প্রেস ক্লাব, সহ সভাপতি, মোঃ মাহফুজুর রহমান  , সাবেক পীরগঞ্জ  সরকারি কলেজ ছাত্রদল  সভাপতি  ও উপজেলা  জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব মোঃ শরীফ, সাবেক উপজেলা  ছাত্রদল আহবায়ক মোঃ  মেজবাউল পারভেজ সূর্য, সহ আরও অনেকে ও প্রমুখ 

টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

নাদিম তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো. শরীফ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। ঘাটাইল প্রতিনিধি সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ঘাটাইল থানা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর দুটি টহল গাড়ির ফৌর্স অফিসার কর্তৃক বলাৎকারকারী শিক্ষককে মধুপুর থেকে আটক করে ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। এই বিষয়ে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শরীফ হোসেন উপজেলার বাইচাইল গ্রামের দাওয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি পার্শ্ববর্তী মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের আমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসার শিক্ষক শরীফ হোসেন গত রাতে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী সোয়াইদ আল হাসান (০৯)-কে বলাৎকার করেছেন বলে স্বীকার করেছেন। তিনি আরও স্বীকার করেছেন যে, তিনি ইতিপূর্বেও ওই মাদ্রাসার অন্যান্য ছাত্রকে বলাৎকার করেছেন এবং গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থাতেও একই ধরনের অপরাধ করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের পিতা একটি লিখিত এজাহার দায়ের করেছেন এবং এ বিষয়ে পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি

১৬ নভেম্বর, ২০২৫ স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর প্রতিনিধি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় শনিবার (১৫ নভেম্বর) একটি পরিপত্র জারি করেছে। ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে পরিপত্রটি জারি হয়। পরিপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং ১৬৭৫৭/২০১৫ মামলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ৮ সেপ্টেম্বর যে পরিপত্রের মাধ্যমে এডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল, তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব ইউএনও বা ডিসি পালন করবেন।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

টাঙ্গাইলের কালিহাতীতে শিল্পপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নভেম্বর ১৯, ২০২৫