All locations

টাঙ্গাইলের (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে ভাসানী মেলা ২০২৫ অনুষ্ঠানে সাংবাদিক প্রবেশে বাধা দিলেন আনসার সদস্যরা

সাজিদ পিয়াল: মাভাবিপ্রবির ভাসানী মেলা ২০২৫-এ সাংবাদিক প্রবেশে বাধা দিলেন আনসার সদস্যরা টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চলমান ভাসানী মেলা ২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়েছে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ভাসানী মেলা ২০২৫ অনুষ্ঠানটি সংবাদ সংগ্রহের জন্য (মুক্তধ্বনি) মাল্টিমিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার (সাজিদ পিয়াল) এবং স্টাফ রিপোর্টার (নাদিম তালুকদার) সংবাদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বাইক নিয়ে প্রবেশ মুখে কর্তব্যরত আনসার সদস্যদের বিনয়ের সাথে অনুরোধ করা হলে তারা কোনভাবে প্রবেশ করতে দেয়নি একপর্যায়ে পত্রিকার আইডি কার্ড দেখালে পরবর্তীতে তারা বলেন আপনারা সংবাদ সংগ্রহ করবেন ভালো কথা সাংবাদিক টাংবাদিক যেই হোন রাস্তায় গাড়ি রেখে যান গেটের কাছে রাখা যাবে না। আর না হলে পরিচিত কেউ থাকলে তাদের নিয়ে আসেন,, একপর্যায়ে আমরা তাদের বললাম আমরা তো সংবাদ সংগ্রহ করতে আসছি এখন যদি রাস্তায় বাইক রেখে যাই তাহলে বাইক চুরি হয়ে যেতে পারে আমরা তাহলে বাইকটি গেটের সাথে রাখি কিন্তু তারা আমাদের সাথে খুব বাজে ব্যবহার করে একপর্যায়ে আমরা তাদের সাথে তর্কে লিপ্ত হই এবং পরবর্তী ওই আনসার সদস্য বৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের উপর ছেড়ে দেন তার নির্দেশ মতেই নাকি এরকম হয়েছে মিডিয়াকর্মী হোক গণমাধ্যম কর্মী হোক কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।,কর্তব্যরত আনসার সদস্যরা তাঁদের প্রবেশে বাধা দেন। “আমরা প্রেস কার্ড দেখিয়েও ভিতরে ঢুকতে পারিনি। কর্তব্যরত আনসাররা বলেন, অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।” অন্যদিকে, মেলা আয়োজক কমিটির এক সদস্য জানান, নিরাপত্তাজনিত কারণে প্রবেশে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। তবে সাংবাদিকদের বাধা দেওয়ার বিষয়টি “দুঃখজনক” বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সাজিদ পিয়াল: টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজে নবীনবরণ উৎসব অনুষ্ঠিত। টাঙ্গাইল সদরের ১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে সকাল থেকেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে বা এমএম আলী কলেজে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন শেষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতিনাট্যের মাধ্যমে উদ্বোধন হয় নবীনবরণ অনুষ্ঠান। পরে কলেজের অধ্যক্ষ (অধ্যক্ষের নাম, জানা থাকলে) নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র ভালো ফল অর্জন নয়, বরং একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সভাপতি, সহকারী অধ্যাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা। সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং কলেজের ঐতিহ্য, নিয়মনীতি ও কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করে। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, সহনশীলতা ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলার আহ্বানও জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় দর্শকসারি মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণ ফিরে আসে। অনুষ্ঠান শেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশু নিহত

মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশু নিহত টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে মধুপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের আউনিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুরগামী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হলে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশুকে গুরুতর অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার সময় মায়ের কোল থেকে পানিতে ডুবে বোরহান (২) নামের শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন শিশুসহ আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর সড়কের মধুপুর উপজেলার নেকীবাড়ী এলাকাতে এমন ঘটনা ঘটে। মধুপুর থানার ওসি জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৫, ২০২৫ 0
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন

রাজধানীর সোহরায়োর্দী উদ্যানে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। বৃহস্পতিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। আয়োজন করেছে খতমে নবুয়ত সুরক্ষা পরিষদ। বক্তারা ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি—কাদিয়ানিরা নিজেদের মুসলিম পরিচয়ে পাসপোর্টসহ বিভিন্ন নথিতে যে ‘মুসলিম’ স্ট্যাটাস ব্যবহার করে, তা অবিলম্বে বাতিল করতে হবে। ভারত, পাকিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ থেকে আলেম, উলামা ও ইসলামিক স্কলাররা সম্মেলনে যোগ দিয়েছেন। সভাপতিত্ব করছেন বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলনের আমির মাওলানা আব্দুল হাসমত। সম্মেলনে অংশ নেওয়া আলেমরা বলেন, কাদিয়ানিরা ‘নবুয়ত সমাপ্তি’–সংক্রান্ত ইসলামী আকিদার বিরোধিতা করে এবং নিজেদের আলাদা বিশ্বাস অনুসরণ করে। তাই বাংলাদেশে তারা অনায়াসে থাকতে পারলেও মুসলিম পরিচয়ে থাকার অধিকার নেই বলে বক্তারা মত দেন। সোহরায়োর্দী উদ্যান ঘিরে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনতার ঢল নেমেছে। অংশগ্রহণকারীরা জানান, সরকার যেন জনমতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত দাবিটি পূরণ করে। সম্মেলনের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা ফুলতলা রহমান, মুফতি আবুল কাসেমসহ আন্তর্জাতিক অতিথিরা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে মানুষের ভিড় আরও বাড়ছে। আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলন শেষ, ভরদুপুরেও ছিল উপচে পড়া ভিড়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে নবুওয়ত মহাসম্মেলন কয়েক ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া সম্মেলনটিতে লাখো মানুষের অংশগ্রহণে পুরো উদ্যানে জনসমুদ্রের মতো দৃশ্য তৈরি হয়। ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে মানুষের ঢল নেমে আসে, যা সমাবেশ শেষ হওয়া পর্যন্ত ভরদুপুরেও অব্যাহত ছিল। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক অংশগ্রহণ ছিল। আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে সব আয়োজন সম্পন্ন হয়েছে। সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও খতমে নবুওয়তের আকিদা রক্ষার দাবিই ছিল প্রধান বিষয়। দিনব্যাপী বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা বক্তৃতায় এই দাবি পুনর্ব্যক্ত করেন। বিদেশি অতিথিদের মধ্যে ভারতের দারুল উলুম দেওবন্দ, পাকিস্তানের বিন্নুরি টাউন, জমিয়তে উলামায়ে ইসলাম, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ থেকে শীর্ষ আলেমরা বক্তব্য দেন এবং সম্মেলনকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন। সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আবদুল হামিদ মধুপুর পীর। দোয়া ও শান্তির আহ্বানের মধ্য দিয়ে মহাসম্মেলন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। আয়োজক কমিটি জানিয়েছে—লাখো মানুষের উপস্থিতি, শৃঙ্খলাবদ্ধ আয়োজন এবং বৈশ্বিক আলেমসমাজের অংশগ্রহণ এ সম্মেলনকে একটি স্মরণীয় ঐতিহাসিক অনুষ্টানে পরিণত করেছে।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৮জন আহত হয়েছে।   শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাঞ্চারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা মো.আরাফাত (২৫), মো.আশ্রাফ (১৮) মো.সিয়াম (২১), মো.ইমন (২০), মো.সাকিব (২০), মুন্না (১৮), মো.রাহাত (১৮), আরমান (২৩, সোহাগ (৩০) নুরউদ্দিন (৩৩) ও রামপুর ইউনিয়নের বাসিন্দা জিহাদ (২৬), নভেল (২১), শাওন (২২), রাশেদ (২৭)।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্চারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক স্বরণে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে স্থানীয় বাঞ্চারাম স্পোর্টস সোসাইটি। এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করে পাশের মুছাপুর ইউনিয়নের মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ। খেলার শুরুতেই মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘের সমর্থকরা খেলার রেফারি রাশেদকে বিতর্কিত দাবি করে প্রত্যাহারের অনুরোধ করেন। খেলার একপর্যায়ে মাঠে একটি থ্রো ফাউল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ওই সময় দর্শক সারি থেকে মদিনা বাজার উদীয়মান সংঘ টিমের একজন সমর্থক মাঠে নেমে প্রতিবাদ করলে রেফারি রাশেদ তাকে চড় মারেন। এনিয়ে রামপুর ইউনিয়নের অল স্টার টিম ও মুছাপুর ইউনিয়নের মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘের লোকজনের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষে জড়িতে পড়ে। এতে মুছাপুরের ১০জন ও রামপুর ইউনিয়নের ৮জন আহত হয়। আহতদের মধ্যে ২জন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪জন ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই ইউনিয়নের লোকজনই পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।     কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম আরও বলেন, বিষয়টি শুনেছি, ফুটবল খেলা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
অগ্রহায়ণ মাসের শুরুতেই ‘আদি নববর্ষ’ উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

অগ্রহায়ণ মাসের শুরুতেই ‘আদি নববর্ষ’ উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গত শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নববর্ষের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, প্রায় প্রাচীনকাল থেকেই এ অঞ্চলে নববর্ষের উৎসব উদ্‌যাপিত হতো। নববর্ষের আদি অনুষ্ঠান হিসেবে ‘আমানি’ উৎসব বা ‘নবান্ন’ উৎসবের কথা বলেছেন ঐতিহাসিকেরা, যা পয়লা অগ্রহায়ণে অনুষ্ঠিত হতো। এটি ছিল মূলত কৃষকের উৎসব। সম্রাট আকবরের সময় থেকে খাজনা আদায়ের সুবিধার্থে ‘বৈশাখ’ মাসকে বাংলা বছরের প্রথম মাস হিসেবে প্রচলন করা হয়। কিন্তু বৈশাখকে বছর শুরুর মাস আর পয়লা বৈশাখকে বছরের প্রথম দিন হিসেবে বাংলার মানুষ উদ্‌যাপন করেনি বলে দাবি করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের রূপ পায় বলেও জানান তিনি। মুসাদ্দিক বলেন, ‘বর্তমান প্রজন্ম আজ ভুলতে বসেছে, এককালে পয়লা অগ্রহায়ণই ছিল এ অঞ্চলের মানুষের নববর্ষ। প্রজন্মকে সেই ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য আমরা নবান্ন উৎসবকে আদি নববর্ষ উৎসব নামে উদ্‌যাপন করার উদ্যোগ নিয়েছি।’

নাদিম তালুকদার নভেম্বর ১৫, ২০২৫ 0
সাতক্ষীরা শ্যামনগরে সুশীলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোস্তফা মাসুদ: উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন ধারণাকে এগিয়ে নিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সুশীলনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। জলবায়ু সহনশীল জীবিকায়ন নিশ্চিত করি, টেকসই উন্নয়নে অবদান রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং পরিবেশ সচেতন মানুষজন। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের বরণ করতে শাপলা ফুল প্রদান, মোমবাতি প্রজ্বালন এবং ফুল ছিটিয়ে টাইগার পয়েন্টের হলরুমে উৎসবের আবহ সৃষ্টি করা হয়। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু,সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমান,কোষাধ্যক্ষ এ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম,নকশি কাঁথার পরিচালক চন্ডিকা ব্যানার্জি,দেশ টিভির প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন,উপ-পরিচালক মনিরুজ্জামান,চ্যানেল ২৪ টিভির প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, সুশীলনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শিক্ষিকা কণিকা রাণী সরকার,সদস্য সেলিনা সাঈদ এবং টাইগার পয়েন্টের পরিচালক আব্দুল হামিদসহ অনেকে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উপকূলীয় মানুষের জীবন যাত্রাকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদী ভাঙন সহ নানা দুর্যোগে স্থায়ী জীবিকায়ন হুমকির মুখে। এ পরিস্থিতিতে সুশীলনের মতো সমাজকেন্দ্রিক সংগঠন গুলো শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বাস্তবভিত্তিক সহায়তা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানুষের আর্থ সামাজিক অবস্থানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগ, জলবায়ু সহনশীল কৃষি, নারী নেতৃত্ব, যুব উন্নয়ন, সামাজিক দায়িত্বশীলতা ও উপকূলীয় অঞ্চল রক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আরও বলেন, উপকূলকে বাঁচাতে চাই জনগণ, সরকার ও এনজিও খাতের সম্মিলিত উদ্যোগ। সুশীলনের দীর্ঘ ৩৪ বছরের পথচলা এই লক্ষ্যকে সামনে রেখে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান এবং কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুশীলনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিশু সুরক্ষা, দুর্যোগ প্রস্তুতি ও জীবিকায়ন উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। ভবিষ্যতেও জলবায়ু সহনশীল জীবিকায়ন নিশ্চিত করে টেকসই উন্নয়নে আরও বড় অবদান রাখতে চায় সুশীলন।

মোস্তফা মাসুদ নভেম্বর ১৫, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জে বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন — সবুজ অর্থনীতি ও ন্যায্য রূপান্তরের দাবিতে তরুণদের জোরালো সমাবেশ

মোস্তফা মাসুদ: বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায়বিচারভিত্তিক পদক্ষেপের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে পালিত হলো ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক–২০২৫, সাতক্ষীরা কালিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে জনকল্যাণ সংস্থার আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বজুড়ে যখন ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ–৩০ চলছে, ঠিক সেই মুহূর্তে কালিগঞ্জে তরুণ জলবায়ু কর্মীদের এই সমাবেশ বৈশ্বিক আন্দোলনের সঙ্গে নতুন মাত্রা যোগ করে।সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, যুব সংগঠন ও পরিবেশবাদী তরুণরা অংশ নেন। রঙিন ফেস্টুন,ব্যানার ও প্ল্যাকার্ডে জলবায়ু ন্যায়বিচারের দাবি এবং জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের বার্তা তুলে ধরা হয়। তরুণদের দৃপ্ত ঘোষণা: “সবুজ অর্থনীতি হতে হবে তরুণবান্ধব” সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তরুণ জলবায়ু কর্মী মো. মারুফ হাসান বলেন,“ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হলে পরিবেশবান্ধব কাজের সৃষ্টি, মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ, প্রযুক্তি স্থানান্তর এবং তরুণের নেতৃত্বাধীন সমাধানগুলোকে অগ্রাধিকার দিতে হবে। সবুজ অর্থনীতি অবশ্যই তরুণবান্ধব হতে হবে, যেখানে জলবায়ু অর্থায়ন সহজলভ্য থাকবে। টেকসই ভবিষ্যতের পথে কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। জলবায়ু ন্যায়বিচারের দাবিতে একশন এইডের সংহতি এ আন্দোলনে সংহতি জানিয়ে একশনএইড বাংলাদেশ-এর ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটি টিমের লিড মো. নাজমুল আহসান বলেন,“ কপ৩০-এর আগে যারা জলবায়ু ন্যায়বিচারের জন্য সোচ্চার হচ্ছে, আমরা তাদের সঙ্গে আছি। তরুণদের ন্যায্য রূপান্তরের দাবি যৌক্তিক,যা তাদের জীবন- জীবিকা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষার অধিকারকে সম্মান করে। প্রান্তিক পর্যায়ে যুব–নেতৃত্বাধীন সংগঠনগুলোকে শক্তিশালী করতে নিঃশর্ত আর্থিক সহায়তার দাবিতে আমরা তাদের কণ্ঠকে সমর্থন করি। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি সমাবেশে বক্তারা জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ সরিয়ে নবায়নযোগ্য শক্তিতে অর্থায়ন বৃদ্ধির দাবি জানান। তারা বলেন—“সবুজ, সমতাপূর্ণ, ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গঠনে এখনই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের কার্যকর উদ্যোগ নিতে হবে।”জলবায়ু আন্দোলনে তরুণদের এমন সক্রিয় ভূমিকা স্থানীয় পর্যায়ে নতুন আশা ও দৃষ্টান্ত সৃষ্টি করেছে—এমনটাই মনে করছেন আয়োজকেরা।

মোস্তফা মাসুদ নভেম্বর ১৫, ২০২৫ 0
সাতক্ষীরা কালিগঞ্জের চাম্পাফুলে অসহায় পরিবারের ওপর চিটার চক্রের নির্যাতন- কার্তিক চন্দ্র সরকারের মিথ্যা মামলায় নিঃস্ব এক নিরীহ পরিবার

মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের থালনা দক্ষিণপাড়ায় এক অসহায় পরিবারের ওপর চরম হয়রানি ও নিপীড়নের অভিযোগ উঠেছে।স্থানীয় এক চিটার ও মামলাবাজ চক্রের নেতৃত্বে চলছে এই অমানবিক নির্যাতন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন কুখ্যাত প্রতারক কার্তিক চন্দ্র সরকার—যিনি তার সহযোগীদের নিয়ে নিরীহ ও গরিব গাজী পরিবারকে বারবার মিথ্যা মামলা ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে বিপর্যস্ত করে তুলেছেন। থালনা দক্ষিণপাড়ার ইউসুফপুর গ্রামের আলী বাক্স গাজীর দুই ছেলে আকিম গাজী (৩৬) ও তকিম গাজী (৩৮) বহু বছর ধরে সরকারি পজিশন জমিতে একটি ছোট টিনের ঘর ও সিমেন্ট পাইপের ছাউনি দেওয়া ছাপড়া ঘরে বসবাস করে আসছেন। এই জায়গায় বসবাসের জন্য তারা এক সময় স্থানীয়দের পরামর্শে টাকা দিয়ে বসবাসের অনুমতি পান। কিন্তু পরবর্তীতে কার্তিক চন্দ্র সরকার পুনরায় অর্থ দাবি করলে গাজী পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। সেই থেকেই শুরু হয় একের পর এক মিথ্যা অভিযোগ, মামলা ও ষড়যন্ত্র। স্থানীয় সূত্রে জানা গেছে,“থালনা দক্ষিণপাড়া সর্বজনীন শ্মশান ঘাট ও শ্রীশ্রী তারকনাথ বাবার ধাম কমিটি”র নাম ব্যবহার করে কার্তিক চক্র বিভিন্ন সময় এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এমনকি প্রশাসনের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে পরিবারকে অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করারও চেষ্টা চালায়। সরজমিনে গেলে দেখা যায়, উচ্ছেদ হওয়া জায়গায় এখন শুধুই ধ্বংসস্তূপ। ভাঙা টিনের টুকরো, সিমেন্ট পাইপের ভাঙা অংশ আর কান্নায় ভেজা এক পরিবার—এই যেন প্রতারণার এক বাস্তব চিত্র।পরিবারের সদস্যরা বলেন, “আমরা কারও জায়গা দখল করিনি, বৈধভাবে এখানে ছিলাম। হঠাৎ একদিন উচ্ছেদের নামে আমাদের মাথার ওপরের ছাউনিটা পর্যন্ত ভেঙে দেওয়া হলো। এখন আমরা পথে বসে আছি।স্থানীয় বাসিন্দা মো. মনি, আজিজুর রহমান, জয়ন্ত কুমার ও নজরুল ইসলাম জানান “এই পরিবার শান্তিপ্রিয় ও পরিশ্রমী মানুষ। চিটার কার্তিক চন্দ্র সরকার ও তার দলবল টাকার লোভে পড়ে এই পরিবারটিকে উচ্ছেদ করিয়েছে। প্রশাসন যেন প্রকৃত সত্য যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করে। অভিযোগ রয়েছে, গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধির উপস্থিতিতে গাজী পরিবারকে উচ্ছেদ করা হয়। কিন্তু অভিযুক্তদের প্রভাব ও বিভ্রান্তিকর তথ্যের কারণে প্রকৃত সত্য যাচাই ছাড়াই অভিযানটি পরিচালিত হয়।স্থানীয়রা দাবি করেন,“চিটার কার্তিক চন্দ্র সরকার ও তার মামলাবাজ চক্রকে আইনের আওতায় আনা না হলে, তারা আরও নিরীহ পরিবারকে একইভাবে সর্বস্বান্ত করবে। এলাকাবাসী প্রশাসনের উচ্চপর্যায়ে তদন্ত ও অবিলম্বে চিটার কার্তিক চন্দ্র সরকারসহ তার সহযোগীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন। তারা বলেন,ন্যায়বিচার পেলে শুধু একটি পরিবারই নয়, পুরো এলাকা প্রতারক ও মামলাবাজদের হাত থেকে মুক্তি পাবে।এ বিষয়ে অসহায় দিনমজুর আকিম গাজী ও তকিম গাজী তারা বলেন" চাম্পাফুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও ইউপি সদস্য আবুল কালাম সহ একাধিক ব্যক্তি বিষয়টি জানেন এই চিটার কার্তিক চন্দ্র আমার কাছে এই পজিশনের সরকারি জায়গাটি বিক্রি করে টাকা নিয়ে তারপরে আবারো টাকার দাবি করেন। আমি দিতে অস্বীকার করাই ,আমার নামে মিথ্যা মামলা ও অভিযোগ দিতে থাকেন বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও জানেন। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়, ফলে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোস্তফা মাসুদ নভেম্বর ১৫, ২০২৫ 0
সুনামগঞ্জের বিন্নাকুলি লাউরেগর রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে মালেক বাহিনী

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে  বিন্নাকুলি  লাউড়েগর নির্মানাধীন নতুন রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে রাতের আধাঁরে প্রতিনিয়ত অবৈধ সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে বালু খেকোঁ মালেক বাহিনী। জানা যায় আনু মানিক ৫ কোটি টাকার উপরে ব্যায়ে ওয়াল্ড ব্যাংকের এডিপির অর্থায়নে নির্মিত হচ্ছে বিন্নাকুলি থেকে লাউড়েরগড় যাতায়াতের রাস্তা।  হাজার হাজার মানুষের চলাচলের সুবিধার্থে এই রাস্তার কাজ প্রায় শেষের দিকে। কিন্তু নদীর তীরে রাস্তাটি হওয়ায় বল্ক সাপোটিং সহ নির্মিত হচ্ছে এই রাস্তা। বর্তমানে রাস্তার পাশ হইতে বালু খেকোঁদের অবৈধ বালু উত্তোলনের ফলে ঠিকাদারী প্রতিষ্ঠান  রাস্তার পাশে বল্ক পিটিং করতে পারছেন না বলেও জানা যায়।  বিন্নাকুলি লাউড়েরগড় রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে মালেক বাহিনী,  এমনটি জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাধারণ মানুষেরা । শুধু তাই নয় কিছুদিন ধরে রাতের আধাঁরে অবৈধ  ভাবে পাড়কেটে বালু উত্তোলন করে ডালারপাড়ে কৃত্রিম নদী বানাচ্ছে জামাল বাহিনী এমন ঘটনার ধারাবাহিক সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসন, নৌপুলিশ, তাহিরপুর থানা পুলিশ কঠোর অবস্থানে অভিযান পরিচালনা  করেন।  যার ফলে বালু খেকোঁ জামাল বাহিনীর হাত থেকে যাদু কাটা ডালারপাড়ে বালু উত্তোলন বন্ধ করতে সক্ষম হন তাহিরপুর উপজেলা প্রশাসন। সপ্তাহ খানেক যেতে না যেতেই আবারও নতুন বালু চক্র ভূমিদস্যু মালেক বাহিনী এবার শুরু করেছে ডালারপাড় সংলঘ্ন বিন্নাকুলি লাউড়েগর যাতায়াতের নব নির্মিত চলমান রাস্তার পাশে যাদুকাটা নদীর তীর হতে সেভ মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন।  ‎মালেক বাহিনী ও তার সহযোগী মুন্তাজপুর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে আনোয়ার গংরা রাস্তার পাশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এসমস্ত বালু খেকোঁদের হাত থেকে নদীর তীরে রাস্তার পাশে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই দাবী সাধারন মানুষের। এ ব্যপারে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মেহেদী হাসান হৃদয়ের  কাছে জানতে চাইলে তিনি বলেন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিন্নাকুলি  লাউড়েরগড় রাস্তার পাশে যেই বালু উত্তোলের চেষ্টা করবে তাকেই আইনের আওতায় আনা হবে।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
রাজশাহী বাঘা-চারঘাট-৬ জামায়াতের এমপি প্রার্থী নাজমুল হকের ১৫০০শত মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত রাজশাহী চারঘাট-বাঘা-৬ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নামজুল হক এর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলাধীন চন্ডিপুর হাই স্কুল মাঠে মোটরসাইকেল শোডাউনের জমায়েত হয়। চারঘাট ও বাঘা উপজেলার শত শত মোটরসাইকেল জমায়েত হয়ে এক সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রায় ১৫শত মোটরসাইকের শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার সেক্রেটারি জনাব গোলাম মর্তুজা।আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ,চারঘাট -বাঘা আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক। বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলাম,বাঘা উপজেলা আমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা আমীর শিক্ষক আবুল কালাম আজাদ, বাঘা উপজেলা সেক্রেটারি মাস্টার ইউনুছ আলী, নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম,বাঘা পৌরসভার আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌরসভা আমীর অধ্যাপক মনিরুল আজম জিন্জু , শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ।  তথ্য সূত্রে পাওয়া , বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারঘাট-বাঘা-৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক এর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।মোটরসাইকেল শোভাযাত্রাটি বাঘা উপজেলা চন্ডিপুর হাইস্কুল মাঠ থেকে শুরু করে বাঘা বাজার, মনিগ্রাম বাজার,মীরগঞ্জ হয়ে চারঘাট বাজার, সরদা হয়ে শিশাতলা দিয়ে নন্দনগাছী বাজার,কালুহাটি, আড়ানী বাজার, তেঁতুলিয়া বাজার হয়ে বাঘার ঐতিহাসিক ঈদগাঁ ময়দানে এসে শেষ হয়  

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থা'র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত!

রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিভাগীয় সমাবেশ উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরীর এস.কে ফুড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে রাজশাহীর ৮ জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলার কমিটির সদস্যরা অংশ নেন। দুপুর ২টা পর্যন্ত চলা এই সমাবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সমাবেশ শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৩৬ জুলাই আহত মুক্তিযোদ্ধা সাংবাদিক সানোয়ার আরিফ, কালের কণ্ঠের আহত সাংবাদিক নাঈম হোসেন এবং সংবাদ চলমানের সাংবাদিক মতিউর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি রাজশাহীর ৮ জেলা, মহানগর এবং সকল উপজেলা কমিটির সদস্যদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্মাননা প্রদান করা হয় রাজশাহী বিভাগের সভাপতি মো. নুরে ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুকেও। বিভাগীয় দপ্তর সম্পাদক মো. সুরুজ আলী সম্মেলন সফল করার বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন। প্রধান অতিথি জাতীয় সংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি সবার হাতে সম্মাননা তুলে দেন। সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো. নুরে ইসলাম মিলন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীতি নির্ধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনজুর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. আবুল বাশার মজুমদার। প্রধান অতিথি মো. আলমগীর গনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানো মানুষ। অথচ তাদের ওপর অব্যাহত হামলা, মামলা, হুমকি ও হয়রানি গণতন্ত্রের জন্য গভীর হুমকি। তিনি বলেন, “সত্য বলা কখনোই অপরাধ হতে পারে না, বরং সেই সত্য রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।” তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জাতীয়ভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
সুনামগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষিকে অন্তর্ভুক্ত করার দাবীতে কৃষক সমাবেশ

বাংলাদেশের নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষিকে অন্তর্ভুক্ত করার দাবীতে সুনামগঞ্জের চিনাউড়ার আনারস বাগানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে চিনাউড়ার আনারস বাগানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।  হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুশাসনের জন্য নাগরিক জন্য নাগরিক - সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণবাবু দাস প্রমুখ। বক্তারা বলেন,দেশের অধিকাংশ ভুমি কৃষিজমি হওয়ায় বৃহদাকৃতির সোলার নির্ভর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা কঠিন হলেও কৃষি জমিতে সোলার নির্ভর বিদ্যুৎ ছোট ছোট বিদ্যুৎ প্লান্ট গড়ে তোলা অতি সম্ভাবনাময়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় বিজলি কৃষি অর্থাত কৃষি জমিতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা অন্তর্ভুক্ত করার দাবীতে উক্ত কৃষক সমাবেশে কৃষক, তরুণ এবং  পরিবেশ কর্মীরা অংশগ্রহন করেন। 

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
**মধুপুরে বাসচাপায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ১
মধুপুরে বাসচাপায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ১

মধুপুরে বাসচাপায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ১ সাজিদ পিয়াল: টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসের চাপায় দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান (১৬) নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরেকজন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, ঢাকা–ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ভাইঘাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাহিদ ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা সঙ্গী গুরুতর আহত হয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত জাহিদ গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ী গ্রামের জাকের হোসেনের ছেলে। পরিবার জানান, অসুস্থ বাবাকে দেখতে এসে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়। জাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে কয়েকশ মানুষ মহাসড়কে জড়িয়ে পড়ে। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে টাঙ্গাইল–জামালপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবীর বলেন, “নিহত জাহিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটিতে দ্রুতগতির যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল ও নজরদারির অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। একদিনের ব্যবধানে দ্বিতীয় মৃত্যুর ঘটনায় এলাকাবাসী অধিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৫, ২০২৫ 0
কাদিয়ানী পণ্য বর্জন ফরজ: জাতীয় খতিব আব্দুল মালেকের প্রকাশ্য ফতোয়া

জাতীয় খতিব আব্দুল মালেক সম্প্রতি প্রকাশ্যভাবে ঘোষণা করেছেন, কাদিয়ানী পণ্য যেমন আরেফেল ও প্রাণসহ বিভিন্ন নামে বাজারে থাকা পণ্যগুলো বর্জন করা, পরিত্যাগ করা এবং এগুলো থেকে দূরে থাকা মুসলিমদের জন্য ফরজ। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ঈমানী বিষয়, এবং মুসলিমদের করণীয় হলো নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় রক্ষা করা। আবদুল মালেক বলেন, কাদিয়ানীরা ইসলামের কোনো গন্ডির মধ্যে পড়ে না, তাই তাদের পণ্য বা মতবাদকে মাযহাবের এখতেলাফ বা ফেরকার মধ্যে রাখা যায় না। তিনি সাংবাদিক, প্রশাসন এবং ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা কাদিয়ানীদের পণ্য প্রচার বা বাজারজাতের সঙ্গে যুক্ত না হয়ে আমানতদারীর সাথে এ বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করবে। তিনি আরও বলেন, মুসলিমদের অবশ্যই সচেতন থাকতে হবে, কোনো ধরনের প্রতারণা বা ধোঁকার শিকার না হতে হবে, এবং কাদিয়ানীদের পণ্য থেকে দূরে থাকার মাধ্যমে নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় রক্ষা করতে হবে। নির্দেশনা: মুসলিমরা কাদিয়ানী পণ্য বর্জন করবে। প্রশাসন ও সাংবাদিকরা সচেতনভাবে এ বিষয়টি উপস্থাপন করবে। ব্যবসায়ীরা কাদিয়ানীদের পণ্য বাজারজাত বা উৎপাদন এড়াবে। এটি মুসলিম উম্মাহর জন্য একটি স্পষ্ট ঈমানী দায়িত্ব এবং আব্দুল মালেকের কথায় এটি গুরুত্বসহকারে পালন করার আহ্বান জানানো হয়েছে।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
বাংলাদেশে সোহরাওয়ার্দী গ্রাউন্ডে মাওলানা ফজলুর রহমানের শক্তিশালী ভাষণ

ঢাকা, বাংলাদেশ – ফেডারেশন অফ খতমে নবুয়ত কাউন্সিলের আমন্ত্রণে বাংলাদেশে আসা মাওলানা ফজলুর রহমান সম্প্রতি সোহরাওয়ার্দী গ্রাউন্ডে এক জনসভায় অংশগ্রহণ করেছেন। সভায় তিনি মুসলিম উম্মাহর ঐক্য ও খতমে নবুয়তের অটল বিশ্বাসের উপর গুরুত্বারোপ করেন। মাওলানা ফজলুর রহমান বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসতে পারবেন না। যারা নবুতার দাবি করবে, তারা ইসলামের সীমার বাইরে বিবেচিত হবেন।” তিনি বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে বলেন, এই সভায় অংশগ্রহণ করে তারা একতা ও ঐক্য দেখিয়েছেন। তিনি আরও বলেন, “খতমে নবুয়ত আন্দোলনের লক্ষ্য হলো সহিংসতা নয়, বরং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও নেতৃত্বের ঐক্য প্রতিষ্ঠা করা।” ফজলুর রহমান পাকিস্তান থেকে আগত বিশিষ্ট উলামাদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুসলিম উম্মাহর মধ্যে ভাইত্ব ও সুসম্পর্ককে শক্তিশালী করার বার্তা দেন। সভায় মাওলানা ফজলুর রহমান এবং অন্যান্য উলামারা দুই দেশের মুসলমানদের মধ্যে সৌহার্দ্য ও আন্তঃসম্পর্ক বৃদ্ধির প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা এক উম্মাহ, এক জামাত। আমাদের সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হবে।” সংক্ষিপ্ত নির্দেশনা: মুসলিম উম্মাহর ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব। খতমে নবুয়তের অটল বিশ্বাস ও তার সুরক্ষা। দুই দেশের মুসলমানদের মধ্যে ভাইত্ব ও সুসম্পর্ক প্রতিষ্ঠা।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে কাউকে ক্ষমতায় পাঠানো হবে না: আব্বাসীর হুঁশিয়ারি

ঢাকার এক অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে খতমে নবুয়ত আন্দোলনের নেতা আব্বাসী কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি দাবি করেন, “বিএনপি হোক, জামায়াত হোক—যে রাজনৈতিক দল রাষ্ট্রীয়ভাবে কুখ্যাত কাফের কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে, শুধুমাত্র তাকেই আমরা নির্বাচিত করে ক্ষমতায় পাঠাবো।” আব্বাসী বলেন, খতমে নবুয়তের আকিদা ইসলামের মূল বিশ্বাস। রাসূলুল্লাহ (সা.)-এর পরে কেউ নবুয়ত দাবি করলে সে ইসলামের বাইরে এবং যারা তাকে কাফের বলবে না, তারাও কাফের—এ কথা তিনি স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো সেকুলার রাজনীতির অজুহাতে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চায় না। তার বক্তব্যে প্রশ্ন ছিল, “গণতান্ত্রিক রাষ্ট্র কি শুধু অমুসলিমদের অধিকার রক্ষার জন্য? দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মৌলিক দাবি আদায় না হলে সেই সংবিধান মানার মতো কিছু থাকে না।” আব্বাসী আরও বলেন, বর্তমান সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে কাদিয়ানীদের নতুন নতুন কেন্দ্র গড়ে উঠেছে এবং নিরাপত্তা বাহিনী দিয়ে তাদের পাহারা দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “যদি তারা সংখ্যালঘু হয়, তবে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায়?” কাদিয়ানীদের তিনি “ইহুদিদের চেয়েও নিকৃষ্ট কাফের” ও “জিন্দিক” আখ্যা দিয়ে বলেন, শরীয়তের আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তবে বাংলাদেশ যেহেতু সেকুলার রাষ্ট্র, তাই দাবি মাত্র একটি—রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “ইসলামী রাজনীতির দোহাই দেন, কিন্তু কেন আপনারা কর্মসূচিতে বলেন না যে সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন? পশ্চিমারা রাগ করবে বলে কি ভয়? ভারতের বা যুক্তরাষ্ট্রের তাবেদারী করে কেউ টিকতে পারবে না।” অবশেষে তিনি ঘোষণা দেন, “এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে—এই দাবি আদায় হবেই।” সভা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণায় পাকিস্তানি আলেমদের জোর দাবি

ঢাকার ঐতিহাসিক সমাবেশে পাকিস্তানের খ্যাতনামা আলেমরা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে একক অবস্থান তুলে ধরেছেন। বক্তারা বলেন, “আমরা ভূগোলভিত্তিকভাবে আলাদা হলেও আমাদের কালেমার বন্ধন একই। পাকিস্তানে যেমন ব্রিটিশদের বিতাড়িত করে কাদিয়ানীদের মোকাবিলা করা হয়েছে, তেমনি বাংলাদেশও এই ফিতনা থেকে রক্ষা পাবে—ইনশাআল্লাহ।” পাকিস্তানি আলেমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সংগ্রাম শুধু সমাবেশে বসে বক্তৃতা দেওয়ার নয়, বরং সময় এসেছে এসব আলেমকে বাংলাদেশের সংসদে বসে খতমে নবুয়তের মামলা লড়ার মতো শক্তিশালী অবস্থান তৈরি করার। তারা ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, “মুফতি মাহমুদ, গুলাম গোস হাজদারভী, আল্লামা আজম তারিক—এরা সংসদে বসে নবুয়ত-সংক্রান্ত ফিতনার বিরুদ্ধে লড়াই করেছেন। আজ সেই দায়িত্ব বয়ে নিচ্ছেন মওলানা ফজলুর রহমান। বাংলাদেশেও এমন নেতৃত্ব দরকার।” বক্তারা ঘোষণা করেন, “আজ আপনারা মাঠে আছেন, কাল ইনশাআল্লাহ সংসদেও থাকবেন। খতমে নবুয়তের নিরাপত্তা পাহারা আপনাদের হাতেই হবে।” তারা আরও স্পষ্ট করে বলেন, “খতমে নবুয়ত মানে শুধু এ বিশ্বাস নয় যে হুজুর (সা.) শেষ নবী। বরং এর অর্থ হলো—তার পরে কেউ নবুয়ত দাবি করলে সে মিথ্যাবাদী, কাজ্জাব, দাজ্জাল, কাফের এবং মুরতাদ। আর যে তাকে মানে সেও কাফের, সেও মুরতাদ।” পাকিস্তানের জাকির আলেমরা অঙ্গীকার করেন, “খতমে নবুয়তের আকিদা রক্ষায় আমাদের মাথা কেটে গেলেও আমরা পিছু হটবো না। জামীতে উলেমায়ে ইসলাম পাকিস্তান এই লড়াই চালিয়ে যাবে কেয়ামত পর্যন্ত।” সমাবেশ জুড়ে বক্তাদের কথায় ছিল দৃঢ় প্রতিশ্রুতি এবং মুসলিম উম্মাহকে এক আকিদার পতাকায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৫, ২০২৫ 0
টাঙ্গাইলের সখীপুরে লাবীব গ্রুপের চেয়ারম্যানের একসঙ্গে ৩০০ মসজিদে ৭৫ লক্ষ টাকা অনুদান

টাঙ্গাইলের সখীপুরে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে একসঙ্গে উপজেলার ৩০০ টি মসজিদে ৭৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ শনিবার(১৫ নভেম্বর) বিকেলে সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ মাঠে এসব মসজিদের আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। অনুষ্ঠানে বক্তব্যদানকালে সালাউদ্দিন আলমগীর জানান, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি। সখীপুর আমার জন্মভূমি, এই মাটির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা জন্মগত। তাই সমাজের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু করার সুযোগ পেলে আমি তা নিজের সৌভাগ্য মনে করি। এসময় তিনি আরো জানান, আমার এ অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারের জন্য নয়। এটি সম্পূর্ণ মানবিক, ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে করা একটি প্রচেষ্টা। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতেই আমি এই পথ চলা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, গরিব-দুঃখী মানুষের সাহায্যসহ যে কোনো কল্যাণমূলক কাজে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

নাদিম তালুকদার নভেম্বর ১৫, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
টাঙ্গাইলের (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে ভাসানী মেলা ২০২৫ অনুষ্ঠানে সাংবাদিক প্রবেশে বাধা দিলেন আনসার সদস্যরা

সাজিদ পিয়াল: মাভাবিপ্রবির ভাসানী মেলা ২০২৫-এ সাংবাদিক প্রবেশে বাধা দিলেন আনসার সদস্যরা টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চলমান ভাসানী মেলা ২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়েছে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ভাসানী মেলা ২০২৫ অনুষ্ঠানটি সংবাদ সংগ্রহের জন্য (মুক্তধ্বনি) মাল্টিমিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার (সাজিদ পিয়াল) এবং স্টাফ রিপোর্টার (নাদিম তালুকদার) সংবাদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বাইক নিয়ে প্রবেশ মুখে কর্তব্যরত আনসার সদস্যদের বিনয়ের সাথে অনুরোধ করা হলে তারা কোনভাবে প্রবেশ করতে দেয়নি একপর্যায়ে পত্রিকার আইডি কার্ড দেখালে পরবর্তীতে তারা বলেন আপনারা সংবাদ সংগ্রহ করবেন ভালো কথা সাংবাদিক টাংবাদিক যেই হোন রাস্তায় গাড়ি রেখে যান গেটের কাছে রাখা যাবে না। আর না হলে পরিচিত কেউ থাকলে তাদের নিয়ে আসেন,, একপর্যায়ে আমরা তাদের বললাম আমরা তো সংবাদ সংগ্রহ করতে আসছি এখন যদি রাস্তায় বাইক রেখে যাই তাহলে বাইক চুরি হয়ে যেতে পারে আমরা তাহলে বাইকটি গেটের সাথে রাখি কিন্তু তারা আমাদের সাথে খুব বাজে ব্যবহার করে একপর্যায়ে আমরা তাদের সাথে তর্কে লিপ্ত হই এবং পরবর্তী ওই আনসার সদস্য বৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের উপর ছেড়ে দেন তার নির্দেশ মতেই নাকি এরকম হয়েছে মিডিয়াকর্মী হোক গণমাধ্যম কর্মী হোক কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।,কর্তব্যরত আনসার সদস্যরা তাঁদের প্রবেশে বাধা দেন। “আমরা প্রেস কার্ড দেখিয়েও ভিতরে ঢুকতে পারিনি। কর্তব্যরত আনসাররা বলেন, অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।” অন্যদিকে, মেলা আয়োজক কমিটির এক সদস্য জানান, নিরাপত্তাজনিত কারণে প্রবেশে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। তবে সাংবাদিকদের বাধা দেওয়ার বিষয়টি “দুঃখজনক” বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সাজিদ পিয়াল: টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজে নবীনবরণ উৎসব অনুষ্ঠিত। টাঙ্গাইল সদরের ১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে সকাল থেকেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে বা এমএম আলী কলেজে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন শেষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতিনাট্যের মাধ্যমে উদ্বোধন হয় নবীনবরণ অনুষ্ঠান। পরে কলেজের অধ্যক্ষ (অধ্যক্ষের নাম, জানা থাকলে) নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র ভালো ফল অর্জন নয়, বরং একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সভাপতি, সহকারী অধ্যাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা। সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং কলেজের ঐতিহ্য, নিয়মনীতি ও কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করে। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, সহনশীলতা ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলার আহ্বানও জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্য ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় দর্শকসারি মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রাণ ফিরে আসে। অনুষ্ঠান শেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশু নিহত

মধুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশু নিহত টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে মধুপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের আউনিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুরগামী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হলে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশুকে গুরুতর অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার সময় মায়ের কোল থেকে পানিতে ডুবে বোরহান (২) নামের শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন শিশুসহ আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর সড়কের মধুপুর উপজেলার নেকীবাড়ী এলাকাতে এমন ঘটনা ঘটে। মধুপুর থানার ওসি জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন

রাজধানীর সোহরায়োর্দী উদ্যানে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। বৃহস্পতিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। আয়োজন করেছে খতমে নবুয়ত সুরক্ষা পরিষদ। বক্তারা ড. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি—কাদিয়ানিরা নিজেদের মুসলিম পরিচয়ে পাসপোর্টসহ বিভিন্ন নথিতে যে ‘মুসলিম’ স্ট্যাটাস ব্যবহার করে, তা অবিলম্বে বাতিল করতে হবে। ভারত, পাকিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ থেকে আলেম, উলামা ও ইসলামিক স্কলাররা সম্মেলনে যোগ দিয়েছেন। সভাপতিত্ব করছেন বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলনের আমির মাওলানা আব্দুল হাসমত। সম্মেলনে অংশ নেওয়া আলেমরা বলেন, কাদিয়ানিরা ‘নবুয়ত সমাপ্তি’–সংক্রান্ত ইসলামী আকিদার বিরোধিতা করে এবং নিজেদের আলাদা বিশ্বাস অনুসরণ করে। তাই বাংলাদেশে তারা অনায়াসে থাকতে পারলেও মুসলিম পরিচয়ে থাকার অধিকার নেই বলে বক্তারা মত দেন। সোহরায়োর্দী উদ্যান ঘিরে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনতার ঢল নেমেছে। অংশগ্রহণকারীরা জানান, সরকার যেন জনমতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত দাবিটি পূরণ করে। সম্মেলনের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা ফুলতলা রহমান, মুফতি আবুল কাসেমসহ আন্তর্জাতিক অতিথিরা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে মানুষের ভিড় আরও বাড়ছে। আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলন শেষ, ভরদুপুরেও ছিল উপচে পড়া ভিড়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে নবুওয়ত মহাসম্মেলন কয়েক ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া সম্মেলনটিতে লাখো মানুষের অংশগ্রহণে পুরো উদ্যানে জনসমুদ্রের মতো দৃশ্য তৈরি হয়। ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে মানুষের ঢল নেমে আসে, যা সমাবেশ শেষ হওয়া পর্যন্ত ভরদুপুরেও অব্যাহত ছিল। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক অংশগ্রহণ ছিল। আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে সব আয়োজন সম্পন্ন হয়েছে। সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও খতমে নবুওয়তের আকিদা রক্ষার দাবিই ছিল প্রধান বিষয়। দিনব্যাপী বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা বক্তৃতায় এই দাবি পুনর্ব্যক্ত করেন। বিদেশি অতিথিদের মধ্যে ভারতের দারুল উলুম দেওবন্দ, পাকিস্তানের বিন্নুরি টাউন, জমিয়তে উলামায়ে ইসলাম, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ থেকে শীর্ষ আলেমরা বক্তব্য দেন এবং সম্মেলনকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন। সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আবদুল হামিদ মধুপুর পীর। দোয়া ও শান্তির আহ্বানের মধ্য দিয়ে মহাসম্মেলন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। আয়োজক কমিটি জানিয়েছে—লাখো মানুষের উপস্থিতি, শৃঙ্খলাবদ্ধ আয়োজন এবং বৈশ্বিক আলেমসমাজের অংশগ্রহণ এ সম্মেলনকে একটি স্মরণীয় ঐতিহাসিক অনুষ্টানে পরিণত করেছে।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

টাঙ্গাইলের (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে ভাসানী মেলা ২০২৫ অনুষ্ঠানে সাংবাদিক প্রবেশে বাধা দিলেন আনসার সদস্যরা

নভেম্বর ১৫, ২০২৫