All locations

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন

টাঙ্গাইল জেলার মধ্যে বৃহৎ একটি উপজেলা হচ্ছে ঘাটাইল। বিভিন্ন দিক দিয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঘাটাইল থানা। এই থানা এলাকায় জনবসতি বেড়ে উঠায় অপরাধীদের বিচরণও বেড়েছে। ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আসার পরে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। কারণ, মাদকের বিরুদ্ধে এক রকম জিহাদ ঘোষণা করেছেন ঘাটাইল থানার ওসি।” দৈনিক ঢাকা প্রতিদিন” এর একান্ত সাক্ষাৎকারে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কঠোর ঘোষণা দিয়েছেন তিনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এলাকার যুবসমাজকে রক্ষায় মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি নীরব ঘাতক। আমি দায়িত্ব নিয়েছি এবং আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মাদক ও জুয়া মুক্ত ঘাটাইল থানা এলাকা গড়ে তোলা। ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এই সময় মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তারা হয় আত্মসমর্পণ করুক, নয়তো কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুক। আমার প্রশাসন মাদকের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর।” তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান-একযোগে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তিনি আরও জানান, খুব শিগগিরই থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান শুরু হবে। এই অভিযানে সাদা পোশাকে পুলিশ নজরদারি বাড়াবে এবং স্কুল-কলেজের আশেপাশে বিশেষ টহল দল মোতায়েন করা হবে, যাতে যুবসমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পায়। ওসির এই কঠোর অবস্থানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, ওসির উদ্যোগে এলাকা দ্রুতই মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে।

নাদিম তালুকদার নভেম্বর ১৫, ২০২৫ 0
লুৎফর রহমান মতিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ কালিহাতী উপজেলা বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিগত ৩ রা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষনা করে। এরই মধ্যে ১৩৩ টাঙ্গাইল -৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব লুৎফর রহমান মতিন। তিনি দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ও বহুবার রাজনৈতিক মামলায় জেল-জুলুমের শিকার হয়েছেন। এ আসনে একাধিক বিএনপির প্রার্থী ছিলেন তাদের মধ্যে একজন বাদে সবাই জনাব লুৎফর রহমান মতিনকে সমর্থন দিয়ে ও দলীয় আদেশ মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। মনোয়ন প্রত্যাশীদের মধ্যে উল্লেখ যোগ্য হলো: কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা জনাব শুকুর মাহমুদ, ডাক্তারস্ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় নেতা জনাব ডঃশাহ আলম তালুকদার, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব বেনজীর আহম্মেদ টিটো,, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জনাব মো: আব্দুল হালিম মিয়া, মালেশিয়া বিএনপির সভাপতি জনাব প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব মোজাম্মেল হক হিরু, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জনাব এ কে এম আবদুল আওয়াল। মনোনয়ন প্রত্যাশী দের মধ্যে শুধু মাত্র বিএনপির ঢাকা বিভাগীয় সহ - সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো ব্যতীত সকল প্রার্থীই লুৎফর রহমান মতিন কে সমর্থন দিয়েছেন। এ বিষয়ে জনাব বেনজীর আহমেদ টিটো বলেন দল এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেনি তিনি এখনো আশাবাদী তার দল তাকে মূল্যায়ন করবে এবং তিনি তার নেতা - কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নাদিম তালুকদার নভেম্বর ১৪, ২০২৫ 0
টাঙ্গাইল-৪ আসনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিনের গণসংযোগ

সাজিদ পিয়াল: টাঙ্গাইল-৪ আসনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিনের গণসংযোগ। ১৪ নভেম্বর ২০২৫ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব লুৎফর রহমান মতিন শুক্রবার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন। এ সময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।” তিনি আরও অভিযোগ করেন যে উন্নয়ন বঞ্চনা ও নানামুখী সংকটে কালিহাতীর মানুষ আজ চাপে রয়েছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিনই বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় চলছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৪, ২০২৫ 0
জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দল না করার সিদ্ধান্ত নিলেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী

জীবনে আর কোনো রাজনৈতিক দল করবেন না বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে উপস্থিত কর্মী-সমর্থক-অনুসারীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। লতিফ সিদ্দিকী বলেন, ‘জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব। ’ তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়াও পারেননি। আর একজনের নামই আমি বলতে চাই না। ’  এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা।

নাদিম তালুকদার নভেম্বর ১৪, ২০২৫ 0
শেখ হাসিনা সবার আগে ইউনূসকে চিনেছিল: বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি তে কাদের সিদ্দিকীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী সদ্য জামিন প্রাপ্ত আব্দুল লতিফ সিদ্দিকীকে সংবর্ধনার জন্য এক আয়োজন করা হয়। এ সংবর্ধনার অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন“ ডঃ ইউনুস কে প্রথম চিনেছিল শেখ হাসিনা " তিনি বক্তব্যে উল্লেখ করেন সারাদেশের রাজনীতি ও আইন শৃঙ্খলা একটি ভঙ্গুর অবস্থায় আছে । সারাদেশে যেভাবে আওয়ামীলীগের নেতা- কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তা কখনও দেশের রাজনীতি ও আইন -শৃঙ্খলা পরিস্থিতি কে স্বাভাবিক না করে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে তিনি মনে করেন। তিনি তার বক্তব্য আরো উল্লেখ করেন যখন সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রফেসর ডাঃ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলতেন তখন ইউনুস সাহেবের পাশে এক আমি (কাদের সিদ্দিকী) দাঁড়িয়েছি তার পক্ষে কথা বলেছি। তাই আমি বলবো, ডাঃইউনুস আমি আপনাকে বিশেষ ভাবে আহ্বান করছি সারাদেশের মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করুন আপনার প্রশাসন কে নির্বিচারে গ্রেফতার বন্ধ করতে বলুন।

নাদিম তালুকদার নভেম্বর ১৪, ২০২৫ 0
র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পৃথক দুই অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পৃথক দুই অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টাঙ্গাইল সদর ও মধুপুরে এসব অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, প্রথম অভিযানে টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার দৈনিক বাজার এলাকায় তল্লাশি চালিয়ে ১৯,৪৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় পলিথিন মজুদ ও সরবরাহে জড়িত থাকার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের পাইকারি ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরিবেশ সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় অভিযানে র‍্যাব-১৪ এর একটি দল টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর নন্দবয়রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে। দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামির বিরুদ্ধে ভুক্তভোগীর দায়ের করা মামলায় গুরুতর অভিযোগ ছিল। র‍্যাব জানায়, গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৪, ২০২৫ 0
টাঙ্গাইলে চলন্ত বাসে অগ্নিসংযোগ সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ৪

সাজিদ পিয়াল: টাঙ্গাইলে চলন্ত বাসে অগ্নিসংযোগ সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ৪। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১২ নভেম্বর) রাতে সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাংলা স্টার নামে যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—বাঐখোলা গ্রামের মাসুদ, জুলহাস, কামাল ওরফে তালু এবং বয়রা গ্রামের শহিদ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী ‘বাংলা স্টার’ পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন দেয়। বাসের যাত্রীরা দ্রুত নেমে গিয়ে প্রাণে রক্ষা পান। পরে স্থানীয় লোকজন ও যাত্রীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ, গোড়াই হাইওয়ে পুলিশ এবং টাঙ্গাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুড়ে যাওয়া বাসটি রেকারের সহায়তায় গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। অগ্নিসংযোগে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলায় উল্লেখ করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে চলন্ত বাসে আগুন ধরানো হয়েছিল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গোড়াই হাইওয়ে থানার এসআই মো. ইসমাইল হোসেন বাদী হয়ে বাসাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৪, ২০২৫ 0
টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের উদ্যোগে গাছের চারা বিতরণ

সাজিদ পিয়াল: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভা কেন্দ্রে বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে এবং সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি (Integrated Flood Resilience Programme-IFRP)-এর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। বিনামূল্যে এক হাজার চারা বিতরণ সাইফুল প্রযুক্তি নার্সারিরবিনামূল্যে এক হাজার চারা বিতরণ সাইফুল প্রযুক্তি নার্সারির কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে গ্রামীণ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বন্যা পরবর্তী সময়ের জীবিকা উন্নয়নে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি জিয়াউল হক শাহিন, নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, আজাদ খান ভাসানী, আজীবন সদস্য মির্জা দেলোয়ার হোসেন শিবলু এবং ইউনিট লেভেল অফিসার ইজ্জত আলী খান মাজুসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে উদ্যোগে গাছের চারা বিতরণ এবং বন্যা মোকাবেলায় করণীয় বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে গ্রামীণ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বন্যা-পরবর্তী সময়ের জীবিকা উন্নয়নে উৎসাহিত করা হয়।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৩, ২০২৫ 0
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু মঙ্গলবার টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ৭ দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ১১ নভেম্বর, ২০২৫ আগামী দিনের টাঙ্গাইল শহরকে বসবাস উপযোগী আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। পরিচ্ছন্ন টাঙ্গাইলের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত শহরের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশ হবে সাম্য সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ। তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। সেই লক্ষ্যে আগামী দিনে এই টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হবে। এই শহরে যারা বসবাস করে তাদের সকলকে নিয়ে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি শুধু একটি কর্মসূচি নয়, এটা নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহবায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৩, ২০২৫ 0
টাঙ্গাইল সহ উত্তরবঙ্গের মানুষ পেতে যাচ্ছে আইকনিক ও আধুনিক রেলস্টেশন।

টাঙ্গাইল সহ উত্তরবঙ্গের মানুষ পেতে যাচ্ছে আইকনিক ও আধুনিক রেলস্টেশন। পুরোনো সব স্টেশনকে আধুনিকায়নের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। বর্তমানে জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত ডাবল লাইন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই প্রকল্প শেষ হলে ঢাকাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ঘটবে এক যুগান্তকারী পরিবর্তন। ডাবল লাইন চালু হলে— ট্রেন চলাচলে আর থাকবে না ক্রসিংয়ের জন্য দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে না। সময় কমে আসবে, বাড়বে ট্রেনের গতি ও নিরাপত্তা। এই প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার স্টেশনগুলোসহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে নতুন রূপে সাজানো হবে — আধুনিক টিকিট কাউন্টার, ওয়েটিং লাউঞ্জ, উন্নত শৌচাগার, ডিজিটাল সাইনবোর্ড ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে প্রতিটি স্টেশনে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস ডাবল লাইন প্রকল্পের অন্তর্ভুক্ত প্রধান স্টেশনসমূহ: > জয়দেবপুর – মির্জাপুর - টাঙ্গাইল– ইব্রাহীমাবাদ– উল্লাপাড়া – নাটোর – ঈশ্বরদী বাইপাস।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৩, ২০২৫ 0
টাঙ্গাইল-৫ আসনে এখনো বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি এডভোকেট ফরহাদ ইকবাল, সুলতান সালাউদ্দিন টুকু ও খন্দকার আহমেদুল হক সাতিল আলোচনায়

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যেই সরগরম হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনে এখনো বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেনি। এতে করে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা ও উদ্বেগ। এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সতিল। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। মাঠপর্যায়ের তৃণমূল নেতাদের মতামত, সাংগঠনিক শক্তি, এবং বিগত দিনের ভূমিকার ওপর ভিত্তি করেই প্রার্থী বাছাই করবে কেন্দ্র। স্থানীয় নেতারা মনে করছেন, প্রার্থী ঘোষণা বিলম্বিত হওয়ায় তৃণমূল পর্যায়ের প্রচারণা ও প্রস্তুতিমূলক কার্যক্রম কিছুটা ধীর হয়েছে। তারা দ্রুত প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টাঙ্গাইল-৫ আসনটি বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাই দলটি এই আসনে সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রভাবশালী প্রার্থীকে মনোনয়ন দিতে চায়। এ কারণেই প্রার্থী চূড়ান্ত করতে সময় নিচ্ছে দলটি।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৩, ২০২৫ 0
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় "বাংলা স্টার" নামের একটি চলন্ত যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাসটি ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সাথে সাথে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিজেদের প্রাণ রক্ষা করেন। স্থানীয় লোকজন টাঙ্গাইল ফায়ার সার্ভিসে খবর দিলে, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তাৎক্ষণিক ভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি তদন্ত করছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৩, ২০২৫ 0
ঝাওয়াইলে বিএনপির বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন, ৯ ওয়ার্ড ঘুরে শেষ সোনামুই-কাহেতায়,গোপালপুর (টাঙ্গাইল)

গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হন শতাধিক নেতা-কর্মী। সেখান থেকেই শোডাউনের সূচনা হয়। পরবর্তীতে শোডাউনটি ঝাওয়াইল ইউনিয়নের ৯টি ওয়ার্ড প্রদক্ষিণ করে সোনামুই, কাহেতা ও ঝাওয়াইল বাজার হয়ে শেষ হয়। শোডাউনে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শৃঙ্খলাপূর্ণভাবে মিছিল করেন। স্লোগানে মুখরিত এই র‌্যালিতে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতা-কর্মীরা জানান, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে। সরকারের দমননীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এই কর্মসূচি তাদের অবস্থান জানান দেয়। স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোডাউনটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকে একে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির মাঠে সক্রিয় উপস্থিতির বার্তা বলে মনে করছেন।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৩, ২০২৫ 0
টাঙ্গাইল সদর উপজেলার ১৩ নভেম্বরের শহরের বিভিন্ন জায়গার সার্বিক পরিস্থিতি

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫) টাঙ্গাইল জেলায় জনজীবন এবং যান চলাচল তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে, তবে যানবাহনের চাপ কিছুটা কম। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে যে, টাঙ্গাইল শহর এবং যান চলাচল সাধারণত দিনের মতোই স্বাভাবিক রয়েছে এবং কোথাও বড় কোনো যানজট নেই। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যদিও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক, তবে গতকাল (বুধবার) রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যাতে যাত্রীরা অক্ষত থাকলেও মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১৩, ২০২৫ 0
ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের গন্ধ? | সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় উত্তেজনা চরমে

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগ এনেছে। ফলে সীমান্ত অঞ্চলে টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। উভয় দেশই পাল্টাপাল্টি অভিযোগে মুখর, যা দুই দেশের সম্পর্ককে আরও অচল করে তুলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা অব্যাহত থাকলে তা কেবল দুই দেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যও বিপর্যয় বয়ে আনতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে এটি একটি “ফুটন্ত পাত্রের” মতো বিস্ফোরিত হয়ে পড়বে, যার প্রভাব ছড়িয়ে পড়বে আফগানিস্তানসহ পুরো অঞ্চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের জনগণ ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাও চলছে। তবে বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাসবাদের পারস্পরিক দোষারোপ বন্ধ না হলে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৩, ২০২৫ 0
ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের পাশে মিলল লাগেজ ভর্তি পেট্রোল বোমা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা - খুলনা মহাসড়কের পাশে পেট্রোল বোমা ভরা একটি লাগেজ পাওয়া গিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। পুলিশের ধারণা, আওয়ামী লীগের অনলাইনে ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা করতে এসব পেট্রোল বোমা লাগেজে ভরে মহাসড়কের পাশে নিয়ে এসেছিল দুর্বৃত্তরা।  ভাংগা থানা পুলিশ সূত্রে জানা গেছে। আজ দুপুরে মনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানের নামে পুলিশ পরে দুর্বৃত্তরা লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোলের দৃশ্য বিস্ফোরক উদ্ধার করা হয়।  ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রল বোমা পাই। এবং ঘটনাস্থলে এবার কাহারা এগুলো রেখে চলে গেছে তা এখনো জানা যায়নি তবে তদন্ত চলছে।  এর আগে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গতকাল বুধবারের ওই অভিধানে ককটেল ও পেট্রোল বোমা সহ বিস্ফোরক বানানোর উপকরণ সহ তিনজনকে আটক করা হয়

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৩, ২০২৫ 0
কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে পাইকরা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ধিত সভা।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পাইকরা গোপালদিঘী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভাকে কেন্দ্র করে সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলে দলে তৃণমূল নেতাকর্মীরা পতাকা, ব্যানার ও শ্লোগানে মুখর হয়ে মাঠে সমবেত হন। পুরো এলাকা যেন পরিণত হয় উৎসবের মেলায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো। তিনি তার আবেগঘন বক্তব্যে বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের আশা-ভরসার নাম। এই দলই মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য নিরলসভাবে লড়ছে। আমি যেখানে যাই, কালিহাতীর মানুষকে ভুলতে পারি না। কালিহাতী আমার প্রাণ এখানকার মানুষই আমার জীবনের শক্তি ও প্রেরণা। তিনি আরও বলেন, যত বাধাই আসুক না কেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন থেকে বিএনপি একচুলও পিছু হটবে না। তৃণমূল কর্মীরাই আমাদের আসল শক্তি, আপনারাই বিএনপির প্রাণশক্তি ও ভবিষ্যৎ। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে। গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক মহলে এই বর্ধিত সভাকে আসন্ন আন্দোলনের প্রস্তুতি ও তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৩, ২০২৫ 0
ফরিদপুর মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, শিশুদের হাতেও দেওয়া হয়েছে দেশীয় অস্ত্র

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত  ১৩ ই নভেম্বর কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের দেশীয় অস্ত্র হাতে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির কর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবরোধ চলাকালে শিশুদেরও দেশীয় অস্ত্র রামদা সহ লাঠি সোটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ঢাকা টু খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগা ইউনিয়নের শুয়াদী বাস স্ট্যান্ড এলাকায় এই অবরোধ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার পর্যন্ত তারা সড়ক অবস্থান করে। জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়ন কে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লাইভ ভিডিওতেও দেখা যায়। মহাসড়কটির ও পর গাছের গুড়ি ফেলে রেখে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এতে শতাধিক স্থানীয় নেতা - কর্মী দেশীয় অস্ত্র রামদা,ঢাল,সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন।এ সময় নারীদের পাশাপাশি অন্ততপক্ষে ১০ টি শিশুরা ও হেলমেট মাথায় ও অবস্থান করতে দেখা যায়, তাদের একটি শিশুকে রামদা হাতে স্লোগান দিতে দেখা যায়। এ সময় ঢাকা মুখি যানবাহন সহ সড়কে দুই পাশে বেশ কিছু গাড়ি আটকা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা খুলনা মহাসড়কে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ মুখী ওই এলাকা আওয়ামী লীগ অধু্্যষিত । লকডাউন কর্মসূচি ঘোষণার আগে ঢাকা থেকে ফরিদপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করেন। ভোররাত থেকে কয়েকজন নেতা কর্মী লকডাউন এর  সমর্থনে সড়কে অবস্থান নেন এবং পরে অন্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাসৃষ্টি হয়।  ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ রোকিবুজ্জামান বলেন, ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুরে অবরোধকারীরা অবরোধ করতে পারেনি। তবে ভাঙ্গার পুলিয়া এলাকায় অবরোধ করা হলেও সেটিও এক ঘণ্টার মধ্যেই অবসর করা হয়েছে। পুলিশ অবরোধ করিয়ে দিতে নিরবিচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ফরিদপুর বাস মালিক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩:  টা পর্যন্ত তারা সকল পথে বাস চলাচল বন্ধ রেখেছেন। গোল্ডেন লাইন বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন জানান, সকাল ৬ টা থেকে বেলা ৩: ০০ টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে ফরিদপুর বাস মালিক গ্রুপের নেতা কামরুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা বাস চালাতে চাই, তবে যাত্রী না পেলে তো বাস চালানো সম্ভব না। খালি বাস নিয়ে তো আর পথে নেওয়া যায় না।  

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১৩, ২০২৫ 0
টাংগাইল বাসাইলে তেলের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

সাজিদ পিয়াল: টাঙ্গাইলের বাসাইলে পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো দাহ্য পদার্থ বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালত দুই দোকান মালিককে জরিমানা করেছেন। গত ১০ নভেম্বর, ২০২৫ তারিখে এই অভিযান চালানো হয় এবং দুই দোকান মালিককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। বাসাইল পৌর শহরে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সত্যতা পাওয়ায় এই জরিমানা আদায় করা হয়। এই ধরনের দাহ্য পদার্থ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বা অনুমোদন ছাড়া বিক্রি করা ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, সরকার সম্প্রতি রাস্তার পাশে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে, কারণ এই তেল দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে।টাঙ্গাইলের বাসাইলে পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো দাহ্য পদার্থ সঠিকভাবে অনুমোদন না থাকার অপরাধে দুই দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। জানা গেছে, দুপুুরে বাসাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দাহ্য পদার্থ অনুমতি ব্যতীত খোলা বাজারে বিক্রি করার অপরাধে দোকান মালিক এমদাদুল হক ও আফাজ মিয়াকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো দাহ্য পদার্থ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ব্যতীত খোলা বাজারে বিক্রি করায় দুজন দোকান মালিককে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ (ক) (খ) ধারা লঙ্ঘনে ২০ ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মো: সাজিদ পিয়াল নভেম্বর ১২, ২০২৫ 0
টাঙ্গাইলে শুরু হয়েছে ভাসানী মেলা ২০২৫

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী মেলা ২০২৫ শুরু হয়েছে। মেলা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। মেলার আয়োজন করা হয়েছে সন্তোষ মাজার প্রাঙ্গণ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এ। এটি মাওলানা ভাসানী ফাউন্ডেশন এবং খোদা-ই-খেদমতগার যৌথভাবে আয়োজন করছে। মেলার উদ্বোধন করেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী, বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মেলার প্রতিদিনের কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা এবং গণভোজ সহ নানা সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন।

মুক্তধ্বনি ডেক্স নভেম্বর ১২, ২০২৫ 0
সর্বাধিক পঠিত
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন

টাঙ্গাইল জেলার মধ্যে বৃহৎ একটি উপজেলা হচ্ছে ঘাটাইল। বিভিন্ন দিক দিয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঘাটাইল থানা। এই থানা এলাকায় জনবসতি বেড়ে উঠায় অপরাধীদের বিচরণও বেড়েছে। ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আসার পরে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। কারণ, মাদকের বিরুদ্ধে এক রকম জিহাদ ঘোষণা করেছেন ঘাটাইল থানার ওসি।” দৈনিক ঢাকা প্রতিদিন” এর একান্ত সাক্ষাৎকারে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কঠোর ঘোষণা দিয়েছেন তিনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এলাকার যুবসমাজকে রক্ষায় মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি নীরব ঘাতক। আমি দায়িত্ব নিয়েছি এবং আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মাদক ও জুয়া মুক্ত ঘাটাইল থানা এলাকা গড়ে তোলা। ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এই সময় মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তারা হয় আত্মসমর্পণ করুক, নয়তো কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুক। আমার প্রশাসন মাদকের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর।” তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান-একযোগে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তিনি আরও জানান, খুব শিগগিরই থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান শুরু হবে। এই অভিযানে সাদা পোশাকে পুলিশ নজরদারি বাড়াবে এবং স্কুল-কলেজের আশেপাশে বিশেষ টহল দল মোতায়েন করা হবে, যাতে যুবসমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পায়। ওসির এই কঠোর অবস্থানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, ওসির উদ্যোগে এলাকা দ্রুতই মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে।

লুৎফর রহমান মতিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ কালিহাতী উপজেলা বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিগত ৩ রা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষনা করে। এরই মধ্যে ১৩৩ টাঙ্গাইল -৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব লুৎফর রহমান মতিন। তিনি দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ও বহুবার রাজনৈতিক মামলায় জেল-জুলুমের শিকার হয়েছেন। এ আসনে একাধিক বিএনপির প্রার্থী ছিলেন তাদের মধ্যে একজন বাদে সবাই জনাব লুৎফর রহমান মতিনকে সমর্থন দিয়ে ও দলীয় আদেশ মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। মনোয়ন প্রত্যাশীদের মধ্যে উল্লেখ যোগ্য হলো: কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা জনাব শুকুর মাহমুদ, ডাক্তারস্ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় নেতা জনাব ডঃশাহ আলম তালুকদার, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব বেনজীর আহম্মেদ টিটো,, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জনাব মো: আব্দুল হালিম মিয়া, মালেশিয়া বিএনপির সভাপতি জনাব প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব মোজাম্মেল হক হিরু, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জনাব এ কে এম আবদুল আওয়াল। মনোনয়ন প্রত্যাশী দের মধ্যে শুধু মাত্র বিএনপির ঢাকা বিভাগীয় সহ - সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো ব্যতীত সকল প্রার্থীই লুৎফর রহমান মতিন কে সমর্থন দিয়েছেন। এ বিষয়ে জনাব বেনজীর আহমেদ টিটো বলেন দল এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেনি তিনি এখনো আশাবাদী তার দল তাকে মূল্যায়ন করবে এবং তিনি তার নেতা - কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

টাঙ্গাইল-৪ আসনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিনের গণসংযোগ

সাজিদ পিয়াল: টাঙ্গাইল-৪ আসনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিনের গণসংযোগ। ১৪ নভেম্বর ২০২৫ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব লুৎফর রহমান মতিন শুক্রবার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন। এ সময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।” তিনি আরও অভিযোগ করেন যে উন্নয়ন বঞ্চনা ও নানামুখী সংকটে কালিহাতীর মানুষ আজ চাপে রয়েছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিনই বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় চলছে।

জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দল না করার সিদ্ধান্ত নিলেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী

জীবনে আর কোনো রাজনৈতিক দল করবেন না বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে উপস্থিত কর্মী-সমর্থক-অনুসারীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। লতিফ সিদ্দিকী বলেন, ‘জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব। ’ তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, জিয়া পারেননি, এরশাদ পারেননি, খালেদা জিয়াও পারেননি। আর একজনের নামই আমি বলতে চাই না। ’  এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা।

শেখ হাসিনা সবার আগে ইউনূসকে চিনেছিল: বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি তে কাদের সিদ্দিকীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী সদ্য জামিন প্রাপ্ত আব্দুল লতিফ সিদ্দিকীকে সংবর্ধনার জন্য এক আয়োজন করা হয়। এ সংবর্ধনার অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন“ ডঃ ইউনুস কে প্রথম চিনেছিল শেখ হাসিনা " তিনি বক্তব্যে উল্লেখ করেন সারাদেশের রাজনীতি ও আইন শৃঙ্খলা একটি ভঙ্গুর অবস্থায় আছে । সারাদেশে যেভাবে আওয়ামীলীগের নেতা- কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তা কখনও দেশের রাজনীতি ও আইন -শৃঙ্খলা পরিস্থিতি কে স্বাভাবিক না করে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে তিনি মনে করেন। তিনি তার বক্তব্য আরো উল্লেখ করেন যখন সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রফেসর ডাঃ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলতেন তখন ইউনুস সাহেবের পাশে এক আমি (কাদের সিদ্দিকী) দাঁড়িয়েছি তার পক্ষে কথা বলেছি। তাই আমি বলবো, ডাঃইউনুস আমি আপনাকে বিশেষ ভাবে আহ্বান করছি সারাদেশের মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করুন আপনার প্রশাসন কে নির্বিচারে গ্রেফতার বন্ধ করতে বলুন।

শীর্ষ সপ্তাহ

সারা দেশ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন ঘাটাইল থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন

নভেম্বর ১৫, ২০২৫