সাজিদ পিয়াল: টাঙ্গাইলের বাসাইলে পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো দাহ্য পদার্থ বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালত দুই দোকান মালিককে জরিমানা করেছেন। গত ১০ নভেম্বর, ২০২৫ তারিখে এই অভিযান চালানো হয় এবং দুই দোকান মালিককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। বাসাইল পৌর শহরে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সত্যতা পাওয়ায় এই জরিমানা আদায় করা হয়। এই ধরনের দাহ্য পদার্থ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বা অনুমোদন ছাড়া বিক্রি করা ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, সরকার সম্প্রতি রাস্তার পাশে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে, কারণ এই তেল দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে।টাঙ্গাইলের বাসাইলে পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো দাহ্য পদার্থ সঠিকভাবে অনুমোদন না থাকার অপরাধে দুই দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। জানা গেছে, দুপুুরে বাসাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দাহ্য পদার্থ অনুমতি ব্যতীত খোলা বাজারে বিক্রি করার অপরাধে দোকান মালিক এমদাদুল হক ও আফাজ মিয়াকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো দাহ্য পদার্থ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ব্যতীত খোলা বাজারে বিক্রি করায় দুজন দোকান মালিককে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ (ক) (খ) ধারা লঙ্ঘনে ২০ ধারায় ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী মেলা ২০২৫ শুরু হয়েছে। মেলা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। মেলার আয়োজন করা হয়েছে সন্তোষ মাজার প্রাঙ্গণ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এ। এটি মাওলানা ভাসানী ফাউন্ডেশন এবং খোদা-ই-খেদমতগার যৌথভাবে আয়োজন করছে। মেলার উদ্বোধন করেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী, বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মেলার প্রতিদিনের কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা এবং গণভোজ সহ নানা সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন।
টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান, সাংগঠনিক সম্পাদক মো. লিটন, যুগ্ম সম্পাদক মহির উদ্দিন ও যুবদল নেতা কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মো. তুহিনসহ অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। এর আগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ে হামলা করা হয়। এ ঘটনায় কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও নির্বাচন অফিস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল সাড়ে ১০টায় খালিদ হাসান উত্থান ও কাজী লিয়াকত আলীর নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান। তাদের কী সেবা দিতে হবে জানতে চাইলে বিএনপির নেতাকর্মীরা কর্মকর্তাদের বলেন- তোরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছিস। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা ও ভাঙচুর চালায়। কয়েকজন ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে অন্তত ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা নির্বাচন অফিসার আবু রায়হান, ডাটা এট্রি অপারেটর আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন বলেন, আমরা শুধু ফিরাতে গিয়েছিলাম। কাউকে কোনো কিছু বলিনি। আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমাদের বেদম মারধর করা হয়েছে। যেখানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তার আগেই নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। মামলার বাদী গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসেন। সোমবার এসেই তারা অকথ্য ভাষায় গালিগালাজসহ আওয়ামী লীগের ট্যাগ দেওয়া শুরু করেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের অফিসে নিরাপত্তা জোরদার করার দাবি করছি। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাদের কাছে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় নিরাপত্তার জোরদারের দাবি করেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি। এছাড়াও জাতীয় নির্বাচনের আগে এমন হামলা হবে তা আমরা কখনও কল্পনাও করিনি। এ বিষয়ে গোপালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন ভূঞা কোনো মন্তব্য করতে রাজি হননি। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনাটি ন্যক্কারজনক। তাদের কোনো ভুল থাকলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবগত করতে পারত। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা একাধিক গাড়ি আগুনে পুড়ে যায় এবং আশপাশের যানবাহনের কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি গাড়ি সম্পূর্ণ বিকৃত অবস্থায় পড়ে আছে, এবং এক আহত ব্যক্তিকে রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া গেছে। দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি দমকল যান ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া আহতদের দ্রুত লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নেওয়া হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং তদন্ত শুরু করেছে। এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, “আমি আমার বাড়ির ছাদে ছিলাম, হঠাৎ বিশাল এক আগুনের গোলা দেখি। ভয়ঙ্কর শব্দ হয়, সঙ্গে সঙ্গে নিচে দৌড়ে যাই দেখতে কী হয়েছে। আমার বাড়ি গুরুদুয়ারার কাছেই।” লালকেল্লা, যা লাল কিলা নামেও পরিচিত, দিল্লির পুরনো এলাকায় অবস্থিত এবং এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
টাঙ্গাইলের কালিহাতী হাতিয়া বাজারের পূর্ব পাশে একটি হানিফ কোম্পানির একটি বাস খাদে পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার হাতিয়া বাজারের পূর্ব পাশে বিশ্বরোডে, ১০/১১/২৫ ইং তারিখের বিকেল ৪টার সময়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সব যাত্রী আহত হয়েছে, তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি।
টাঙ্গাইলের মির্জাপুরে একটি ধানবোঝাই ট্রাক পুকুরে পড়ে যাওয়ার ঘটনাটি একটি স্থানীয় সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মির্জাপুরের জুরান মার্কেট থেকে বাঁশতৈল বাজারগামী রাস্তায়, ১০ নভেম্বর দুপুরে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার একটি অংশ হঠাৎ ধসে পড়ায় ধানবোঝাই ট্রাকটি ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। ট্রাকে ৩৬০ মণ ধান বোঝাই ছিল। ট্রাকের চালক ও সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান এবং স্থানীয়রা তাদের উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ জুরান মার্কেট থেকে বাঁশতৈল বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এবং বারবার অভিযোগ করেও কোনো সংস্কার কাজ না হওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এটি মূলত স্থানীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন, যা একটি নির্দিষ্ট ঘটনার বিবরণ দিয়েছে।
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের শমেসপুর ব্র্যাক কার্যালয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ৩৫ জন নারী ও পুরুষ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে। ব্র্যাকের পক্ষ থেকে কৃষকদের মাঝে সরিষা, মুলা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, সিম, লাউ ও টমেটোসহ মৌসুম উপযোগী বিভিন্ন সবজি বীজ প্রদান করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, পারিবারিক পুষ্টি উন্নয়ন ও স্থানীয় কৃষি অর্থনীতির শক্তিশালীকরণ লক্ষ্য করা হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহারে উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছে। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. বাদল ইসলাম, গোপালপুর শাখা ব্যবস্থাপক (দাবি) মো. নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মো. আবুল হোসেন এবং এসএস লিড মো. গোলাম মোস্তফা
সাজিদ পিয়াল: টাংগাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী তারাকান্দি মহাসড়কে মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫), বেলা সাড়ে ১১টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। একটি মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিকশার পিছনে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং সিএনজিটি আগুনে পুড়ে যায়।এই ঘটনায় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, যার পরিচয় এখনও জানা যায়নি। আহত সিএনজি চালক শান্তকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় প্রফেসর সোহরাব উদ্দিন আই এম টি এন্ড ম্যাটস এর ল্যাব ডিপার্টমেন্ট এর ১৩ তম ব্যাচ ২০১৯ -২০ সেশনের (আল আমিন) নামের ব্যাক্তি শরীর পুড়ে ছাই হয়ে গেছে। আহত সিএনজি চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছড়ে আসা একটি সিএনজি ভূঞাপুরের দিকে যাচ্ছিলো। বেলা সাড়ে ১১ টার দিকে সিএনজিটি কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। চালক শান্ত বাইরে বের হয়ে আসলেও ভিতরে আগুনে পুড়ে মারা যায় এক যাত্রী। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইলের কালিহাতীতে ০৯ নভেম্বর ২০২৫ তারিখ মম ফুড প্রোডাক্টস, সয়া বাজার, পালিমা, কালিহাতিকে অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন পরিবেশে মানহীন চিপস তৈরি,পরিবেশন, উৎপাদনের পূর্বেই উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ থাকার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৩০০০০/-(এক লক্ষ ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জেলার কালিহাতী উপজেলার সয়া বাজারে অবস্থিত মম ফুড প্রোডাক্টস-কে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মানহীন চিপস তৈরি ও পরিবেশন, এবং উৎপাদনের পূর্বেই প্যাকেটে উৎপাদনের তারিখ বসানো এবং নানা ধরনের অস্বাস্থ্যকর প্রমাণ পাওয়া গেছে ফলে সেই প্রতিষ্ঠানকে জরিমানা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অনলাইন-বিকাশ প্রতারক চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নোয়াখালী। গ্রেপ্তার মো.শাহআলম (২৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার গজারিয়া গ্রামের উত্তর পাড়া মিয়া বাড়ির এরশাদ মিয়ার ছেলে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান । এর আগে, গতকাল রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, ২০২৩ সালে আসামি ভিকটিমের কাছে ফেইসবুক আইডি'র লিংক পাঠিয়ে ২শত টাকা চেয়ে পার্টটাইম কাজ করা যাবে বলে সম্মত করে টেলিগ্রাম আইডিতে যুক্ত করে। প্রথমে বিকাশ নাম্বারের মাধ্যমে ২০০ টাকার বিনিময়ে প্রথমবারে ২৬০ টাকার অনলাইন প্রোডাক্ট কিনলে লভ্যাংশসহ ৩৭০ বাদীকে বিকাশে ফেরত পাঠায়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন তারিখ ও সময় লেনদেন ও প্রোডাক্ট কেনাকাটা হয়। ভুক্তভোগী অতিরিক্ত লাভের আশায় লোভে পড়ে সর্বশেষ ২০২৩ সালের ২১জুন সর্বশেষ ১৩ লাখ ৩৮ হাজার ৬৮৮ টাকা আসামির বিকাশ ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পাঠায়। পরে বাদীকে টাকা বা প্রোডাক্ট ফেরত দেয়ার জন্য বার বার বা অনুরোধ করলে আসামি বিভিন্ন কৌশলে টাকা আটকে গেছে বলে কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে সিটি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার আরশাদ আলী'র নামীয় একাউন্টে আরও ৩ লক্ষ টাকা জমা দিলে বাদীকে লভ্যাংশসহ সব টাকা একসাথে ফেরত পাঠাবে বললে ভিকটিমের সন্দেহ হয়। পরবর্তীতে বাদী সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান আরও বলেন, আসামি উচ্চতর শিক্ষা অর্জনের জন্য চায়নার চংচিং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্সে সিজিপিএ ২.৭৩ পেয়ে স্নাতক কোর্স সম্পন্ন করেন। কোভিড-১৯ মহামারীর সময় তিনি দেশে চলে আসেন। কিছুদিন বেকার থাকার পর বেকার অবস্থায় অনলাইনে বিভিন্ন প্রতারণমুলক বিজ্ঞাপন দেখে তা থেকে উদ্বুদ্ধ হয়ে প্রতারণার সাথে জড়িত হয়ে যান। তারপর বিভিন্ন এ্যাপস দিয়ে মানুষকে পার্ট টাইম জব দেওয়ার কথা বলে উক্ত আসামি ও তাহার বড় ভাই নুর আলম অনলাইনে প্রতারণা করে টাকা নিত। গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের অন্যতম সক্রিয় সদস্য শাহআলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়
মোস্তফা মাসুদ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“দাঁড়িপাল্লা হলো জনগণের ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক। আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। জনগণের ভোট ও বিশ্বাসে আমরা ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব।তিনি আরও বলেন, “এই নির্বাচনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে।পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল গফফার, উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদার এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণায় স্থানীয় জনগণের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এলাকাবাসী ন্যায়, উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের প্রতি সমর্থন জানান।
বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও বানান চর্চা জাতিসত্তার ভিত্তি’ — প্রধান অতিথি মনছুরুল আলম হীরা গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি যে জাতি তার ভাষাকে শুদ্ধভাবে ভালোবাসতে শেখে, সেই জাতি কখনোই পরাধীন থাকে না”— এমন আহ্বান জানিয়ে সাবেক অতিরিক্ত সচিব ও ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. মুনছুরুল আলম হীরা বলেছেন, এই বিদ্যালয় আমার স্বপ্ন দেখার সূতিকাগার। এখানে আমি শিখেছি কীভাবে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা মানুষকে চিন্তাশীল, শিকড়সচেতন এবং জ্ঞানসমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলে। শুদ্ধ বানান ও উচ্চারণ কেবল ভাষাগত দক্ষতা নয়, এটি সাংস্কৃতিক দায়িত্বও বটে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা উচ্চ বিদ্যালয়ে সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানান ও উচ্চারণ চর্চা’ শীর্ষক কর্মশালা এবং মুক্ত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠান। ‘ছায়ানীড়’ এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের নানা ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রাণবন্ত এক পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান ও প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অব.) মো. শাহীনুর ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জহুরুল হক সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক, এবং সাবেক সিনিয়র শিক্ষক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের ভাষা-দক্ষতা গড়ে তুলতে এ কর্মশালা ও পাঠাগার একটি মাইলফলক হবে। শিক্ষার্থীরা যেন শুদ্ধ উচ্চারণ ও বানানে বাংলা ভাষা ব্যবহার করে, সেটিই আমাদের লক্ষ্য। ছায়ানীড়’-এর প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, আমরা চাই শিক্ষার্থীরা বাংলা ভাষাকে শুধু পাঠ্যবইয়ের সীমায় না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে মর্যাদার সঙ্গে ব্যবহার করুক। মুক্ত পাঠাগার সেই চর্চার দ্বার খুলে দেবে। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সাহিত্যপ্রেমী, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বাংলা ভাষার শুদ্ধতা রক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন উপস্থিত সবার মধ্যে গভীর প্রশংসা কুড়ায়।
দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (৮ নভেম্বর) দুপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হল রুমে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে গভর্নর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেমটা এস্টাব্লিসড করার চেষ্টা করছেন তারা। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে। অনুষ্ঠানে এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন যে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে এবং এই প্রক্রিয়ায় ইতিবাচক ফল আসতে পারে। তার বক্তব্য অনুযায়ী এই অগ্রগতির মূল বিষয়গুলো হলো পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। এই আইনজীবীরা বিভিন্ন কোম্পানি বা গ্রুপের পক্ষ থেকে তাদের পাওনা বা দাবিগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। যদি তারা সফল হন, তবে দ্রুত ইতিবাচক ফলাফল আসবে বলে গভর্নর আশা প্রকাশ করেছেন। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে আলোচনা চলছে এবং তারা এ বিষয়ে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। গভর্নর স্বীকার করেছেন যে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা একটি দীর্ঘ এবং জটিল আইনি প্রক্রিয়া, তবে সরকার এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি, অর্থ পাচার রোধে আইন সংস্কার এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার ওপরও জোর দেওয়া হচ্ছে। গভর্নরের মতে, এই উদ্যোগগুলোর মাধ্যমে পাচারকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
জামালপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার।উঠান বৈঠক জন স্রোতে পরিণত। কালিগঞ্জ গাজীপুর। বিশেষ প্রতিনিধি ঃ মোহাম্মদ শামীম শাহরিয়ার। কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের খান বাড়িতে শুক্রবার বিকাল ৩টায় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। মোঃ রাফিক মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কলেজ শাখার সাবেক ভিপি ও তৃণমূলের জনপ্রিয় নেতা আলহাজ্ব মনিরুজ্জামান খান লাভলু। শুরু থেকেই এলাকাবাসীর ব্যাপক আগ্রহে বৈঠকটি জনসমুদ্রে পরিণত হয়। নারী-পুরুষ, কৃষক-শ্রমিকসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপচে পড়া ভিড়ে খান বাড়ির উঠানটি যেন ছোট হয়ে যায়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয় এক মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে। প্রধান অতিথির বক্তব্যে জনাব মনিরুজ্জামান খান লাভলু বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় এখন শুধু সময়ের ব্যাপার।” তিনি কালিগঞ্জের মাটি ও মানুষের নেতা, জননেতা এ.কে.এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন। তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আপনারা আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ মার্কায় প্রদান করবেন। কারণ একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি সকল নেতাকর্মী ও জনসাধারণকে আহ্বান জানান—কালিগঞ্জের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জননেতা ফজলুল হক মিলনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন বিএনপি, কালিগঞ্জ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ দেওয়ান, জনাব জাহাঙ্গীর কবির, সালাউদ্দিন খান টিপু, ইকবাল হোসেন সরকার, জহির মোড়ল, এবং জেড করিম খান জুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠকের এ মহাসমাবেশ প্রমাণ করেছে—জামালপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিজয় এখন কেবল সময়ের অপেক্ষা।
টাঙ্গাইল জেলার পর্যটন সম্ভাবনা, সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী জিআই পণ্য তুলে ধরতে জেলা প্রশাসক জনাব শরীফা হক-এর উদ্যোগে নির্মিত তথ্যচিত্র "Colours of Tangail" একটি চমৎকার উদ্যোগ। এই ভিডিওটি দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রচারের মাধ্যমে টাঙ্গাইলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সহায়তা করা সম্ভব। তথ্যচিত্রটি শেয়ার করার জন্য কিছু কার্যকর উপায় নিচে দেওয়া হলো: ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার (Share on Digital Platforms) সোশ্যাল মিডিয়া (Social Media): Facebook, YouTube, Instagram এবং Twitter-এর মতো প্ল্যাটফর্মে ভিডিওটি আপলোড করা হইছে।বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও পর্যটন বিষয়ক পেজগুলোতেও এটি শেয়ার করা যেতে পারে। অফিসিয়াল ওয়েবসাইট (Official Websites): টাঙ্গাইল জেলা প্রশাসনের ওয়েবসাইট, বাংলাদেশ পর্যটন বোর্ডের ওয়েবসাইট এবং অন্যান্য সরকারি পোর্টালে ভিডিওটি যুক্ত হয়েছে। পর্যটন ব্লগ ও ফোরাম (Tourism Blogs and Forums): দেশি-বিদেশি পর্যটন বিষয়ক ব্লগ, ট্রাভেল ফোরাম এবং কমিউনিটি গ্রুপগুলোতে ভিডিওটি শেয়ার করা হয়েছে।আন্তর্জাতিক অঙ্গনে প্রচার (International Promotion) বিদেশে অবস্থিত দূতাবাস (Embassies Abroad): বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে ভিডিওটি পাঠান, যাতে তারা বিভিন্ন অনুষ্ঠানে বা তাদের নিজস্ব প্রচার মাধ্যমে এটি প্রদর্শন করতে পারে। আন্তর্জাতিক ইভেন্ট ও মেলা (International Events and Fairs): আন্তর্জাতিক পর্যটন মেলা বা সাংস্কৃতিক উৎসবে টাঙ্গাইলের ঐতিহ্য তুলে ধরার সুযোগ থাকলে সেখানে এই ডকুমেন্টারিটি প্রদর্শন করা হয়েছে। স্থানীয় অর্থনীতি ও জিআই পণ্যের প্রসার (Promoting Local Economy and GI Products) জিআই পণ্যের ব্র্যান্ডিং (Branding GI Products): ভিডিওতে প্রদর্শিত টাঙ্গাইলের শাড়ি, মিষ্টি, ইত্যাদি জিআই পণ্যের অনলাইন প্রচারের ব্যবস্থা । ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে সংযোগ স্থাপন করে সরাসরি বিক্রির সুযোগ তৈরি করা এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা (Supporting Local Entrepreneurs): তথ্যচিত্রের মাধ্যমে স্থানীয় কারিগর এবং উদ্যোক্তাদের কাজকে তুলে ধরুন, যা তাদের পণ্যের চাহিদা বাড়াতে সাহায্য করবে। টেকসই উন্নয়নের নিশ্চয়তা (Ensuring Sustainable Development) সচেতনতা সৃষ্টি (Awareness Creation): পর্যটকদের স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করুন। পরিকল্পিত পর্যটন (Planned Tourism): পর্যটন স্থানগুলোতে ভিড়ের চাপ সামলাতে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। "Colours of Tangail" ডকুমেন্টারিটি টাঙ্গাইলকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত করতে এবং স্থানীয় অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর ওপর হা'ম'লা'র প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর, ২০২৫) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা কালচারাল রিফর্মেশন ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রিফর্মেশন ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর উপর সন্ত্রাসী হামলা ও তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সংস্কৃতি কর্মীরা। বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম মোস্তফা লাবুর উপর বর্বরোচিত হামলা একটি পরিকল্পিত ঘটনা। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনার পতন হলে লাবু কালচারাল রিফর্মেশন ফোরাম ও হাসিনার ১৭ বছরের দুঃশাসন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেন। যা ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান। টাঙ্গাইলে এখনো বিভিন্ন পদে আওয়ামী দোসররা ঘাপটি মেরে আছে। সঙ্গতঃ কারনে লাবুর উপর এমন ন্যাক্কারজনকক হামলা ও তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন কালচারাল রিফর্মেশন ফোরামে সাধারন সম্পাদক অনিক রহমান বুলবুল, সহসভাপতি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রিয়াজুল রিজু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারন সস্পাদক মহব্বত হোসেন, সংস্কৃতি কর্মী সুলতানা বিলকিস লতা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল শাখার সভাপতি ফাতেমা রহমান বিথি প্রমুখ। তারা অবিলম্বে দোষিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে নবজাতক ফেলে যাওয়ার যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে, তা সম্ভবত সাম্প্রতিক নয় এবং এতে কিছু বিভ্রান্তি থাকতে পারে। অনুসন্ধানে দেখা গেছে, এই ধরনের একটি ঘটনা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে, টাঙ্গাইলের ভূঞাপুরে নয়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের নবজাতক ইউনিটে বৃহস্পতিবার সন্ধ্যায় (৬ নভেম্বর ২০২৪ বা ২০২৫, তারিখের উল্লেখ বিভিন্ন সূত্রে ভিন্ন) এক নবজাতক কন্যাসন্তানকে ফেলে রেখে যাওয়া হয়। শিশুটির পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল: “আমি একজন হতভাগী পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪/১১/২৫। রোজ মঙ্গলবার। বাচ্চাটি কে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন।” শিশুটিকে তার নানা-নানি পরিচয়দানকারী এক দম্পতি হাসপাতালে ভর্তি করেছিল এবং চিকিৎসকদের কথা বলার এক পর্যায়ে তারা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের নবজাতক ইউনিটে (৫১৭ নম্বর ডাক্তারের রুমে) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ এবং নিয়মিত চিকিৎসা ও তত্ত্বাবধানে আছে। চিরকুটের ছবি ও খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। মানবিক আবেগে অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে ২০০ জনেরও বেশি মানুষ হাসপাতাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। দিনাজপুর সমাজসেবা অফিসের এক কর্মকর্তা জানান শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কেউ চাইলে সরাসরি দত্তক নেওয়া সম্ভব নয় এ বিষয়ে নির্ধারিত আইন মেনে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্থানীয়দের মতে, এই ঘটনাটি সমাজে নারীর অসহায় অবস্থার এক বেদনাদায়ক চিত্র তুলে ধরে। একজন মা নিজের সন্তানকে ফেলে যেতে বাধ্য হয়েছেন এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। আমাদের সমাজে এমন মায়েদের পাশে দাঁড়ানো জরুরি যাতে আর কেউ এমন পরিস্থিতিতে না পড়ে।
সখিপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব)-এর দায়ের করা চেক জালিয়াতির মামলায় সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরীন খাদিজা লতাকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ নভেম্বর রাতে সখিপুর থানা পুলিশ তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। আপনার প্রশ্নে উল্লিখিত "হামিদুর রহমান" নামের কোনো শিক্ষকের বিষয়ে তথ্য পাওয়া যায়নি, বরং "মেহেরীন খাদিজা লতা" নামের এক শিক্ষিকাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। সখিপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ( কালব)এর দায়ের কৃত চেক জালিয়াতি মামলায় সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেহেরীন খাদিজা লতাকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ। গত কাল ৬ নভেম্বর রাতে ঐ শিক্ষকাকে তার নিজস্ব বাস ভবন থেকে গ্রেপ্তার করেছে এস আই লিবাস চক্রবর্তী চৌকস টিম। মামলার বাদী সখিপুর কালব এর সহকারি ম্যানেজার মামুন জানান গত ২০২২ সালে ৬ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে ৫-৬ টি কিস্তি দেয়ার পর আর কোন যোগাযোগই করেন নাই। কিস্তি দেয়ার জন্য তাকে বার বার তাগাদা দিয়ে নোটিশ করেও যখন ইস্তি আদায় করতে পারি নাই, তখনই আইনের আশ্রয় নিয়ে ২০২৪ সালে মামলা করা হয়। আদালতে মামলা হওয়ার পরও তিনি দাপটের সাথে ঋণের কিস্তি না দিয়ে সময় ক্ষেপণ করে। যার ফলশ্রুতিতে আইন আদালত খাদিজার বিরুদ্ধে গ্রেফতারি পরো না জারি করেন। সখিপুর থানার উপ পরিদর্শক লিবাস চক্রবর্তী বলেন সিআর মামলার আসামী মেহেরিন খাদিজাকে আজ ভোর বেলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। এই বিশ্রামাগারে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধপান কেন্দ্র, ক্যান্টিন এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছেএ সময় বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ন্যায়কুঞ্জকে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, 'আদালতে আগত বিচার প্রার্থীদের মধ্যে নারী বিচার প্রার্থীদের যেন বিশ্রামাগারে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। আদালতে এসে অনেকে টয়লেট ও ওয়াশরুম ব্যবহারের প্রয়োজন পড়ে। অনেকে বিড়ম্বনায় পড়েন। আশা করি এর মাধ্যমে সেই কষ্ট লাঘব হবে। যে উদ্দেশ্য নিয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হলো সবার সহযোগিতায় আশা করি সেটি সফল হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ন্যায়কুঞ্জকে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, 'আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে নারী বিচারপ্রার্থীদের যেন বিশ্রামাগারে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। আদালতে এসে অনেকে টয়লেট ও ওয়াশরুম ব্যবহারের প্রয়োজন পড়ে। অনেকে বিড়ম্বনায় পড়েন। আশা করি এর মাধ্যমে সেই কষ্ট লাঘব হবে। যে উদ্দেশ্য নিয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হলো সবার সহযোগিতায় আশা করি সেটি সফল হবে। উদ্বোধনকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাওসার আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপনসহ আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিলের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি সাতিলের উদ্যাগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় রাজপথ। সেইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ করেন সাতিল। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটি আসনের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। কিন্ত টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ফলে মনোনয়ন প্রত্যাশীরা সভা-সমাবেশ ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসনে মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আরো রয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলার সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।