ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা
ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা
ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আজ ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম।সভায় ঢাকা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags:
ঢাকায়
আইন-শৃঙ্খলা
পরিস্থিতি
নিয়ে
বিশেষ
সভা
ঢাকা
জেলার
দেলদুয়ারের দেউলী ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নে মাদক ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি, অনলাইন জু...
সেপ্টেম্বর ১, ২০২৬
টাঙ্গাইলে জব ফেয়ার উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জনসেবা চত্বরে অনুষ্ঠিত...
আগস্ট ২৭, ২০২৬

